Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 28 / Mantra 8

46 Mantra
28/8
Devata- इन्द्रो देवता Rishi- बृहदुक्थो गोतम ऋषिः Chhand- निचृज्जगती Swara- निषादः
Mantra with Swara
होता॑ यक्षत् ति॒स्रो दे॒वीर्न भे॑ष॒जं त्रय॑स्त्रि॒धात॑वो॒ऽपस॒ऽ इडा॒ सर॑स्वती॒ भार॑ती म॒हीः। इन्द्र॑पत्नीर्ह॒विष्म॑ती॒र्व्यन्त्वाज्य॑स्य॒ होत॒र्यज॑॥८॥

होता॑। य॒क्ष॒त्। ति॒स्रः। दे॒वीः। न। भे॒ष॒जम्। त्रयः॑। त्रि॒धात॑व॒ इति॑ त्रि॒ऽधात॑वः। अ॒पसः॑। इडा॑। सर॑स्वती। भार॑ती। म॒हीः। इन्द्र॑पत्नी॒रितीन्द्र॑ऽपत्नीः। ह॒विष्म॑तीः। व्यन्तु॑। आज्य॑स्य। होतः॑। यज॑ ॥८ ॥

Mantra without Swara
होता यक्षत्तिस्रो देवीर्न भेषजन्त्रयस्त्रिधातवो पस इडा सरस्वत्भारती महीः । इन्द्रपत्नीर्हविष्मतीर्व्यन्त्वाज्यस्य होतर्यज ॥

होता। यक्षत्। तिस्रः। देवीः। न। भेषजम्। त्रयः। त्रिधातव इति त्रिऽधातवः। अपसः। इडा। सरस्वती। भारती। महीः। इन्द्रपत्नीरितीन्द्रऽपत्नीः। हविष्मतीः। व्यन्तु। आज्यस्य। होतः। यज॥८॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে (হোতঃ) সুখ আকাঙ্ক্ষাকারী ব্যক্তি! যেমন (হোতা) বিদ্যাদাতা অধ্যাপক (আজ্যস্ব) প্রাপ্ত হওয়ার যোগ্য পঠন-পাঠনরূপ ব্যবহারকে (য়ক্ষৎ) প্রাপ্ত হইবে তদ্রূপ (ত্রিধাতবঃ) অস্থি, চর্বি ও বীর্য্য এই ত্রিধাতুর বর্দ্ধক (অপসঃ) কর্ম্মে চেষ্টা করিতে থাকিয়া (ত্রয়ঃ) অধ্যাপক, উপদেশক ও বৈদ্য (তিস্রঃ) তিন (দেবীঃ) সকল বিদ্যার প্রকাশিকা বাণীগুলির (ন) সমান (ভেষজম্) ঔষধকে (মহীঃ) অত্যন্ত পূজ্যঃ (ইডা) প্রশংসার যোগ্য (সরস্বতী) বহু বিজ্ঞান যুক্তা এবং (ভারতী) সুন্দর বিদ্যার ধারণ অথবা পোষণকারী (হবিষ্মতীঃ) বিবিধ বিজ্ঞানসকল সহ (ইন্দ্রপত্নীঃ) জীবাত্মার স্ত্রীদিগের তুল্য বর্ত্তমান বাণী (ব্যন্তু) প্রাপ্ত হউক তদ্রূপ (য়জ) তাহাদের সঙ্গত করুন ॥ ৮ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যেমন প্রশংসিত বিজ্ঞানবতী এবং উত্তম বুদ্ধিমতী স্ত্রীগণ স্বীয় যোগ্য পতিদের প্রাপ্ত হইয়া প্রসন্ন হয় সেইরূপ অধ্যাপক উপদেশক ও বৈদ্যগণ স্তুতি, জ্ঞান ও যোগধারণা যুক্ত তিন প্রকারের বাণী প্রাপ্ত হইয়া আনন্দিত হয় ॥ ৮ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
হোতা॑ য়ক্ষৎ তি॒স্রো দে॒বীর্ন ভে॑ষ॒জং ত্রয়॑স্ত্রি॒ধাত॑বো॒ऽপস॒ऽ ইডা॒ সর॑স্বতী॒ ভার॑তী ম॒হীঃ । ইন্দ্র॑পত্নীর্হ॒বিষ্ম॑তী॒র্ব্যন্ত্বাজ্য॑স্য॒ হোত॒র্য়জ॑ ॥ ৮ ॥
Rishi | Devata | Chhanda | Swara
হোতেত্যস্য বৃহদুক্থো বামদেব্য ঋষিঃ । ইন্দ্রো দেবতা । নিচৃজ্জগতী ছন্দঃ । নিষাদঃ স্বরঃ ॥