Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 27 / Mantra 24

45 Mantra
27/24
Devata- वायुर्देवता Rishi- वसिष्ठ ऋषिः Chhand- त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
रा॒ये नु यं ज॒ज्ञतू॒ रोद॑सी॒मे रा॒ये दे॒वी धि॒षणा॑ धाति दे॒वम्।अध॑ वा॒युं नि॒युतः॑ सश्चत॒ स्वाऽ उ॒त श्वे॒तं वसु॑धितिं निरे॒के॥२४॥

रा॒ये। नु। यम्। ज॒ज्ञतुः॑। रोद॑सी॒ इति॒ रोद॑सी। इ॒मे इती॒मे। रा॒ये। दे॒वी। धि॒षणा॑। धा॒ति॒। दे॒वम्। अध॑। वा॒युम्। नि॒युत॒ इति॑ नि॒ऽयुतः॑। स॒श्च॒त॒। स्वाः। उ॒त। श्वे॒तम्। वसु॑धिति॒मिति॒ वसु॑ऽधितिम्। नि॒रे॒के ॥२४ ॥

Mantra without Swara
राये नु यञ्जज्ञतू रोदसीमे राये देवी धिषणा धाति देवम् । अध वायुन्नियुतः सश्चत स्वाऽउत श्वेतँवसुधितिन्निरेके ॥

राये। नु। यम्। जज्ञतुः। रोदसी इति रोदसी। इमे इतीमे। राये। देवी। धिषणा। धाति। देवम्। अध। वायुम्। नियुत इति निऽयुतः। सश्चत। स्वाः। उत। श्वेतम्। वसुधितिमिति वसुऽधितिम्। निरेके॥२४॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ– হে মনুষ্যগণ! (ইমে) এই (রোদসী) আকাশ, ভূমি (রায়ে) ধনের অর্থ (য়ম্) যাহাকে (জজ্ঞতুঃ) উৎপন্ন করে (দেবী) উত্তম গুণ সম্পন্না (ধিষণা) বুদ্ধির সমান বর্ত্তমান স্ত্রী যে (দেবম্) উত্তম পতি কে (রায়ে) ধন হেতু (নু) শীঘ্র (ধাতি) ধারণ করে (অধ) ইহার অনন্তর (নিরেকে) নিঃশঙ্ক স্থানে (স্বাঃ) নিজ সম্পর্কীয় (নিয়ুতঃ) নিশ্চয় করিয়া মিশ্রণ ও অমিশ্রণকারী ব্যক্তিগণ (শ্বেতম্) বৃদ্ধ (উত) এবং (বসুধিতিম্) পৃথিব্যাদি বসু ধারণের হেতু (বায়ুম্) বায়ুকে (সশ্চত) প্রাপ্ত হয় তাহাকে তোমরা অবগত হও ॥ ২৪ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । হে মনুষ্যগণ! তোমরা বলাদি গুণগুলি দ্বারা যুক্ত সকলকে ধারণকারী বায়ুকে জানিয়া ধন ও বুদ্ধিকে বৃদ্ধি করিবে । যে একান্তে স্থিত হইয়া এই প্রাণের দ্বারা নিজ স্বরূপ ও পরমাত্মাকে জানিতে চাহে তাহার এই দুইটি আত্মার সাক্ষাৎকার হইয়া থাকে ॥ ২৪ ॥
Subject
পুনর্মনুষ্যৈ কিং কার্য়মিত্যাহ ॥ পুনঃ মনুষ্যদিগকে কী করা উচিত, এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
রা॒য়ে নু য়ং জ॒জ্ঞতূ॒ রোদ॑সী॒মে রা॒য়ে দে॒বী ধি॒ষণা॑ ধাতি দে॒বম্ । অধ॑ বা॒য়ুং নি॒য়ুতঃ॑ সশ্চত॒ স্বাऽ উ॒ত শ্বে॒তং বসু॑ধিতিং নিরে॒কে ॥ ২৪ ॥
Rishi | Devata | Chhanda | Swara
রায় ইত্যস্য বসিষ্ঠ ঋষিঃ । বায়ুর্দেবতা । ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥