Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 29 / Mantra 43

60 Mantra
29/43
Devata- वीरा देवताः Rishi- भारद्वाज ऋषिः Chhand- जगती Swara- निषादः
Mantra with Swara
रथे॒ तिष्ठ॑न्नयति वा॒जिनः॑ पु॒रो यत्र॑यत्र का॒मय॑ते सुषार॒थिः। अ॒भीशू॑नां महि॒मानं॑ पनायत॒ मनः॑ प॒श्चादनु॑ यच्छन्ति र॒श्मयः॑॥४३॥

रथे॑। तिष्ठ॑न्। न॒य॒ति॒। वा॒जिनः॑। पु॒रः। यत्र॑य॒त्रेति॒ यत्र॑ऽयत्र। का॒मय॑ते। सु॒षा॒र॒थिः। सु॒सा॒र॒थिरिति॑ सुऽसार॒थिः। अ॒भीशू॑नाम्। म॒हि॒मान॑म्। प॒ना॒य॒त॒। मनः॑। प॑श्चात्। अनु॑। य॒च्छ॒न्ति॒। र॒श्मयः॑ ॥४३ ॥

Mantra without Swara
रथे तिष्ठन्नयति वाजिनः पुरो यत्रयत्र कामयते सुषारथिः । अभीशूनाम्महिमानम्पनायत मनः पश्चादनु यच्छन्ति रश्मयः ॥

रथे। तिष्ठन्। नयति। वाजिनः। पुरः। यत्रयत्रेति यत्रऽयत्र। कामयते। सुषारथिः। सुसारथिरिति सुऽसारथिः। अभीशूनाम्। महिमानम्। पनायत। मनः। पश्चात्। अनु। यच्छन्ति। रश्मयः॥४३॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে বিদ্বান্গণ! (সুষারথিঃ) সুন্দর সারথি, অশ্ব বা অগ্ন্যাদিকে নিয়মে যে রাখে (রথে) রমণ করিবার যোগ্য পৃথিবী, জল বা আকাশে চালিত যানে (তিষ্ঠন্) আসীন (য়ত্রয়ত্র) যে যে সংগ্রাম বা দেশে (কাময়তে) কামনা করে সেখানে সেখানে (বাজিনঃ) অশ্ব বা বেগযুক্ত অগ্ন্যাদি পদার্থকে (পুরঃ) সম্মুখে (নয়তি) চালনা করে, যাহার (মনঃ) মন উত্তম শিক্ষিত (রশ্ময়া) লাগামের রজ্জু বা কিরণ হস্তগত (পশ্চাৎ) পশ্চাৎ অশ্ব বা অগ্ন্যাদির (অণু, য়চ্ছন্তি) অনুকূল নিগ্রহ করে সেই (অভীশূনাম্) সব দিক দিয়া শীঘ্রগামীদের (মহিমানম্) গুরুত্বকে তোমরা (পনায়ত) প্রশংসা কর ॥ ৪৩ ॥
Essence
ভাবার্থঃ–যে রাজা ও রাজপুরুষ চক্রবর্ত্তী রাজ্য এবং নিশ্চল বিজয় কামনা করে তাহা হইলে উত্তম শিক্ষিত মন্ত্রী অশ্বাদি তথা অন্য চালনাকারী সামগ্রী অধ্যক্ষ শস্ত্র এবং শরীর, আত্মার বলকে অবশ্যই সম্পাদন করিবে ॥ ৪৩ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
রথে॒ তিষ্ঠ॑ন্নয়তি বা॒জিনঃ॑ পু॒রো য়ত্র॑য়ত্র কা॒ময়॑তে সুষার॒থিঃ । অ॒ভীশূ॑নাং মহি॒মানং॑ পনায়ত॒ মনঃ॑ প॒শ্চাদনু॑ য়চ্ছন্তি র॒শ্ময়ঃ॑ ॥ ৪৩ ॥
Rishi | Devata | Chhanda | Swara
রথ ইত্যস্য ভারদ্বাজ ঋষিঃ । বীরা দেবতাঃ । জগতী ছন্দঃ । নিষাদঃ স্বরঃ ॥