Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 3 / Mantra 11

63 Mantra
3/11
Devata- अग्निर्देवता Rishi- गोतम ऋषिः Chhand- निचृत् गायत्री, Swara- षड्जः
Mantra with Swara
उ॒प॒प्र॒यन्तो॑ऽअध्व॒रं मन्त्रं॑ वोचेमा॒ग्नये॑। आ॒रेऽअ॒स्मे च॑ शृण्व॒ते॥११॥

उ॒प॒प्र॒यन्त॒ इत्यु॑पऽप्र॒यन्तः॑। अ॒ध्व॒रम्। मन्त्र॑म्। वो॒चे॒म॒। अ॒ग्नये॑। आ॒रे। अ॒स्मेऽइत्य॒स्मे। च॒ शृ॒ण्व॒ते ॥११॥

Mantra without Swara
उपप्रयन्तोऽअध्वरं मन्त्रँवोचेमाग्नये । आरेऽअस्मे च शृण्वते ॥

उपप्रयन्त इत्युपऽप्रयन्तः। अध्वरम्। मन्त्रम्। वोचेम। अग्नये। आरे। अस्मेऽइत्यस्मे। च शृण्वते॥११॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- (অধ্বরম্) ক্রিয়াময় যজ্ঞকে (উপপ্রয়ন্তঃ) সম্যক্ প্রকার জানিয়া আমরা (অস্মে) আমাদের (আরে) দূরে অথবা (চ) নিকটে (শৃণ্বতে) যথার্থ সত্যাসত্য শ্রবণকারী (অগ্নয়ে) বিজ্ঞানস্বরূপ অন্তর্য্যামী যে পরমেশ্বর আছে ইহারই জন্য (মন্ত্রম্) জ্ঞান প্রাপ্ত করাইবার মন্ত্রকে (বোচেম্) নিত্য উচ্চারণ বা বিচার করি ॥ ১১ ॥
Essence
ভাবার্থঃ- মনুষ্যদিগকে বেদমন্ত্র সহ ঈশ্বরের স্তুতি অথবা যজ্ঞের অনুষ্ঠান করিয়া যে ঈশ্বর ভিতরে বাইরে সর্বত্র ব্যাপ্ত হইয়া সকল ব্যবহার শ্রবণ করেন অথবা জানিয়া বর্ত্তমান আছেন এই কারণে তাহা হইতে ভয় করিয়া অধর্ম করার ইচ্ছাও করা উচিত নহে । যখন মনুষ্য পরমাত্মাকে জানে তখন সমীপস্থ এবং যখন জানেনা তখন দূরস্থ এইরূপ নিশ্চয় জানিবে ॥ ১১ ॥
Subject
অথেশ্বরেণ স্বস্বরূপমুপদিশ্যতে ॥ এখন পরবর্ত্তী মন্ত্রে ঈশ্বর তাঁহার স্বরূপ প্রকাশ করিয়াছেন ॥
Mantra (Bengali)
উ॒প॒প্র॒য়ন্তো॑ऽঅধ্ব॒রং মন্ত্রং॑ বোচেমা॒গ্নয়ে॑ । আ॒রেऽঅ॒স্মে চ॑ শৃণ্ব॒তে ॥ ১১ ॥
Rishi | Devata | Chhanda | Swara
উপেত্যস্য গোতম ঋষিঃ । অগ্নির্দেবতা । পিপীলিকামধ্যা নিচৃদ্গায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥