Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 3 / Mantra 23

63 Mantra
3/23
Devata- अग्निर्देवता Rishi- वैश्वामित्रो मधुच्छन्दा ऋषिः Chhand- विराट् गायत्री, Swara- षड्जः
Mantra with Swara
राज॑न्तमध्व॒राणां॑ गो॒पामृ॒तस्य॒ दीदि॑विम्। वर्द्ध॑मान॒ꣳ स्वे दमे॑॥२३॥

राज॑न्तम्। अ॒ध्व॒राणा॑म्। गो॒पाम्। ऋ॒तस्य॑। दीदि॑विम्। वर्ध॑मानम्। स्वे। दमे॑ ॥२३॥

Mantra without Swara
राजन्तमध्वराणाङ्गोपामृतस्य दीदिविम् । वर्धमानँ स्वे दमे ॥

राजन्तम्। अध्वराणाम्। गोपाम्। ऋतस्य। दीदिविम्। वर्धमानम्। स्वे। दमे॥२३॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- (নমঃ) অন্ন দ্বারা সৎকারপূর্বক (ভরন্তঃ) ধারণ করিয়া আমরা (ধিয়া) বুদ্ধি বা কর্ম দ্বারা (অধ্বরাণাম্) অগ্নিহোত্র হইতে অশ্বমেধপর্য্যন্ত যজ্ঞ অথবা (গোপাম্) ইন্দ্রিয় পৃথিব্যাদির রক্ষাকারী (রাজন্তম্) প্রকাশমান (ঋতস্য) অনাদি সত্যস্বরূপ কারণের (দীদিবিম্) ব্যবহারকারী অথবা (স্বে) নিজ (দমে) মোক্ষরূপ স্থানে (বর্ধমানম্) বৃদ্ধি গ্রহণকারী পরমাত্মাকে (উপমসি) নিত্য প্রাপ্ত হই ॥ ১ ॥ যে পরমাত্মা (অধ্বরাণাম্) শিল্প বিদ্যাসাধ্য যজ্ঞ অথবা (গোপাম্) পশুদের রক্ষা কারী, ((রাজন্তম্) প্রকাশমান) (ঋতস্য) জলের (দীদিবিম্) ব্যবহার প্রকাশ কারী অথবা (স্বে) নিজ (দমে) শান্তস্বরূপে (বর্ধমানম্) বৃদ্ধিপ্রাপ্ত অগ্নি প্রকাশিত করিয়াছেন তাহাকে (নমঃ) সৎক্রিয়া দ্বারা (ভরন্তঃ) ধারণ করিয়া আমরা (ধিয়া) বুদ্ধি ও কর্ম দ্বারা (উপৈমসি) নিত্য প্রাপ্ত হই ॥ ২ ॥ ২৩ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে শ্লেষালঙ্কার আছে । নমঃ, ভরন্তঃ, ধিয়া উপ, আ, ইমসি, এই ছয় পদের অনুবৃত্তি পূর্বমন্ত্র হইতে জানা উচিত । পরমেশ্বর অনাদি স্বরূপ, সত্য কারণরূপে সম্পূর্ণ কার্য্যের রচনা এবং ভৌতিকাগ্নি জলের প্রাপ্তি দ্বারা সকল ব্যবহারকে সিদ্ধ করেন এইরকম মনুষ্যদিগকে জানা উচিত ॥ ২৩ ॥
Subject
পুনরীশ্বরাগ্নিগুণা উপদিশ্যন্তে ॥ পুনরায় ঈশ্বর ও অগ্নির গুণের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
রাজ॑ন্তমধ্ব॒রাণাং॑ গো॒পামৃ॒তস্য॒ দীদি॑বিম্ । বর্দ্ধ॑মান॒ꣳ স্বে দমে॑ ॥ ২৩ ॥
Rishi | Devata | Chhanda | Swara
রাজন্তমিত্যস্য বৈশ্বামিত্রো মধুচ্ছন্দা ঋষিঃ । অগ্নির্দেবতা । বিরাড্ গায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥