Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 28 / Mantra 25

46 Mantra
28/25
Devata- इन्द्रो देवता Rishi- सरस्वत्यृषिः Chhand- भुरिगतिजगती Swara- निषादः
Mantra with Swara
होता॑ यक्ष॒त्तनू॒नपा॑तमु॒द्भिदं॒ यं गर्भ॒मदि॑तिर्द॒धे शुचि॒मिन्द्रं॑ वयो॒धस॑म्।उ॒ष्णिहं॒ छन्द॑ऽ इन्द्रि॒यं दि॑त्य॒वाहं॒ गां वयो॒ दध॒द्वेत्वाज्य॑स्य॒ होत॒र्यज॑॥२५॥

होता॑। य॒क्ष॒त्। तनू॒नपा॑त॒मिति॒ तनू॒ऽनपा॑तम्। उ॒द्भिद॒मित्यु॒त्ऽभिद॑म्। यम्। गर्भ॑म्। अदि॑तिः। द॒धे। शुचि॑म्। इन्द्र॑म्। व॒यो॒धस॒मिति॑ वयः॒धस॑म्। उ॒ष्णिह॑म्। छन्दः॑। इ॒न्द्रि॒यम्। दि॒त्य॒वाह॒मिति॑ दित्य॒ऽवाह॑म्। गाम्। वयः॑। दध॑त्। वेतु॑। आज्य॑स्य। होतः॑। यज॑ ॥२५ ॥

Mantra without Swara
होता यक्षत्तनूनपातमुद्भिदँयङ्गर्भमदितिर्दधे शुचिमिन्द्रँवयोधसम् । उष्णिहञ्छन्दऽइन्द्रियन्दित्यवाहङ्गाँवयो दधद्वेत्वाज्यस्य होतर्यज ॥

होता। यक्षत्। तनूनपातमिति तनूऽनपातम्। उद्भिदमित्युत्ऽभिदम्। यम्। गर्भम्। अदितिः। दधे। शुचिम्। इन्द्रम्। वयोधसमिति वयःधसम्। उष्णिहम्। छन्दः। इन्द्रियम्। दित्यवाहमिति दित्यऽवाहम्। गाम्। वयः। दधत्। वेतु। आज्यस्य। होतः। यज॥२५॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে (হোতঃ) জ্ঞানযজ্ঞের কর্ত্তা! যেমন (হোতা) শুভ গুণের গ্রহণকারী ব্যক্তি (তনূনপাতম্) শরীরাদির রক্ষক (উদ্ভিদম্) শরীর ভেদ করিয়া বহির্গত হওয়া (গর্ভম্) গর্ভকে যেমন (অদিতিঃ) মাতা ধারণ করে সেইরূপ (য়ম্) যাহাকে (দধে) ধারণ করে (বয়োধসম্) অবস্থার বর্ধক (শুচিম্) পবিত্র (ইন্দ্রম্) সূর্য্যকে (য়ক্ষৎ) হবনের পদার্থ উপস্থিত করে (আজ্যস্য) বিজ্ঞানসম্পর্কীয় (উষ্ণিহম্) উষ্ণিক্ ছন্দে কথিত (ছন্দঃ) বলকারী (ইন্দ্রিয়ম্) জীবের শ্রোত্রাদি চিহ্ন এবং (দিত্যবাহম্) খণ্ডিতদের উপস্থিতকারী (গাম্) বাণী এবং (বয়ঃ) সুন্দর সুন্দর পক্ষীদিগকে (দধৎ) ধারণ করিয়া (বেতু) প্রাপ্ত হউক সেইরূপ এই সমস্তকে আপনি (য়জ) সঙ্গত করুন ॥ ২৫ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । হে মনুষ্যগণ! তোমরা যেমন মাতা গর্ভ ও জাত বালকের রক্ষা কর তদ্রূপ শরীর ও ইন্দ্রিয়সকলের রক্ষা করিয়া বিদ্যা ও আয়ুর্দাকে বৃদ্ধি কর ॥ ২৫ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
হোতা॑ য়ক্ষ॒ত্তনূ॒নপা॑তমু॒দ্ভিদং॒ য়ং গর্ভ॒মদি॑তির্দ॒ধে শুচি॒মিন্দ্রং॑ বয়ো॒ধস॑ম্ । উ॒ষ্ণিহং॒ ছন্দ॑ऽ ইন্দ্রি॒য়ং দি॑ত্য॒বাহং॒ গাং বয়ো॒ দধ॒দ্বেত্বাজ্য॑স্য॒ হোত॒র্য়জ॑ ॥ ২৫ ॥
Rishi | Devata | Chhanda | Swara
হোতেত্যস্য সরস্বতৃ্যষিঃ । ইন্দ্রো দেবতা । ভুরিগতিজগতী ছন্দঃ । নিষাদঃ স্বরঃ ॥