Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 27 / Mantra 2

45 Mantra
27/2
Devata- समिधन्यो देवताः Rishi- अग्निर्ऋषिः Chhand- त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
सं चे॒ध्यस्वा॑ग्ने॒ प्र च॑ बोधयैन॒मुच्च॑ तिष्ठ मह॒ते सौभ॑गाय।मा च॑ रिषदुपस॒त्ता ते॑ऽ अग्ने ब्र॒ह्माण॑स्ते य॒शसः॑ सन्तु॒ माऽन्ये॥२॥

सम्। च॒। इ॒ध्यस्व॑। अ॒ग्ने॒। प्र। च॒। बो॒ध॒य॒। ए॒न॒म्। उत्। च॒। ति॒ष्ठ॒। म॒ह॒ते। सौभ॑गाय ॥ मा। च॒। रि॒ष॒त्। उ॒प॒स॒त्तेत्यु॑पऽस॒त्ता। ते॒। अ॒ग्ने॒। ब्र॒ह्माणः॑। ते॒। य॒शसः॑। स॒न्तु॒। मा। अ॒न्ये ॥२ ॥

Mantra without Swara
सञ्चेध्यस्वाग्ने प्र च बोधयैनमुच्च तिष्ठ महते सौभगाय । मा च रिषदुपसत्ता तेऽअग्ने ब्रह्माणस्ते यशसः सन्तु मान्ये ॥

सम्। च। इध्यस्व। अग्ने। प्र। च। बोधय। एनम्। उत्। च। तिष्ठ। महते। सौभगाय॥ मा। च। रिषत्। उपसत्तेत्युपऽसत्ता। ते। अग्ने। ब्रह्माणः। ते। यशसः। सन्तु। मा। अन्ये॥२॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে (অগ্নে) অগ্নিতুল্য তেজস্বী বিদ্বান্! আপনি (সম্, ইধ্যস্ব) উত্তম প্রকার প্রকাশিত হউন (চ) এবং (এনম্) এই জিজ্ঞাসু ব্যক্তিকে (প্রবোধয়) উত্তম বোধ করান (চ) এবং (মহতে) বৃহৎ (সৌভগায়) সৌভাগ্য হইবার জন্য (উৎ, তিষ্ঠ) উদ্যত হউন তথা (উপসত্তা) নিকটে উপবেশনকারী আপনি সৌভাগ্যকে (মা, রিষৎ) নষ্ট করিবেন না । হে (অগ্নে) তেজস্বী ব্যক্তি! (তে) আপনার (ব্রহ্মাণঃ) চতুর্বেদ জ্ঞাতা (অন্যে) ভিন্ন বুদ্ধি যুক্ত (চ)(মা, সন্তু) না হইয়া যায় (চ) এবং (তে) আপনি নিজের (য়শসঃ) যশকীর্ত্তির উন্নতিকে নষ্ট করিবেন না ॥ ২ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যাহারা বিদ্বান্ ভিন্ন ইতর জনসকলকে উত্তম অধিকারে যুক্ত করেনা, সর্বদা উন্নতির জন্য প্রযত্ন করে এবং অন্যায় পূর্বক কাউকে বধ করেনা, তাহারা কীর্ত্তি ও ঐশ্বর্যের সহিত যুক্ত হইয়া যায় ॥ ২ ॥
Subject
বিদ্বাংস এবোত্তমাধিকারে য়োজনীয়া ইত্যাহ ॥ বিদ্বান্দিগকেই উত্তম অধিকারে নিযুক্ত করা উচিত, এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
সং চে॒ধ্যস্বা॑গ্নে॒ প্র চ॑ বোধয়ৈন॒মুচ্চ॑ তিষ্ঠ মহ॒তে সৌভ॑গায় । মা চ॑ রিষদুপস॒ত্তা তে॑ऽ অগ্নে ব্র॒হ্মাণ॑স্তে য়॒শসঃ॑ সন্তু॒ মাऽন্যে ॥ ২ ॥
Rishi | Devata | Chhanda | Swara
সং চেত্যস্যাগ্নির্ঋষিঃ । সামিধেন্যো দেবতাঃ । ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥