Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 28 / Mantra 32

46 Mantra
28/32
Devata- इन्द्रो देवता Rishi- सरस्वत्यृषिः Chhand- भुरिक् शक्वरी Swara- धैवतः
Mantra with Swara
होता॑ यक्षत् सु॒रेत॑सं॒ त्वष्टा॑रं पुष्टि॒वर्द्ध॑नꣳ रू॒पाणि॒ बिभ्र॑तं॒ पृथ॒क् पुष्टि॒मिन्द्रं॑ वयो॒धस॑म्।द्वि॒पदं॒ छन्द॑ऽइन्द्रि॒यमु॒क्षाणं॒ गां न वयो॒ दध॒द् वेत्वाज्य॑स्य॒ होत॒र्यज॑॥३२॥

होता॑। य॒क्ष॒त्। सु॒रेत॑स॒मिति॑ सु॒ऽरेत॑सम्। त्वष्टा॑रम्। पु॒ष्टि॒वर्ध॑न॒मिति॑ पुष्टि॒ऽवर्ध॑नम्। रू॒पाणि॑। बिभ्र॑तम्। पृथ॑क्। पुष्टि॑म्। इन्द्र॑म्। व॒यो॒धस॒मिति॑ वयः॒ऽधस॑म्। द्वि॒पद॒मिति॑ द्वि॒ऽपद॑म्। छन्दः॑। इ॒न्द्रि॒यम्। उ॒क्षाण॑म्। गाम्। न। वयः॑। दध॑त्। वेतु॑। आज्य॑स्य। होतः॑। यज॑ ॥३२ ॥

Mantra without Swara
होता यक्षत्सुरेतसन्त्वष्टारम्पुष्टिवर्धनँ रूपाणि बिभ्रतम्पृथक्पुष्टिमिन्द्रँवयोधसम् । द्विपदञ्छन्द इन्द्रियमुक्षाणङ्गां न वयो दधद्वेत्वाज्यस्य होतर्यज ॥

होता। यक्षत्। सुरेतसमिति सुऽरेतसम्। त्वष्टारम्। पुष्टिवर्धनमिति पुष्टिऽवर्धनम्। रूपाणि। बिभ्रतम्। पृथक्। पुष्टिम्। इन्द्रम्। वयोधसमिति वयःऽधसम्। द्विपदमिति द्विऽपदम्। छन्दः। इन्द्रियम्। उक्षाणम्। गाम्। न। वयः। दधत्। वेतु। आज्यस्य। होतः। यज॥३२॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (হোতঃ) দানদাতা পুরুষ ! যেমন (হোতা) শুভ গুণসমূহের গ্রহীতা পুরুষ (সুরতসম্) সুন্দর পরাক্রমযুক্ত (ত্বষ্টারম্) প্রকাশমান (পুষ্টিবর্ধনম্) যে পুষ্টি দ্বারা বৃদ্ধি করে সেই (রূপাণি) সুন্দর রূপকে (পৃথক) পৃথক্-পৃথক্ (বিভ্রতম্) ধারণকারী (বয়োধসম্) বড় অবস্থা বিশিষ্ট (পুষ্টিম্) পুষ্টিযুক্ত (ইন্দ্রম্) উত্তম ঐশ্বর্য্যকে (দ্বিপদম্) দুই পদযুক্ত মনুষ্যাদি (ছন্দঃ) স্বতন্ত্রতা (ইন্দ্রিয়ম্) শ্রোত্রাদি ইন্দ্রিয় (উক্ষাণম্) বীর্য্য সিঞ্চনে সমর্থ (গাম্) যুবা বৃষের (ন) সমান (বয়ঃ) অবস্থাকে (দধৎ) ধারণ করিয়া (আজ্যস্য) বিজ্ঞান সম্পর্কীয় পদার্থের (য়ক্ষৎ) হোম করিবে তথা (বেতু) প্রাপ্ত হইবে, সেইরূপ (য়জ) হোম করুন ॥ ৩২ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে উপমা ও বাচকলুপ্তোপমালঙ্কার আছে । হে মনুষ্যগণ ! যেমন বৃষ গাভিদেরকে গর্ভিণী করিয়া পশুদিগকে বৃদ্ধি করে সেইরূপ গৃহস্থীগণ স্ত্রীদিগকে গর্ভবতী করিয়া প্রজাকে বৃদ্ধি করিবে । যাহারা সন্তানদিগের কামনা করিবে তাহারা শরীরাদির পুষ্টি অবশ্যই করিবে । যেমন সূর্য্য রূপ কে প্রকাশ করিয়া থাকে তদ্রূপ বিদ্বান্ পুরুষ বিদ্যা ও সুশিক্ষার প্রকাশক হইয়া থাকে ॥ ৩২ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
হোতা॑ য়ক্ষৎ সু॒রেত॑সং॒ ত্বষ্টা॑রং পুষ্টি॒বর্দ্ধ॑নꣳ রূ॒পাণি॒ বিভ্র॑তং॒ পৃথ॒ক্ পুষ্টি॒মিন্দ্রং॑ বয়ো॒ধস॑ম্ । দ্বি॒পদং॒ ছন্দ॑ऽইন্দ্রি॒য়মু॒ক্ষাণং॒ গাং ন বয়ো॒ দধ॒দ্ বেত্বাজ্য॑স্য॒ হোত॒র্য়জ॑ ॥ ৩২ ॥
Rishi | Devata | Chhanda | Swara
হোতেত্যস্য সরস্বতৃ্যষিঃ । ইন্দ্রো দেবতা । ভুরিক্ ছক্বরী ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥