Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 29 / Mantra 20

60 Mantra
29/20
Devata- अग्निर्देवता Rishi- भार्गवो जमदग्निर्ऋषिः Chhand- निचृत त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
हिर॑ण्यशृ॒ङ्गोऽयो॑ऽअस्य॒ पादा॒ मनो॑जवा॒ऽअव॑र॒ऽइन्द्र॑ऽआसीत्।दे॒वाऽइद॑स्य हवि॒रद्यमाय॒न्योऽअर्व॑न्तं प्रथ॒मोऽअ॒ध्यति॑ष्ठत्॥२०॥

हिर॑ण्यशृङ्ग॒ इति॒ हिर॑ण्यऽशृङ्गः। अयः॑। अ॒स्य॒। पादाः॑। मनो॑जवा॒ इति॒ मनः॑ऽजवाः। अव॑रः। इन्द्रः॑। आ॒सी॒त्। दे॒वाः। इत्। अ॒स्य॒। ह॒वि॒रद्य॒मिति॑ हविः॒ऽअद्य॑म्। आ॒य॒न्। यः। अर्व॑न्तम्। प्र॒थ॒मः। अ॒ध्यति॑ष्ठदित्यधि॒ऽअति॑ष्ठत् ॥२० ॥

Mantra without Swara
हिरण्यशृङ्गो योऽअस्य पादा मनोजवाऽअवर इन्द्रऽआसीत् । देवाऽइदस्य हविरद्यमायन्योऽअर्वन्तम्प्रथमो अध्यतिष्ठत् ॥

हिरण्यशृङ्ग इति हिरण्यऽशृङ्गः। अयः। अस्य। पादाः। मनोजवा इति मनःऽजवाः। अवरः। इन्द्रः। आसीत्। देवाः। इत्। अस्य। हविरद्यमिति हविःऽअद्यम्। आयन्। यः। अर्वन्तम्। प्रथमः। अध्यतिष्ठदित्यधिऽअतिष्ठत्॥२०॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে মনুষ্যগণ ! (য়ঃ) যে (অবরঃ) নবীন (হিরণ্যশৃঙ্গঃ) শৃঙ্গের তুল্য যাহার তেজ সেই (ইন্দ্রঃ) উত্তম ঐশ্বর্য্যযুক্ত বিদ্যুতের সমান সভাপতি (আসীৎ) হইবে, যে (প্রথমঃ) প্রথম (অর্বন্তম্) অশ্বের তুল্য মার্গকে প্রাপ্ত হইয়া অগ্নি তথা (অয়ঃ) সুবর্ণের (অধ্যতিষ্ঠৎ) অধিষ্ঠাতা অর্থাৎ অগ্নিপ্রযুক্ত যানের উপর বসিয়া চালক হইবে । রাজা (অস্য) ইহার (পাদাঃ) পদ (মনোজবাঃ) মনের তুল্য বেগসম্পন্ন হউক অর্থাৎ পাদচালন কর্ম্ম বিমানাদি হইতে লইবে (দেবাঃ) বিদ্বান্ সভাসদগণ (অস্য) এই রাজার (হবিরদ্যম্) দেওয়ার এবং ভোজন করিবার যোগ্য অন্নকেই (ইৎ, আয়ন্) প্রাপ্ত হউক উহাকে তোমরা জানো ॥ ২০ ॥
Essence
ভাবার্থঃ- যে সব মনুষ্য অগ্ন্যাদি পদার্থগুলির গুণ-কর্ম-স্বভাবকে যথাবৎ জানে তাহারা বহু অদ্ভূত কার্য্যসমূহকে সিদ্ধ করিতে পারে, যাহারা প্রীতিপূর্বক রাজকার্য্যগুলি সিদ্ধ করিবে তাহারা সৎকারকে এবং যাহারা নষ্ট করে তাহারা দন্ডকে অবশ্য প্রাপ্ত হইবে ॥ ২০ ॥
Subject
মনুষ্যৈরগ্ন্যাদিপদার্থগুণবিজ্ঞানেন কিং সাধ্যমিত্যাহ ॥ মনুষ্যদিগকে অগ্ন্যাদি পদার্থের গুণ-জ্ঞান দ্বারা কী সিদ্ধ করা উচিত, এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
হির॑ণ্যশৃ॒ঙ্গোऽয়ো॑ऽঅস্য॒ পাদা॒ মনো॑জবা॒ऽঅব॑র॒ऽইন্দ্র॑ऽআসীৎ । দে॒বাऽইদ॑স্য হবি॒রদ্যমায়॒ন্যোऽঅর্ব॑ন্তং প্রথ॒মোऽঅ॒ধ্যতি॑ষ্ঠৎ ॥ ২০ ॥
Rishi | Devata | Chhanda | Swara
হিরণ্যশৃঙ্গ ইত্যস্য ভার্গবো জমদগ্নির্ঋষিঃ । অগ্নির্দেবতা । নিচৃৎ ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥