Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 3 / Mantra 12

63 Mantra
3/12
Devata- अग्निर्देवता Rishi- विरूप ऋषिः Chhand- निचृत् गायत्री, Swara- षड्जः
Mantra with Swara
अ॒ग्निर्मू॒र्द्धा दि॒वः क॒कुत्पतिः॑ पृथि॒व्याऽअ॒यम्। अ॒पा रेता॑सि जिन्वति॥१२॥

अ॒ग्निः। मू॒र्द्धा। दि॒वः। क॒कुत्। पतिः॑। पृ॒थि॒व्याः। अ॒यम्। अ॒पाम्। रेता॑सि। जि॒न्व॒ति॒ ॥१२॥

Mantra without Swara
अग्निर्मूर्धा दिवः ककुत्पतिः पृथिव्या अयम् । अपाँ रेताँसि जिन्वति ॥

अग्निः। मूर्द्धा। दिवः। ककुत्। पतिः। पृथिव्याः। अयम्। अपाम्। रेतासि। जिन्वति॥१२॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- (অয়ম্) এই কার্য্য কারণ হইতে প্রত্যক্ষ (ককুৎ) সর্ববৃহৎ (মূর্দ্ধা) সর্বোপরি বিরাজমান (অগ্নিঃ) জগদীশ্বর (দিবঃ) প্রকাশমান সূর্য্যাদি লোক এবং (পৃথিব্যাঃ) প্রকাশরহিত পৃথিবী ইত্যাদি লোকান্তরের (পতিঃ) পালয়িতা (অপাম্) প্রাণিদিগের (রেতাংসি) বীর্য্যের (জিন্বাত) রচনাকে জানেন তাঁহাকেই পূজ্য মানিবে ॥ ১ ॥ (অয়ম্) এই অগ্নি (ককুৎ) সর্ব পদার্থ হইতে বৃহৎ (দিবঃ) প্রকাশমান পদার্থগুলির (মূর্দ্ধা) ঊপর বিরাজমান (পৃথিব্যাঃ) প্রকাশরহিত পৃথিবী ইত্যাদি লোক লোকান্তরের (পতিঃ) পালনের হেতু হইয়া (অপাম্) জলের (রেতাংসি) বীর্য্যকে (জিন্বতি) প্রাপ্ত করে ॥ ২ ॥ ১২ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে শ্লেষালঙ্কার আছে । যে জগদীশ্বর প্রকাশ বা অপ্রকাশরূপ দুই প্রকারের জগৎ অর্থাৎ প্রকাশবান্ সূর্য্য ইত্যাদি এবং প্রকাশ রহিত পৃথিবী ইত্যাদি লোকসমূহের রচনা করিয়া পালন করতঃ প্রাণে বল ধারণ করেন এবং যিনি ভৌতিক অগ্নি পৃথিবী ইত্যাদি জগতের পালনের হেতু হইয়া বিদ্যুৎ জঠরাদি রূপে প্রাণ বা জল সমূহের বীর্যকে উৎপন্ন করেন ॥ ১২ ॥
Subject
অথাগ্নিশব্দেনেশ্বরভৌতিকাবুপদিশ্যেতে ॥ এখন পরবর্ত্তী মন্ত্রে অগ্নি শব্দ দ্বারা ঈশ্বর ও ভৌতিক অগ্নির প্রকাশ করা হইয়াছে ।
Mantra (Bengali)
অ॒গ্নির্মূ॒র্দ্ধা দি॒বঃ ক॒কুৎপতিঃ॑ পৃথি॒ব্যাऽঅ॒য়ম্ । অ॒পাᳬं রেতা॑ᳬंসি জিন্বতি ॥ ১২ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অগ্নির্মূর্দ্ধেত্যস্য বিরূপ ঋষিঃ । অগ্নির্দেবতা । নিচৃদ্গায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥