Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 3 / Mantra 14

63 Mantra
3/14
Devata- अग्निर्देवता Rishi- देववातभरतावृषी Chhand- निचृत् अनुष्टुप्, Swara- गान्धारः
Mantra with Swara
अ॒यं ते॒ योनि॑र्ऋ॒त्वियो॒ यतो॑ जा॒तोऽअरो॑चथाः। तं जा॒नन्न॑ग्न॒ऽआरो॒हाथा॑ नो वर्द्धया र॒यिम्॥१४॥

अ॒यम्। ते॒। योनिः॑। ऋ॒त्वियः॑। यतः॑। जा॒तः। अरो॑चथाः। तम्। जा॒नन्। अ॒ग्ने॒। आ। रो॒ह॒। अथ॑। नः॒। व॒र्द्ध॒य॒। र॒यिम् ॥१४॥

Mantra without Swara
अयन्ते योनिरृत्वियो यतो जातो अरोचथाः । तञ्जानन्नग्नऽआरोहाथा नो वर्धया रयिम् ॥

अयम्। ते। योनिः। ऋत्वियः। यतः। जातः। अरोचथाः। तम्। जानन्। अग्ने। आ। रोह। अथ। नः। वर्द्धय। रयिम्॥१४॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (অগ্নে) জগদীশ্বর ! (তে) আপনার সৃষ্টিতে যাহা (ঋত্বিয়ঃ) প্রত্যেক ঋতুতে প্রাপ্তি করাইবার যোগ্য অগ্নি এবং যাহা বায়ু হইতে (জাতঃ) প্রসিদ্ধ হইয়া (আরোচথাঃ) সর্ব প্রকার প্রকাশ করে অথবা যাহা সূর্য্যাদি রূপে প্রকাশযুক্ত লোকসমূহের (আরোহ) উন্নতিকে সর্ব দিক দিয়া বৃদ্ধি করিতে থাকে এবং যাহা (নঃ) আমাদের (রয়িম্) রাজ্যাদি ধন বৃদ্ধি করে (তম্) সেই অগ্নিকে (জানন্) জানিয়া আপনি তাহা দ্বারা (নঃ) আমাদের (রয়িম্) সকল ভূগোলের রাজ্য ইত্যাদির সঙ্গে যুক্ত ধন (বর্দ্ধয়) বৃদ্ধিযুক্ত করুন ॥ ১৪ ॥
Essence
ভাবার্থঃ- যাহা সর্ব কালে যথাবৎ ব্যবহার করার যোগ্য অথবা যাহা বায়ুর নিমিত্ত হইতে উৎপন্ন তথা যাহা অনেক কার্য্যের সিদ্ধিরূপ কারণ দ্বারা সকলকে সুখ প্রদান করে সেই অগ্নিকে যথাবৎ তাহার ব্যবহার করিয়া সকল কার্য্যের সিদ্ধি করা উচিত ॥ ১৪ ॥
Subject
পুনরীশ্বরভৌতিকাবুপদিশ্যেতে ॥ তবুও পরবর্ত্তী মন্ত্রে ঈশ্বর ও ভৌতিক অগ্নির উপদেশ করা হইয়াছে ॥
Mantra (Bengali)
অ॒য়ং তে॒ য়োনি॑র্ঋ॒ত্বিয়ো॒ য়তো॑ জা॒তোऽঅরো॑চথাঃ । তং জা॒নন্ন॑গ্ন॒ऽআরো॒হাথা॑ নো বর্দ্ধয়া র॒য়িম্ ॥ ১৪ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অয়ং ত ইত্যস্য দেববাতভরতাবৃষী । অগ্নির্দেবতা । নিচৃদনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥