Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 3 / Mantra 2

63 Mantra
3/2
Devata- अग्निर्देवता Rishi- सुश्रुत ऋषिः Chhand- गायत्री, Swara- षड्जः
Mantra with Swara
सुस॑मिद्धाय शो॒चिषे॑ घृ॒तं ती॒व्रं जु॑होतन। अ॒ग्नये॑ जा॒तवे॑दसे॥२॥

सुस॑मिद्धा॒येति सुऽस॑मिद्धाय। शो॒चिषे॑। घृ॒तम्। ती॒व्रम्। जु॒हो॒त॒न॒। अ॒ग्नये॑। जा॒तवे॑दस॒ इति॑ जा॒तऽवे॑दसे ॥२॥

Mantra without Swara
सुसमिद्धाय शोचिषे घृतन्तीव्रं जुहोतन । अग्नये जातवेदसे ॥

सुसमिद्धायेति सुऽसमिद्धाय। शोचिषे। घृतम्। तीव्रम्। जुहोतन। अग्नये। जातवेदस इति जातऽवेदसे॥२॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে মনুষ্যগণ ! তোমরা (সুসমিদ্ধায়) ভাল প্রকার প্রকাশরূপ (শোচিষে) শুদ্ধ কৃত দোষের নিবারণ করিতে (জাতবেদসে) অথবা সকল পদার্থে বিদ্যমান (অগ্নয়ে) রূপ, দাহ, প্রকাশ, ছেদনাদি গুণ স্বভাবযুক্ত অগ্নিতে (তীব্রম্) সকল দোষগুলি নিবারণ করিতে তীক্ষ্ম স্বভাব যুক্ত (ঘৃতম্) ঘৃত মিষ্টাদি পদার্থকে (জুহোতন) উত্তম প্রকার প্রক্ষিপ্ত কর ॥ ২ ॥
Essence
ভাবার্থঃ- মনুষ্যদিগকে এই প্রজ্জ্বলিত অগ্নিতে (তীব্রম্) শীঘ্র দোষ নিবারণ করিয়া অথবা শুদ্ধ কৃত পদার্থগুলি আহুতি দিয়া ইষ্ট সুখ সিদ্ধ করা উচিত ॥ ২ ॥
Subject
পুনঃ স কীদৃশঃ কথমুপয়োজনীয়শ্চেত্যুপদিশ্যতে ॥ পুনঃ সেই ভৌতিক অগ্নি কেমন, কীভাবে তাহার ব্যবহার করা উচিত, এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
সুস॑মিদ্ধায় শো॒চিষে॑ ঘৃ॒তং তী॒ব্রং জু॑হোতন । অ॒গ্নয়ে॑ জা॒তবে॑দসে ॥ ২ ॥
Rishi | Devata | Chhanda | Swara
সুসমিদ্ধায়েত্যস্য সুশ্রুত ঋষিঃ । অগ্নির্দেবতা । গায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥