Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 27 / Mantra 45

45 Mantra
27/45
Devata- अग्निर्देवता Rishi- शंयुर्ऋषिः Chhand- निचृदभिकृतिः Swara- ऋषभः
Mantra with Swara
सं॒व॒त्स॒रोऽसि परिवत्स॒रोऽसीदावत्स॒रोऽसीद्वत्स॒रोऽसि वत्स॒रोऽसि। उ॒षस॑स्ते कल्पन्तामहोरा॒त्रास्ते॑ कल्पन्तामर्द्धमा॒सास्ते॑ कल्पन्तां॒ मासा॑स्ते कल्पन्तामृ॒तव॑स्ते कल्पन्ता संवत्स॑रस्ते॑ कल्पताम्। प्रेत्या॒ऽएत्यै॒ सं चाञ्च॒ प्र च॑ सारय। सु॒प॒र्ण॒चिद॑सि॒ तया॑ दे॒वत॑याऽङ्गिर॒स्वद् ध्रु॒वः सी॑द॥४५॥

सं॒व॒त्स॒रः। अ॒सि॒। प॒रि॒व॒त्स॒र इति॑ परिऽवत्स॒रः। अ॒सि॒। इ॒दा॒व॒त्स॒र। इती॑दाऽवत्स॒रः। अ॒सि॒। इ॒द्व॒त्स॒र इती॑त्ऽवत्स॒रः। अ॒सि॒। व॒त्स॒रः। अ॒सि॒। उ॒षसः॑। ते॒। क॒ल्प॒न्ता॒म्। अ॒हो॒रा॒त्राः। ते॒ क॒ल्प॒न्ता॒म्। अ॒र्द्ध॒मा॒साऽइत्य॑र्द्धऽमा॒साः। ते॒। क॒ल्प॒न्ता॒म्। मासाः॑। ते॒। क॒ल्प॒न्ता॒म्। ऋ॒तवः॑। ते॒। क॒ल्प॒न्ता॒म्। सं॒व॒त्स॒रः। ते॒। क॒ल्प॒ता॒म्। प्रेत्या॒ इति॒ प्रऽइ॑त्यै। एत्या॒ऽ इत्याऽइ॑त्यै। सम्। च॒। अञ्च॑। प्र। च॒। सा॒र॒य॒। सु॒प॒र्ण॒चिदिति॑ सुपर्ण॒ऽचित्। अ॒सि॒। तया॑। दे॒वत॑याः। अ॒ङ्गि॒र॒स्वदित्य॑ङ्गिरः॒ऽवत्। ध्रु॒वः। सी॒द॒ ॥४५ ॥

Mantra without Swara
सँवत्सरोसि परिवत्सरोसीदावत्सरोसीद्वत्सरोसि वत्सरोसि । उषसस्ते कल्पन्तामहोरात्रास्ते कल्पन्तामर्धमासास्ते कल्पन्ताम्मासास्ते कल्पन्तामृतवस्ते कल्पन्ताँ सँवत्सरस्ते कल्पताम् । प्रेत्याऽएत्यै सञ्चाञ्च प्र च सारय । सुपर्णचिदसि तया देवतयाङ्गिरस्वद्धरुवः सीद ॥

संवत्सरः। असि। परिवत्सर इति परिऽवत्सरः। असि। इदावत्सर। इतीदाऽवत्सरः। असि। इद्वत्सर इतीत्ऽवत्सरः। असि। वत्सरः। असि। उषसः। ते। कल्पन्ताम्। अहोरात्राः। ते कल्पन्ताम्। अर्द्धमासाऽइत्यर्द्धऽमासाः। ते। कल्पन्ताम्। मासाः। ते। कल्पन्ताम्। ऋतवः। ते। कल्पन्ताम्। संवत्सरः। ते। कल्पताम्। प्रेत्या इति प्रऽइत्यै। एत्याऽ इत्याऽइत्यै। सम्। च। अञ्च। प्र। च। सारय। सुपर्णचिदिति सुपर्णऽचित्। असि। तया। देवतयाः। अङ्गिरस्वदित्यङ्गिरःऽवत्। ध्रुवः। सीद॥४५॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ– হে বিদ্বন্ বা জিজ্ঞাসু পুরুষ! যদ্দ্বারা তুমি (সংবৎসরঃ) সংবৎসরের তুল্য নিয়ম দ্বারা বর্ত্তমান (অসি) আছো । (পরিবৎসরঃ) ত্যাজা বর্ষের সমান দুরাচরণের ত্যাগী (অসি) আছো । (ইদাবৎসরঃ) নিশ্চয়পূর্বক উত্তম প্রকার বর্ত্তমান বর্ষের তুল্য (অসি) আছো (ইদ্বৎসরঃ) নিশ্চিত সংবৎসরের সদৃশ (অসি) আছো । (বৎসরঃ) বর্ষের সমান (অসি) আছো । ইহা দ্বারা (তে) তোমার জন্য (উষসঃ) কল্যাণকারিণী উষা প্রভাতবেলা (কল্পন্তাম্) সমর্থ হউক (তে) তোমার জন্য (অহোরাত্রাঃ) দিন-রাত মঙ্গলদায়ক (কল্পন্তাম্) সমর্থ হউক (তে) তোমার জন্য (অর্দ্ধমাসাঃ) শুক্ল কৃষ্ণ পক্ষ (কল্পন্তাম্) সমর্থ হউক (তে) তোমার জন্য (মাসাঃ) চৈত্রাদি মাস (কল্পন্তাম্) সমর্থ হউক (তে) তোমার জন্য (ঋতবঃ) বসন্তাদি ঋতু (কল্পন্তাম্) সমর্থ হউক (তে) তোমার জন্য (সংবৎসরঃ) বর্ষ (কল্পন্তাম্) সমর্থ হউক, এবং তুমি (প্রেত্যৈ) উত্তম প্রাপ্তি হেতু (সম্, অঞ্চ) সম্যক্ প্রাপ্ত হউক (চ) এবং তুমি (এত্যৈ) উত্তম প্রকার গমন হেতু (প্র, সারয়) স্বীয় প্রভাবের বিস্তার কর যে কারণে তুমি (সুপর্ণচিৎ) সুন্দর রক্ষার সাধনের সঞ্চয়কর্ত্তা (অসি) আছো ইহা দ্বারা (তয়া) সেই উত্তম গুণযুক্ত সময় রূপ দেবতা সহ (অঙ্গিরস্বৎ) সূত্রাত্মা প্রাণবায়ুর সমান (ধ্রুবঃ) দৃঢ় নিশ্চল (সীদ) স্থির হউক ॥ ৪৫ ॥
Essence
ভাবার্থঃ–যে আপ্ত মনুষ্য ব্যর্থ সময় নষ্ট করেনা, সুন্দর নিয়ম দ্বারা বর্ত্তমান কর্ত্তব্য কর্ম করে, ত্যাগ করিবার যোগ্যকে ত্যাগ করে, তাহার প্রভাত কাল, দিন-রাত, পক্ষ, মাস, ঋতু সব সুন্দর প্রকার ব্যতীত হয় এইজন্য উত্তমগতির জন্য প্রচেষ্টা করিয়া সুমার্গে চলিয়া শুভ গুণ ও সুখের বিস্তার করিবে । সুন্দর লক্ষণযুক্ত বাণী বা স্ত্রী সহিত ধর্ম গ্রহণ এবং অধর্মের ত্যাগে দৃঢ় উৎসাহী সর্বদা হইবে ॥ ৪৫ ॥ এই অধ্যায়ে সত্যের প্রশংসা জানা, উত্তম গুণসকলের স্বীকার, রাজ্য বৃদ্ধি করা, অনিষ্টের নিবৃত্তি, জীবন বৃদ্ধি করা, মিত্রের বিশ্বাস, সর্বত্র কীর্ত্তি করা, ঐশ্বর্য্য বৃদ্ধি করা, অল্পমৃত্যুর নিবারণ, শুদ্ধি করা, সুকর্মের অনুষ্ঠান,যজ্ঞ করা, বহু ধনের ধারণ, স্বামিত্বের প্রতিপাদন, সুন্দর বাণীর গ্রহণ, সদ্গুণের উচ্ছা, অগ্নির প্রশংসা, বিদ্যা ও ধনের বৃদ্ধি, কারণের বর্ণনা, ধনের ব্যবহার, পারস্পরিক রক্ষা, বায়ুর গুণের বর্ণনা, আধার-আধেয়র কথন, ঈশ্বরের গুণ বর্ণনা, শূরবীরের কৃত্যকে বলা, প্রসন্নতা করা, মিত্রের রক্ষা, বিদ্বান্দিগের আশ্রয়, স্বীয় আত্মার রক্ষা, বীর্য্যের রক্ষা এবং যুক্তাহার বিহার বলা হইয়াছে । ইহাতে এই অধ্যায়ে কথিত অর্থের পূর্ব অধ্যায়ে কথিত অর্থ সহ সঙ্গতি জানা উচিত ॥ ইতি শ্রীমৎপরমহংসপরিব্রাজকাচার্য়াণাং পরমবিদুষাং শ্রীয়ুতবিরজানন্দসরস্বতীস্বামিনাং শিষ্যেণ পরমহংসপরিব্রাজকাচার্য়েণ শ্রীমদ্দয়ানন্দসরস্বতীস্বামিনা নির্মিতে সুপ্রমাণয়ুক্তে সংস্কৃতার্য়্যভাষাভ্যাং বিভূষিতে য়জুর্বেদভাষ্যে সপ্তবিংশতিতমোऽধ্যায়ঃ পূর্তিমগমৎ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
সং॒ব॒ৎস॒রো᳖ऽসি পরিবৎস॒রো᳖ऽসীদাবৎস॒রো᳖ऽসীদ্বৎস॒রো᳖ऽসি বৎস॒রো᳖ऽসি । উ॒ষস॑স্তে কল্পন্তামহোরা॒ত্রাস্তে॑ কল্পন্তামর্দ্ধমা॒সাস্তে॑ কল্পন্তাং॒ মাসা॑স্তে কল্পন্তামৃ॒তব॑স্তে কল্পন্তাᳬं সংবৎস॒রস্তে॑ কল্পতাম্ । প্রেত্যা॒ऽএত্যৈ॒ সং চাঞ্চ॒ প্র চ॑ সারয় । সু॒প॒র্ণ॒চিদ॑সি॒ তয়া॑ দে॒বত॑য়াऽঙ্গির॒স্বদ্ ধ্রু॒বঃ সী॑দ ॥ ৪৫ ॥
Rishi | Devata | Chhanda | Swara
সংবৎসর ইত্যস্য শংয়ুর্ঋষিঃ । অগ্নির্দেবতা । নিচৃদভিকৃতিশ্ছন্দঃ । ঋষভঃ স্বরঃ ॥