Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 29 / Mantra 39

60 Mantra
29/39
Devata- वीरा देवताः Rishi- भारद्वाज ऋषिः Chhand- त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
धन्व॑ना॒ गा धन्व॑ना॒जिं ज॑येम॒ धन्व॑ना ती॒व्राः स॒मदो॑ जयेम।धनुः॒ शत्रो॑रपका॒मं कृ॑णोति॒ धन्व॑ना॒ सर्वाः॑ प्र॒दिशो॑ जयेम॥३९॥

धन्व॑ना। गाः। धन्व॑ना। आ॒जिम्। ज॒ये॒म॒। धन्व॑ना। ती॒व्राः। स॒मद॒ इति॑ स॒ऽमदः॑। ज॒ये॒म॒। धनुः। शत्रोः॑। अ॒प॒का॒ममित्य॑पऽका॒मम्। कृ॒णो॒ति॒। धन्व॑ना। सर्वाः॑। प्र॒दिश॒ इति॑ प्र॒ऽदिशः॑। ज॒ये॒म॒ ॥३९ ॥

Mantra without Swara
धन्वना गा धन्वनाजिञ्जयेम धन्वना तीव्राः समदो जयेम । धनुः शत्रोरपकामङ्कृणोति धन्वना सर्वाः प्रदिशो जयेम ॥

धन्वना। गाः। धन्वना। आजिम्। जयेम। धन्वना। तीव्राः। समद इति सऽमदः। जयेम। धनुः। शत्रोः। अपकाममित्यपऽकामम्। कृणोति। धन्वना। सर्वाः। प्रदिश इति प्रऽदिशः। जयेम॥३९॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে বীরপুরুষগণ! যেমন আমরা যে (ধনুঃ) অস্ত্র-শস্ত্র (শত্রোঃ) শত্রুর (অপকামম্) কামনাগুলিকে নষ্ট (কৃণোতি) করে (ধন্বনা) ধনুকাদি অস্ত্র-শস্ত্র বিশেষ দ্বারা (গাঃ) পৃথিবীকে এবং (ধন্বনা) উক্ত শস্ত্র বিশেষ দ্বারা (আজিম্) সংগ্রামকে (জয়েম) জিতিব (ধন্বনা) তোপাদি অস্ত্র-শস্ত্র দ্বারা (তীব্রাঃ) তীব্র বেগযুক্ত (সমদঃ) আনন্দসহ বর্ত্তমান শত্রুদের সেনাগুলিকে (জয়েম) জিতিব (ধন্বনা) ধনুক দ্বারা (সর্বাঃ) সকল (প্রদিশঃ) দিশা-প্রদিশাকে (জয়েম) জিতি সেইরূপ তোমরাও এই ধনুকাদি দ্বারা জিতিয়া লহ ॥ ৩ঌ ॥
Essence
ভাবার্থঃ–যে মনুষ্য ধনুর্বেদের বিজ্ঞানের ক্রিয়ায় কুশল হয়, তাহা হইলে সব জায়গায় তাহার বিজয় প্রকাশিত হইবে । যে বিদ্যা, বিনয় এবং শূরতাদি গুণ দ্বারা ভুগোলের এক রাজ্যকে চাহিবে, তাহার জন্য কিছুই অশক্য হইবে না ॥ ৩ঌ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
ধন্ব॑না॒ গা ধন্ব॑না॒জিং জ॑য়েম॒ ধন্ব॑না তী॒ব্রাঃ স॒মদো॑ জয়েম । ধনুঃ॒ শত্রো॑রপকা॒মং কৃ॑ণোতি॒ ধন্ব॑না॒ সর্বাঃ॑ প্র॒দিশো॑ জয়েম ॥ ৩ঌ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ধন্বনেত্যস্য ভারদ্বাজ ঋষিঃ । বীরা দেবতাঃ । ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥