Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 28 / Mantra 1

46 Mantra
28/1
Devata- इन्द्रो देवता Rishi- बृहदुक्थो वामदेव ऋषिः Chhand- निचृत्त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
होता॑ यक्षत्स॒मिधेन्द्र॑मि॒डस्प॒दे नाभा॑ पृथि॒व्याऽ अधि॑। दि॒वो वर्ष्म॒न्त्समि॑ध्यत॒ऽओजि॑ष्ठश्चर्षणी॒सहां॒ वेत्वाज्य॑स्य॒ होत॒र्यज॑॥१॥

होता॑। य॒क्ष॒त्। स॒मिधेति॑ स॒म्ऽइधा॑। इन्द्र॑म्। इ॒डः। प॒दे। नाभा॑। पृ॒थि॒व्याः। अधि॑। दि॒वः। वर्ष्म॑न्। सम्। इ॒ध्य॒ते॒। ओजि॑ष्ठः। च॒र्ष॒णी॒सहा॑म्। च॒र्ष॒णी॒सहा॒मिति॑ चर्षणि॒ऽसहा॑म्। वेतु॑। आज्य॑स्य। होतः॑। यज॑ ॥१ ॥

Mantra without Swara
होता यक्षद्समिधेन्द्रमिडस्पदे नाभा पृथिव्याऽअधि । दिवो वर्ष्मन्त्समिध्यतऽओजिष्ठश्चर्षणीसहाँवेत्वाज्यस्य होतर्यज ॥

होता। यक्षत्। समिधेति सम्ऽइधा। इन्द्रम्। इडः। पदे। नाभा। पृथिव्याः। अधि। दिवः। वर्ष्मन्। सम्। इध्यते। ओजिष्ठः। चर्षणीसहाम्। चर्षणीसहामिति चर्षणिऽसहाम्। वेतु। आज्यस्य। होतः। यज॥१॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে (হোতঃ) যজমান! তুমি যেমন (হোতা) শুভ গুণের গ্রহণকর্তা ব্যক্তি (সমিধা) জ্ঞানের প্রকাশ দ্বারা (ইডঃ) বাণী সম্পর্কীয় (পদে) প্রাপ্ত হওয়ার যোগ্য ব্যবহারে (পৃথিব্যাঃ) ভূমির (নাভা) মধ্যে এবং (দিবঃ) প্রকাশের (অধি) উপর (বর্ষ্মন্) বর্ষক মেঘমন্ডলে (ইন্দ্রম্) বিদ্যুৎ রূপী অগ্নিকে (য়ক্ষৎ) সঙ্গত কর, তদ্দ্বারা (ওজিষ্ঠঃ) অতিশয় বলবান (চর্ষণীসহাম্) মনুষ্যগণের দলকে সহ্যকারী যোদ্ধাদিগের মধ্যে (সম, ইধ্যতে) সম্যক্ প্রকাশিত হয় এবং (আজ্যস্য) ঘৃতাদিকে (বেতু) প্রাপ্ত হও (য়জ) তদ্রূপ একসঙ্গে মিলিত হইয়া থাক ॥ ১ ॥
Essence
ভাবার্থ:– এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে। মনুষ্যগণের উচিত যে, বেদমন্ত্র দ্বারা সুগন্ধিত দ্রব্যাদি অগ্নিতে নিক্ষেপ করে মেঘমন্ডল পর্যন্ত পৌঁছে দেওয়া এবং জলরূপে শুদ্ধ করে সকলের জন্য বল বৃদ্ধি করবে ॥ ১ ॥
Subject
॥ ও৩ম্ ॥ অথাষ্টাবিংশোऽধ্যায় আরভ্যতেওং বিশ্বা॑নি দেব সবিতর্দুরি॒তানি॒ পরা॑ সুব । য়দ্ভ॒দ্রং তন্ন॒ ऽ আ সু॑ব ॥ য়জুঃ৩০.৩অথ মনুষ্যৈর্য়জ্ঞেন কথং বলং বর্দ্ধনীয়মিত্যাহ ॥ এখন আঠাইশতম অধ্যায়ের আরম্ভ । তাহার প্রথম মন্ত্রগুলিতে মনুষ্যদিগকে যজ্ঞ দ্বারা কেমন করিয়া বল বৃদ্ধি করা উচিত এই বিষয়ের বর্ণনা করা হইয়াছে ॥
Mantra (Bengali)
হোতা॑ য়ক্ষৎস॒মিধেন্দ্র॑মি॒ডস্প॒দে নাভা॑ পৃথি॒ব্যাऽ অধি॑ ।
দি॒বো বর্ষ্ম॒ন্ৎসমি॑ধ্যত॒ऽওজি॑ষ্ঠশ্চর্ষণী॒সহাং॒ বেত্বাজ্য॑স্য॒ হোত॒র্য়জ॑ ॥ ১ ॥
Rishi | Devata | Chhanda | Swara
হোতেত্যস্য বৃহদুক্থো বামদেব ঋষিঃ । ইন্দ্রো দেবতা । নিচৃৎ ত্রিষ্টুপ্ ছন্দঃ ।
ধৈবতঃ স্বরঃ ॥