Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 27 / Mantra 8

45 Mantra
27/8
Devata- विश्वेदेवा देवताः Rishi- प्रजापतिर्ऋषिः Chhand- त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
बृह॑स्पते सवितर्बो॒धयै॑न॒ꣳसꣳशि॑तं चित्सन्त॒रा सꣳशि॑शाधि।व॒र्धयै॑नं मह॒ते सौभ॑गाय॒ विश्व॑ऽएन॒मनु॑ मदन्तु दे॒वाः॥८॥

बृह॑स्पते। स॒वि॒तः॒। बो॒धय॑। ए॒न॒म्। सꣳशि॑त॒मिति॒ सम्ऽशि॑तम्। चि॒त्। स॒न्त॒रामिति॑ समऽत॒राम्। सम्। शि॒शा॒धि॒। व॒र्धय॑। ए॒न॒म्। म॒ह॒ते। सौभ॑गाय। विश्वे॑। ए॒न॒म्। अनु॑। म॒द॒न्तु॒। दे॒वाः ॥८ ॥

Mantra without Swara
बृहस्पते सवितर्बाधयैनँ सँशितञ्चित्सन्तराँ सँशिशाधि । वर्धयैनम्महते सौभगाय विश्वऽएनमनु मदन्तु देवाः ॥

बृहस्पते। सवितः। बोधय। एनम्। सꣳशितमिति सम्ऽशितम्। चित्। सन्तरामिति समऽतराम्। सम्। शिशाधि। वर्धय। एनम्। महते। सौभगाय। विश्वे। एनम्। अनु। मदन्तु। देवाः॥८॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে (বৃহস্পতে) মহৎ সজ্জনদিগের রক্ষক! (সবিতঃ) বিদ্যা ও ঐশ্বর্য্য সহ যুক্ত সম্পূর্ণ বিদ্যার উপদেশক আপনি, (এনম্) এই রাজাকে (সংশিতম্) তীক্ষ্ন বুদ্ধির স্বভাবযুক্ত করিয়া (বোধয়) চেতনতাযুক্ত করুন এবং (সম্, শিশাধি) সম্যক্ শিক্ষা প্রদান করুন (চিৎ) এবং (সন্তরাম্) অতিশয় করিয়া প্রজাকে শিক্ষা প্রদান করুন । (এনম্) এই রাজাকে (মহতে) বৃহৎ (সৌভগায়) উত্তম ঐশ্বর্য্য হইবার জন্য (বর্ধয়) বৃদ্ধি করুন এবং (বিশ্বে) সকল (দেবাঃ) সুন্দর সভ্য বিদ্বান্ (এনম্) এই রাজার (অনু, মদন্তু) অনুকূল প্রসন্ন হউন ॥ ৮ ॥
Essence
ভাবার্থঃ–যিনি রাজসভার উপদেশক তিনি এই সব রাজাদিকে দুর্ব্যসনসমূহ হইতে পৃথক করিয়া এবং সুশীলতা প্রাপ্ত করাইয়া বৃহৎ ঐশ্বর্য্যের বৃদ্ধির জন্য প্রবৃত্ত করিবেন ॥ ৮ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
বৃহ॑স্পতে সবিতর্বো॒ধয়ৈ॑ন॒ꣳসꣳশি॑তং চিৎসংত॒রাᳬं সꣳ শি॑শাধি । ব॒র্ধয়ৈ॑নং মহ॒তে সৌভ॑গায়॒ বিশ্ব॑ऽএন॒মনু॑ মদন্তু দে॒বাঃ ॥ ৮ ॥
Rishi | Devata | Chhanda | Swara
বৃহস্পত ইত্যস্য প্রজাপতির্ঋষিঃ । বিশ্বেদেবা দেবতাঃ । ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥