Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 29 / Mantra 44

60 Mantra
29/44
Devata- वीरा देवताः Rishi- भारद्वाज ऋषिः Chhand- त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
ती॒व्रान् घोषा॑न् कृण्वते॒ वृष॑पाण॒योऽश्वा॒ रथे॑भिः स॒ह वा॒जय॑न्तः।अ॒व॒क्राम॑न्तः॒ प्रप॑दैर॒मित्रा॑न् क्षि॒णन्ति॒ शत्रूँ॒१॥ऽरन॑पव्ययन्तः॥४४॥

ती॒व्रान्। घोषा॑न्। कृ॒ण्व॒ते॒। वृष॑पाणय॒ इति॒ वृष॑ऽपाणयः। अश्वाः॑। रथे॑भिः। स॒ह। वा॒जय॑न्तः। अ॒व॒क्राम॑न्त॒ इत्य॑व॒ऽक्राम॑न्तः। प्रप॑दै॒रिति॒ प्रऽप॑दैः। अ॒मित्रा॑न्। क्षि॒णन्ति॑। शत्रू॑न्। अन॑पव्ययन्त॒ इत्य॑नपऽव्ययन्तः ॥४४ ॥

Mantra without Swara
तीव्रान्घोषान्कृण्वते वृषपाणयोश्वा रथेभिः सह वाजयन्तः । अवक्रामन्तः प्रपदैरमित्रान्क्षिणन्ति शत्रूँरनपव्ययन्तः ॥

तीव्रान्। घोषान्। कृण्वते। वृषपाणय इति वृषऽपाणयः। अश्वाः। रथेभिः। सह। वाजयन्तः। अवक्रामन्त इत्यवऽक्रामन्तः। प्रपदैरिति प्रऽपदैः। अमित्रान्। क्षिणन्ति। शत्रून्। अनपव्ययन्त इत्यनपऽव्ययन्तः॥४४॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে বীরপুরুষ! যে (বৃষপানয়ঃ) বলবান্ বৃষাদি উত্তম প্রাণী হস্তের সমান রক্ষাকারী (রথেভিঃ) রমণীয় যানসকলের (সহ) সহ (বাজয়ন্তঃ) বীরাদিকে শীঘ্র চালনাকারী (প্রপদৈঃ) উত্তম পদগমন দ্বারা (অমিত্রাণ্) মিত্রতারহিত দুষ্টদিগকে (অবক্রামন্তঃ) ধমক দিয়া (অশ্বাঃ) শীঘ্রগামী অশ্ব (তীব্রান্) তীক্ষ্ন (ঘোষান্) শব্দকে (কৃণ্বতে) করে এবং যে (অনপব্যয়ন্তঃ) ব্যর্থ ব্যয় না করাইয়া যোদ্ধা (শক্রন্) বৈরীদেরকে (ক্ষিণন্তি) ক্ষীণ করে, তাহাকে তোমরা প্রাণতুল্য পালন কর ॥ ৪৪ ॥
Essence
ভাবার্থঃ–যে রাজপুরুষ হাতি, ঘোড়া, বৃষাদি, ভৃত্য, অধ্যক্ষদিগকে উত্তম শিক্ষা প্রদান করে তথা অনেক প্রকার যান নির্মিত করিয়া শত্রুদেরকে জয়ের অভিলাষা করে, তাহার নিশ্চল দৃঢ় বিজয় হয় ॥ ৪৪ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
তী॒ব্রান্ ঘোষা॑ন্ কৃণ্বতে॒ বৃষ॑পাণ॒য়োऽশ্বা॒ রথে॑ভিঃ স॒হ বা॒জয়॑ন্তঃ । অ॒ব॒ক্রাম॑ন্তঃ॒ প্রপ॑দৈর॒মিত্রা॑ন্ ক্ষি॒ণন্তি॒ শত্রূঁ॒১ ॥ ऽরন॑পব্যয়ন্তঃ ॥ ৪৪ ॥
Rishi | Devata | Chhanda | Swara
তীব্রানিত্যস্য ভারদ্বাজ ঋষিঃ । বীরা দেবতাঃ । ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবত স্বরঃ ॥