Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 3 / Mantra 18

63 Mantra
3/18
Devata- अग्निर्देवता Rishi- अवत्सार ऋषिः Chhand- निचृत् ब्राह्मी पङ्क्ति, Swara- पञ्चमः
Mantra with Swara
इन्धाना॑स्त्वा श॒तꣳ हिमा॑ द्यु॒मन्त॒ꣳ समि॑धीमहि। वय॑स्वन्तो वय॒स्कृत॒ꣳ सह॑स्वन्तः सह॒स्कृत॑म्। अग्ने॑ सपत्न॒दम्भ॑न॒मद॑ब्धासो॒ऽअदा॑भ्यम्। चित्रा॑वसो स्व॒स्ति ते॑ पा॒रम॑शीय॥१८॥

इन्धा॑नाः। त्वा॒। श॒तम्। हिमाः॑। द्यु॒मन्त॒मिति॑ द्यु॒ऽमन्त॑म्। सम्। इ॒धी॒म॒हि॒। वय॑स्वन्तः। व॒य॒स्कृत॑म्। व॒य॒स्कृत॒मिति॑ वयः॒ऽकृत॑म्। सह॑स्वन्तः। स॒ह॒स्कृत॑म्। स॒ह॒स्कृत॒मिति॑ सहः॒ऽकृत॑म्। अग्ने॑। स॒प॒त्न॒दम्भ॑न॒मिति॑ सपत्न॒ऽदम्भ॑नम्। अद॑ब्धासः। अदा॑भ्यम्। चित्रा॑वसो। चि॑त्रवसो॒ऽइति॒ चित्र॑ऽवसो। स्व॒स्ति। ते। पा॒रम्। अ॒शी॒य॒ ॥१८॥

Mantra without Swara
इन्धानास्त्वा शतँ हिमा द्युमन्तँँ समिधीमहि । वयस्वन्तो वयस्कृतँँ सहस्वन्तः सहस्कृतम् । अग्ने सपत्नदम्भनमदब्धासोऽअदाभ्यम् । चित्रावसो स्वस्ति ते पारमशीय ॥

इन्धानाः। त्वा। शतम्। हिमाः। द्युमन्तमिति द्युऽमन्तम्। सम्। इधीमहि। वयस्वन्तः। वयस्कृतम्। वयस्कृतमिति वयःऽकृतम्। सहस्वन्तः। सहस्कृतम्। सहस्कृतमिति सहःऽकृतम्। अग्ने। सपत्नदम्भनमिति सपत्नऽदम्भनम्। अदब्धासः। अदाभ्यम्। चित्रावसो। चित्रवसोऽइति चित्रऽवसो। स्वस्ति। ते। पारम्। अशीय॥१८॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (চিত্রাবসো) আশ্চর্য্যরূপ ধনসম্পন্ন (অগ্নে) পরমেশ্বর ! (অদব্ধাসঃ) দম্ভ, অহঙ্কার ও হিংসাদি দোষরহিত (বয়স্বন্তঃ) প্রশংসনীয় পূর্ণ অবস্থাযুক্ত (সহস্বন্তঃ) অত্যন্ত সহ্য স্বভাবসহিত (অদাভ্যম্) মানিবার যোগ্য (সপত্নদম্ভনম্) শত্রুদিগের নাশ করিবার (বয়স্কৃতম্) অবস্থার পূর্তি করিবার (সহস্কৃতম্) সহ্য করিবার করাইবার তথা (দ্যুমন্তম্) অনন্ত প্রকাশ যুক্ত (ত্বা) আপনার (ইন্ধানাঃ) উপদেশ এবং শ্রবণ করিতে থাকিয়া আমরা (শতম্) শত বর্ষ পর্য্যন্ত বা শত অপেক্ষা অধিক (হিমাঃ) হেমন্ত ঋতুযুক্ত (সমিধীমহি) ভাল প্রকার প্রকাশ করি বা জীবিত থাকি, এই প্রকার করিতে থাকিয়া আমিও (তে) আপনার কৃপাবলে সকল দুঃখ হইতে (পারম্) উত্তীর্ণ হইয়া (স্বস্তি) সুখ (অশীয়) প্রাপ্ত করি ॥ ১ ॥ (অদব্ধাসঃ) দম্ভ, অহংকার, হিংসাদি দোষরহিত (বয়স্বন্তঃ) পূর্ণ অবস্থাযুক্ত (সহস্বন্তঃ) অত্যন্ত সহ্যকারী (ত্বা) সেই (অদাভ্যম্) ব্যবহার করিবার যোগ্য (সপত্নদম্ভনম্) আগ্নেয়াদি শস্ত্র অস্ত্রবিদ্যায় হেতু হওয়ায় শত্রু দিগের জয় করিবার (বয়স্কৃতম্) অবস্থা বৃদ্ধি করাইবার (সহস্কৃতম্) সহ্যের হেতু (দ্যুমন্তম্) সম্যক্ প্রকার প্রকাশযুক্ত (অগ্নে) কার্য্যকে প্রাপ্ত করাইবার ভৌতিকাগ্নি (ইন্দ্রানাঃ) প্রজ্জ্বলিত করিয়া আমরা (শতম্) শত বর্ষ পর্য্যন্ত (হিমাঃ) হেমন্তঋতু যুক্ত (সমিধীমহি) জীবিত থাকি । এই প্রকার করিতে থাকিয়া আমিও এই যে (চিত্রাবসো) আশ্চর্য্যরূপ ধনপ্রাপ্তির হেতু অগ্নি (তে) তাহার প্রকাশ দ্বারা দারিদ্র্যাদি দুঃখ হইতে (পারম্) উত্তীর্ণ হইয়া (স্বস্তি) অত্যন্ত সুখ (অশীয়) প্রাপ্ত করি ॥ ১৮ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে শ্লেষালঙ্কার আছে । মনুষ্যাদিগকে স্বীয় পুরুষার্থ, ঈশ্বরের উপাসনা ও অগ্নি ইত্যাদি পদার্থ দ্বারা উপকার গ্রহণ করিয়া দুঃখ হইতে পৃথক হইয়া উত্তম-উত্তম সুখ প্রাপ্ত হইয়া শত বর্ষ জীবিত থাকা উচিত অর্থাৎ এক মুহূর্ত মাত্রও আলস্যে থাকা ঠিক নয় কিন্তু যেমন পুরুষকারের বৃদ্ধি হয় সেইরূপ অনুষ্ঠান নিরন্তর করা কর্ত্তব্য ॥ ১৮ ॥
Subject
পুনস্তাবেবোপদিশ্যেতে ॥ তবুও পরবর্ত্তী মন্ত্রে পরমেশ্বর ও ভৌতিকাগ্নির প্রকাশ করা হইয়াছে ॥
Mantra (Bengali)
ইন্ধা॑নাস্ত্বা শ॒তꣳ হিমা॑ দ্যু॒মন্ত॒ꣳ সমি॑ধীমহি । বয়॑স্বন্তো বয়॒স্কৃত॒ꣳ সহ॑স্বন্তঃ সহ॒স্কৃত॑ম্ । অগ্নে॑ সপত্ন॒দম্ভ॑ন॒মদ॑ব্ধাসো॒ऽঅদা॑ভ্যম্ । চিত্রা॑বসো স্ব॒স্তি তে॑ পা॒রম॑শীয় ॥ ১৮ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ইন্ধানাস্ত্বেত্যস্যাऽবৎসার ঋষিঃ । অগ্নির্দেবতা । নিচৃদ্ব্রাহ্মী পংক্তিশ্ছন্দঃ । পঞ্চমঃ স্বরঃ ॥