Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 3 / Mantra 20

63 Mantra
3/20
Devata- आपो देवता Rishi- याज्ञवल्क्यः Chhand- भूरिक् बृहती, Swara- मध्यमः
Mantra with Swara
अन्ध॒ स्थान्धो॑ वो भक्षीय॒ मह॑ स्थ॒ महो॑ वो भक्षी॒योर्ज॒ स्थोर्जं॑ वो भक्षीय रा॒यस्पोष॑ स्थ रा॒यस्पोषं॑ वो भक्षीय॥२०॥

अन्धः॑। स्थ॒। अन्धः॑। वः॒। भ॒क्षी॒य॒। महः॑। स्थ॒। महः॑। वः॒। भ॒क्षी॒य॒। ऊ॒र्जः॑। स्थ॒। ऊर्ज्ज॑म्। वः॒। भ॒क्षी॒य॒। रा॒यः। पोषः॑। स्थ॒। रा॒यः। पोष॑म्। वः॒। भ॒क्षी॒य॒ ॥२०॥

Mantra without Swara
अन्ध स्थान्धो वो भक्षीय मह स्थ महो वो भक्षीयोर्ज स्थोर्जँवो भक्षीय रायस्पोष स्थ रायस्पोषँवो भक्षीय ॥

अन्धः। स्थ। अन्धः। वः। भक्षीय। महः। स्थ। महः। वः। भक्षीय। ऊर्जः। स्थ। ऊर्ज्जम्। वः। भक्षीय। रायः। पोषः। स्थ। रायः। पोषम्। वः। भक्षीय॥२०॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- যে (অন্ধঃ) বলবান্ বৃক্ষ বা ওষধি ইত্যাদি পদার্থ (স্থ) আছে (বঃ) তাহাদের আলোকে আমি (অন্ধঃ) বীর্য্য পুষ্ট কারী অন্নকে (ভক্ষীয়) গ্রহণ করিব । যে (মহঃ) বৃহৎ বায়ু, অগ্নি ইত্যাদি বা বিদ্যাদি পদার্থ (স্থ) আছে (বঃ) তাহা দ্বারা আমি (মহঃ) মহান্ ক্রিয়া সিদ্ধকারী কর্মের (ভক্ষীয়) সেবন করিব । যে (ঊর্জঃ) জল, দুধ, ঘি, মিষ্টপদার্থ বা ফলাদি রসাল পদার্থ (স্থ) আছে (বঃ) তাহা দ্বারা আমি (ঊর্জম্) পরাক্রমযুক্ত রসের (ভক্ষীয়) ভোগ করিব এবং যে (রায়স্পোষঃ) অনেক গুণযুক্ত পদার্থ (স্থ) আছে (বঃ) সেই চক্রবর্ত্তী রাজ্য এবং শ্রী ইত্যাদি পদার্থ সকলের আমি (রায়স্পোষম্) উত্তম-উত্তম ধনের ভোগের (ভক্ষীয়) সেবন করি ॥ ২০ ॥
Essence
ভাবার্থঃ- মনুষ্যদিগকে জগতের পদার্থ সকলের গুণ-জ্ঞানপূর্বক ক্রিয়ার কুশলতা দ্বারা উপকার গ্রহণ করিয়া সকল সুখের ভোগ করা উচিত ॥ ২০ ॥
Subject
অথ য়জ্ঞেন কৃতশুদ্ধয় ওষধ্যাদয়ঃ পদার্থা উপদিশ্যন্তে ॥ এখন পরবর্ত্তী মন্ত্রে যজ্ঞ দ্বারা শুদ্ধ কৃত ওষধি ইত্যাদি পদার্থের উপদেশ করা হইয়াছে ॥
Mantra (Bengali)
অন্ধ॒ স্থান্ধো॑ বো ভক্ষীয়॒ মহ॑ স্থ॒ মহো॑ বো ভক্ষী॒য়োর্জ॒ স্থোর্জং॑ বো ভক্ষীয় রা॒য়স্পোষ॑ স্থ রা॒য়স্পোষং॑ বো ভক্ষীয় ॥ ২০ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অন্ধস্থেত্যস্য য়াজ্ঞবল্ক্য ঋষিঃ । আপো দেবতা । ভুরিগ্বৃহতী ছন্দঃ । মধ্যমঃ স্বরঃ ॥