Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 29 / Mantra 9

60 Mantra
29/9
Devata- त्वष्टा देवता Rishi- बृहदुक्थो वामदेव्य ऋषिः Chhand- त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
त्वष्टा॑ वी॒रं दे॒वका॑मं जजान॒ त्वष्टु॒रर्वा॑ जायतऽआ॒शुरश्वः॑।त्वष्टे॒दं विश्वं॒ भुव॑नं जजान ब॒होः क॒र्त्तार॑मि॒ह य॑क्षि होतः॥९॥

त्वष्टा॑। वी॒रम्। दे॒वका॑म॒मिति॑ दे॒वऽका॑मम्। ज॒जा॒न॒। त्वष्टुः॑। अर्वा॑। जा॒य॒ते॒। आ॒शुः। अश्वः॑। त्वष्टा॑। इ॒दम्। विश्व॑म्। भुव॑नम्। ज॒जा॒न॒। ब॒होः। क॒र्त्तार॑म्। इ॒ह। य॒क्षि॒। हो॒त॒रिति॑ होतः ॥९ ॥

Mantra without Swara
त्वष्टा वीरन्देवकामञ्जजान त्वष्टुरर्वा जायत आशुरश्वः । त्वष्टेदँविश्वम्भुवनञ्जजान बहोः कर्तारमिह यक्षि होतः ॥

त्वष्टा। वीरम्। देवकाममिति देवऽकामम्। जजान। त्वष्टुः। अर्वा। जायते। आशुः। अश्वः। त्वष्टा। इदम्। विश्वम्। भुवनम्। जजान। बहोः। कर्त्तारम्। इह। यक्षि। होतरिति होतः॥९॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (হোতঃ) গ্রহণকারী ব্যক্তি ! তুমি যেমন (ত্বষ্টা) বিদ্যা আদি উত্তমগুণ দ্বারা শোভিত বিদ্বান্ (দেবকামম্) বিদ্বান্দিগের কামনাকারী (বীরম্) বীর পুরুষকে (জজান) উৎপন্ন কর যেমন (ত্বষ্টুঃ) প্রকাশরূপ শিক্ষা দ্বারা (আশুঃ) শীঘ্রগামী (অর্বা) বেগবান্ (অশ্বঃ) অশ্ব (জায়তে) হয় । যেমন (ত্বষ্টা) স্বীয় স্বরূপে প্রকাশিত ঈশ্বর (ইদম্) এই (বিশ্বম্) সমস্ত (ভূবনম্) ভুবনমাত্রকে (জজান) উৎপন্ন করে, সেই (বহোঃ) বহুবিধ সংসারের (কর্ত্তারম্) রচনাকারী পরমাত্মার (ইহ) এই জগতে (য়ক্ষি) পূজন কর সেইরূপ আমরাও করি ॥ ঌ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যে সকল বিদ্বান্গণ বিদ্যাকামী মনুষ্যদিগকে বিদ্বান্ করিবে, শীঘ্র যাহার শিক্ষা হইয়াছে সেই অশ্বতুল্য তীব্রবেগে বিদ্যা প্রাপ্ত হয় । যেমন বহু প্রকারের সংসারের স্রষ্টা ঈশ্বর সকলের ব্যবস্থা করেন, সেইরূপ অধ্যাপক ও অধ্যেতা হইবে ॥ ঌ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
ত্বষ্টা॑ বী॒রং দে॒বকা॑মং জজান॒ ত্বষ্টু॒রর্বা॑ জায়তऽআ॒শুরশ্বঃ॑ । ত্বষ্টে॒দং বিশ্বং॒ ভুব॑নং জজান ব॒হোঃ ক॒র্ত্তার॑মি॒হ য়॑ক্ষি হোতঃ ॥ ঌ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ত্বষ্টেত্যস্য বৃহদুক্থো বামদেব্য ঋষিঃ । ত্বষ্টা দেবতা । ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥