Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 27 / Mantra 40

45 Mantra
27/40
Devata- इन्द्रो देवता Rishi- वामदेव ऋषिः Chhand- निचृद्गायत्री Swara- षड्जः
Mantra with Swara
कस्त्वा॑ स॒त्यो मदा॑नां॒ मꣳहि॑ष्ठो मत्स॒दन्ध॑सः।दृ॒ढा चि॑दा॒रुजे॒ वसु॑॥४०॥

कः। त्वा॒। स॒त्यः। मदा॑नाम्। मꣳहि॑ष्ठः। म॒त्स॒त्। अन्ध॑सः। दृ॒ढा। चि॒त्। आ॒रुज॒ऽइत्या॒ऽरुजे॑। वसु॑ ॥४० ॥

Mantra without Swara
कस्त्वा सत्यो मदानाँ मँहिष्ठो मत्सदन्धसः । दृढा चिदारुजे वसु ॥

कः। त्वा। सत्यः। मदानाम्। मꣳहिष्ठः। मत्सत्। अन्धसः। दृढा। चित्। आरुजऽइत्याऽरुजे। वसु॥४०॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ– হে বিদ্বন্! যিনি (কঃ) সুখদাতা (সত্যঃ) শ্রেষ্ঠদিগের মধ্যে উত্তম (মংহিষ্ঠঃ) অতিশয় মহত্ত্বযুক্ত বিদ্বান্ (ত্বা) আপনাকে (অন্ধসঃ) অন্ন হইতে উৎপন্ন (মদানাম্) আনন্দগুলির মধ্যে (মৎসৎ) প্রসন্ন করুন (আরুজে) অতিরোগের জন্য ওষধিসকলকে যেমন সংগ্রহ করিবেন (চিৎ) তদ্রূপ (দৃঢা) দৃঢ় (বসু) দ্রব্যদিগের সঞ্চয় করুন সুতরাং আমাদিগের সৎকারের যোগ্য হউন ॥ ৪০ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে উপমালঙ্কার আছে । যিনি সত্যপ্রিয় আনন্দপ্রদ বিদ্বান্ পরোপকার হেতু রোগনিবারণার্থ ওষধিসকলের তুল্য বস্তুদিগের সঞ্চয় করিবেন তিনি সৎকারের যোগ্য হইবেন ॥ ৪০ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
কস্ত্বা॑ স॒ত্যো মদা॑নাং॒ মꣳহি॑ষ্ঠো মৎস॒দন্ধ॑সঃ । দৃ॒ঢা চি॑দা॒রুজে॒ বসু॑ ॥ ৪০ ॥
Rishi | Devata | Chhanda | Swara
কস্ত্বেত্যস্য বামদেব ঋষিঃ । ইন্দ্রো দেবতা । নিচৃদ্ গায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥