Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 3 / Mantra 1

63 Mantra
3/1
Devata- अग्निर्देवता Rishi- आङ्गिरस ऋषिः Chhand- गायत्री, Swara- षड्जः
Mantra with Swara
स॒मिधा॒ग्निं दु॑वस्यत घृ॒तैर्बो॑धय॒ताति॑थिम्। आस्मि॑न् ह॒व्या जु॑होतन॥१॥

स॒मिधेति॑ स॒म्ऽइधा॑। अ॒ग्निम्। दु॒व॒स्य॒त॒। घृ॒तैः। बो॒ध॒य॒त॒। अति॑थिम्। आ। अ॒स्मि॒न्। ह॒व्या। जु॒हो॒त॒न॒ ॥१॥

Mantra without Swara
समिधाग्निन्दुवस्यत घृतैर्बोधयतातिथिम् आस्मिन्हव्या जुहोतन ॥

समिधेति सम्ऽइधा। अग्निम्। दुवस्यत। घृतैः। बोधयत। अतिथिम्। आ। अस्मिन्। हव्या। जुहोतन॥१॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে বিদ্বান্গণ! তোমরা (সমিধা) যে সব ইন্ধন দ্বারা ভাল প্রকার প্রকাশ হইতে পারে সেই সব কাষ্ঠ ঘৃতাদি দ্বারা (অগ্নিম্) ভৌতিক অগ্নিকে (বোধয়ত) উদ্দীপন অর্থাৎ প্রকাশিত কর তথা যেমন (অতিথিম্) অতিথিকে অর্থাৎ যাহার আসা-যাওয়ার অথবা নিবাসের কোনও দিন নিশ্চিত নহে সেই সন্ন্যাসীর সেবন কর, সেইরূপ অগ্নির (দুবস্যত) সেবন কর এবং (অস্মিন্) এই অগ্নিতে (হব্যা) সুগন্ধ কস্তুরী কেশরাদি, মিষ্ট গুড়, শক্করাদি, পুষ্ট ঘৃত, দুগ্ধাদি, রোগনাশক সোমলতা অর্থাৎ গুলঞ্চাদি ওষধি, এই চারি প্রকারের শাকল্যদিয়া (আজুহোতন) ভাল প্রকার হবন কর ॥ ১ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচক লুপ্তোপমালংকার আছে । যেমন গৃহস্থ মনুষ্য আসন, অন্ন, জল, বস্ত্র এবং প্রিয়বচনাদি দ্বারা উত্তম গুণযুক্ত সন্ন্যাসী ইত্যাদির সেবন করেন সেইরূপই বিদ্বান্দিগের যথাযোগ্য ইন্ধন, ঘৃত, জলাদি দ্বারা অগ্নি প্রজ্জ্বলিত করিয়া বায়ু, বর্ষাজলের শুদ্ধি অথবা যানবাহনাদির রচনা নিত্য করা উচিত ॥ ১ ॥
Subject
॥ অথ তৃতীয়াধ্যায়ারম্ভঃ ॥ ও৩ম্ বিশ্বা॑নি দেব সবিতর্দুরি॒তানি॒ পরা॑ সুব । য়দ্ভ॒দ্রং তন্ন॒ऽআ সু॑ব ॥ য়জুঃ৩০.৩ ॥ অস্মিন্নধ্যায়ে ত্রিষষ্টির্মন্ত্রাঃ সন্তীতি বেদিতব্যম্ ॥ অথ ভৌতিকোऽগ্নিঃ ক্ব ক্বোপয়োক্তব্য ইত্যুপদিশ্যতে ॥ এখন তৃতীয় অধ্যায়ের প্রথম মন্ত্রে ভৌতিক অগ্নি কোন্ কোন্ কর্মে ব্যবহার করা উচিত, এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
স॒মিধা॒গ্নিং দু॑বস্যত ঘৃ॒তৈর্বো॑ধয়॒তাতি॑থিম্ । আऽস্মি॑ন্ হ॒ব্যা জু॑হোতন ॥ ১ ॥
Rishi | Devata | Chhanda | Swara
তত্র সমিধেত্যস্য প্রথমমন্ত্রস্যাঙ্গিরস ঋষিঃ । অগ্নির্দেবতা । গায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥