Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 3 / Mantra 16

63 Mantra
3/16
Devata- अग्निर्देवता Rishi- अवत्सार ऋषिः Chhand- गायत्री, Swara- षड्जः
Mantra with Swara
अ॒स्य प्र॒त्नामनु॒ द्युत॑ꣳ शु॒क्रं दु॑दुह्रे॒ऽअह्र॑यः। पयः॑ सहस्र॒सामृषि॑म्॥१६॥

अ॒स्य। प्र॒त्नाम्। अनु॑। द्युत॑म्। शु॒क्रम्। दु॒दु॒ह्रे॒। अह्र॑यः। पयः॑। स॒ह॒स्र॒सामिति॑ सहस्र॒ऽसाम्। ऋषि॑म् ॥१६॥

Mantra without Swara
अस्य प्रत्नामनु द्युतँ शुक्रन्दुदुह्रेऽअह्रयः । पयः सहस्रसामृषिम् ॥

अस्य। प्रत्नाम्। अनु। द्युतम्। शुक्रम्। दुदुह्रे। अह्रयः। पयः। सहस्रसामिति सहस्रऽसाम्। ऋषिम्॥१६॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- (অহ্রয়ঃ) সকলবিদ্যাকে ব্যাপ্ত করাইবার বিদ্বান্গণ (অস্য) এই ভৌতিকাগ্নির (সহস্রসাম্) অসংখ্য কার্য্যকে দিবার বা (ঋষিম্) কার্য্য সিদ্ধি প্রাপ্তির হেতু (প্রত্নাম্) প্রাচীন অনাদিস্বরূপ হইতে নিত্য বর্ত্তমান (দ্যুতম্) কারণে থাকার দীপ্তিকে জানিয়া (শুক্রম্) শুদ্ধ কার্য্য সিদ্ধ করিবার (পয়ঃ) জলকে (অনুদুদুহ্রে) সম্যক্ প্রকার পূরণ করে অর্থাৎ অগ্নিতে হবনাদি করিয়া বৃষ্টি দ্বারা সংসারকে পূরণ করে ॥
Essence
ভাবার্থঃ- মনুষ্যদিগকে যেমন গুণসহিত অগ্নির কারণরূপ বা অনাদিত্ব হইতে নিত্যত্ব জানা আবশ্যক সেই রূপ জগতের অন্যান্য পদার্থেরও কারণরূপ হইতে অনাদিত্ব জানা উচিত । ইহাকে জানিয়া কার্য্যে উপযুক্ত করিয়া সকল ব্যবহার সিদ্ধি করা উচিত ॥ ১৬ ॥
Subject
পুনঃ স কীদৃশ ইত্যুপদিশ্যতে ॥ পুনরায় সে কেমন, এ বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
অ॒স্য প্র॒ত্নামনু॒ দ্যুত॑ꣳ শু॒ক্রং দু॑দুহ্রে॒ऽঅহ্র॑য়ঃ । পয়ঃ॑ সহস্র॒সামৃষি॑ম্ ॥ ১৬ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অস্য প্রত্নামিত্যস্যাऽবৎসার ঋষিঃ । অগ্নির্দেবতা । গায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥