Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 29 / Mantra 14

60 Mantra
29/14
Devata- अग्निर्देवता Rishi- भार्गवो जमदग्निर्ऋषिः Chhand- विराट् त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
असि॑ य॒मोऽअस्या॑दि॒त्योऽअ॑र्व॒न्नसि॑ त्रि॒तो गुह्ये॑न व्र॒तेन॑।असि॒ सोमे॑न स॒मया॒ विपृ॑क्तऽआ॒हुस्ते॒ त्रीणि॑ दि॒वि बन्ध॑नानि॥१४॥

असि॑। य॒मः। असि॑। आ॒दि॒त्यः। अ॒र्व॒न्। असि॑। त्रि॒तः। गुह्ये॑न। व्र॒तेन॑। असि॑। सोमे॑न। स॒मया॑। विपृ॑क्त॒ इति॒ विऽपृ॑क्तः। आ॒हुः। ते॒। त्रीणि॑। दि॒वि। बन्ध॑नानि ॥१४ ॥

Mantra without Swara
असि यमोऽअस्यादित्योऽअर्वन्नसि त्रितो गुह्येन व्रतेन । असि सोमेन समया विपृक्तऽआहुस्ते त्रीणि दिवि बन्धनानि् ॥

असि। यमः। असि। आदित्यः। अर्वन्। असि। त्रितः। गुह्येन। व्रतेन। असि। सोमेन। समया। विपृक्त इति विऽपृक्तः। आहुः। ते। त्रीणि। दिवि। बन्धनानि॥१४॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (অর্বন্) বেগবান্ অগ্নির সমান ব্যক্তি ! যদ্দ্বারা তুমি (গুহ্যেন) গুপ্ত (ব্রতেন) স্বভাব তথা (ত্রিতঃ) কর্ম্ম, উপাসনা, জ্ঞান দ্বারা যুক্ত (য়মঃ) নিয়মকর্ত্তা ন্যায়াধীশের তুল্য (অসি) আছো, (আদিত্যঃ) সূর্য্য তুল্য বিদ্যা দ্বারা প্রকাশিত যেমন (অসি) আছো, বিদ্বানের সংখ্যা (অসি) আছো, (সোমেন) ঐশ্বর্য্যের (সময়া) নিকট (বিপৃক্তঃ) বিশেষ করিয়া সংলগ্ন (অসি) আছো, সেই (তে) তোমার (দিবি) প্রকাশে (ত্রীণি) তিন (বন্ধনানি) বন্ধন গুলিকে অর্থাৎ ঋষি, দেব, পিতৃ ঋণের বন্ধনগুলিকে (আহুঃ) বলে ॥ ১৪ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । হে মনুষ্যগণ ! তোমাদের উচিত যে, ন্যায়াধীশ সূর্য্য ও চন্দ্র আদির গুণযুক্ত হইবে । যেমন এই সংসারের মধ্যে বায়ু ও সূর্য্যের আকর্ষণ দ্বারা বন্ধন তদ্রূপই পরস্পর শরীর, বাণী ও মনের আকর্ষণ দ্বারা প্রেমের বন্ধন করিবে ॥ ১৪ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
অসি॑ য়॒মোऽঅস্যা॑দি॒ত্যোऽঅ॑র্ব॒ন্নসি॑ ত্রি॒তো গুহ্যে॑ন ব্র॒তেন॑ । অসি॒ সোমে॑ন স॒ময়া॒ বিপৃ॑ক্তऽআ॒হুস্তে॒ ত্রীণি॑ দি॒বি বন্ধ॑নানি ॥ ১৪ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অসীত্যস্য ভার্গবো জগদগ্নিরৃষিঃ । অগ্নির্দেবতা । বিরাট ত্রিষ্টুপ্ছন্দঃ ॥ ধৈবতঃ স্বরঃ ॥