Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 27 / Mantra 31

45 Mantra
27/31
Devata- वायुर्देवता Rishi- अजमीढ ऋषिः Chhand- गायत्री Swara- षड्जः
Mantra with Swara
वा॒युर॑ग्रे॒गा य॑ज्ञ॒प्रीः सा॒कं ग॒न्मन॑सा य॒ज्ञम्।शि॒वो नि॒युद्भिः॑ शि॒वाभिः॑॥३१॥

वा॒युः। अ॒ग्रे॒गाऽइत्य॑ग्रे॒ऽगाः। य॒ज्ञ॒प्रीरिति॑ यज्ञ॒ऽप्रीः। सा॒कम्। ग॒न्। मन॑सा। य॒ज्ञम्। शि॒वः। नि॒युद्भि॒रिति॑ नि॒युत्ऽभिः॑। शि॒वाभिः॑ ॥३१ ॥

Mantra without Swara
वायुरग्रेगा यज्ञप्रीः साकङ्गन्मनसा यज्ञम् । शिवो नियुद्भिः शिवाभिः ॥

वायुः। अग्रेगाऽइत्यग्रेऽगाः। यज्ञप्रीरिति यज्ञऽप्रीः। साकम्। गन्। मनसा। यज्ञम्। शिवः। नियुद्भिरिति नियुत्ऽभिः। शिवाभिः॥३१॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ– হে বিদ্বন্! যেমন (বায়ুঃ) পবন (নিয়ুদ্ভিঃ) নিশ্চিত (শিবাভিঃ) মঙ্গলকারক ক্রিয়াগুলির দ্বারা (য়জ্ঞম্) যজ্ঞকে (গন্) প্রাপ্ত হইয়া থাকে সেইরূপ (শিবঃ) মঙ্গলস্বরূপ (অগ্রেগাঃ) অগ্রগামী (য়জ্ঞপ্রীঃ) যজ্ঞকে পূর্ণ সম্পাদনকারী আপনি (মনসা) মনের বৃত্তি (সাকম্) সহ যজ্ঞকে প্রাপ্ত হউন ॥ ৩১ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । এই মন্ত্রে (আ, য়াহি) এই পদের অনুবৃত্তি পূর্ব মন্ত্র হইতে আইসে, যেমন বায়ু অনেক পদার্থ সহ আসা-যাওয়া করে তদ্রূপ বিদ্বান্গণ ধর্মযুক্ত কর্মকে বিজ্ঞান দ্বারা প্রাপ্ত হউন ॥ ৩১ ॥
Subject
অথ বিদ্বদ্ভিঃ কিং কার্য়মিত্যাহ ॥ এখন বিদ্বান্দিগকেকী করা উচিত, এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
বা॒য়ুর॑গ্রে॒গা য়॑জ্ঞ॒প্রীঃ সা॒কং গ॒ন্মন॑সা য়॒জ্ঞম্ । শি॒বো নি॒য়ুদ্ভিঃ॑ শি॒বাভিঃ॑ ॥ ৩১ ॥
Rishi | Devata | Chhanda | Swara
বায়ুরিত্যস্যাজমীঢ ঋষিঃ । বায়ুর্দেবতা । গায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ।