Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 27 / Mantra 12

45 Mantra
27/12
Devata- विश्वेदेवा देवताः Rishi- अग्निर्ऋषिः Chhand- उष्णिक् Swara- ऋषभः
Mantra with Swara
तनू॒नपा॒दसु॑रो वि॒श्ववे॑दा दे॒वो दे॒वेषु॑ दे॒वः।प॒थो अ॑नक्तु॒ मध्वा॑ घृ॒तेन॑॥१२॥

तनू॒नपा॒दिति॒ तनू॒ऽनपा॑त्। असु॑रः। वि॒श्ववे॑दा॒ इति॑ वि॒श्वऽवे॑दाः। दे॒वः। दे॒वेषु॑। दे॒वः। प॒थः। अ॒न॒क्तु॒। मध्वा॑। घृ॒तेन॑ ॥१२ ॥

Mantra without Swara
तनूनपादसुरो विश्ववेदा देवो देवेषु देवः । पथोऽअनक्तु मध्वा घृतेन् ॥

तनूनपादिति तनूऽनपात्। असुरः। विश्ववेदा इति विश्वऽवेदाः। देवः। देवेषु। देवः। पथः। अनक्तु। मध्वा। घृतेन॥१२॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে মনুষ্যগণ! যাহা (দেবেষু) উত্তম গুণযুক্ত পদার্থসমূহের মধ্যে (দেবঃ) উত্তম গুণযুক্ত (অসুরঃ) প্রকাশরহিত বায়ু (বিশ্ববেদাঃ) সকলকে প্রাপ্ত হওয়ার যোগ্য (তনূনপাৎ) যাহা শরীরে পতিত হয়না (দেবঃ) কামনা করিবার যোগ্য (মধ্বা) মধুর (ঘৃতেন) জল সহ (পথঃ) শ্রোত্রাদির মার্গকে (অনক্তু) প্রকাশ করে তাহাকে তুমি জানিয়া লও ॥ ১২ ॥
Essence
ভাবার্থঃ–যেমন পরমেশ্বর বৃহৎ দেব সকলের মধ্যে ব্যাপক এবং সকলকে সুখ দিয়া থাকেন, সেইরূপ বায়ুও, কেননা এই বায়ু বিনা কেহ কোথাও যাইতে পারে না ॥ ১২ ॥
Subject
অথ বায়ুঃ কিংবৎ কার্য়সাধকোऽস্তীত্যাহ ॥ এখন বায়ু কীসের সমান কার্য্যসাধক, এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
তনূ॒নপা॒দসু॑রো বি॒শ্ববে॑দা দে॒বো দে॒বেষু॑ দে॒বঃ । প॒থো অ॑নক্তু॒ মধ্বা॑ ঘৃ॒তেন॑ ॥ ১২ ॥
Rishi | Devata | Chhanda | Swara
তনূনপাদিত্যস্যাऽগ্নির্ঋষিঃ । বিশ্বেদেবা দেবতাঃ । উষ্ণিক্ ছন্দঃ । ঋষভঃ স্বরঃ ॥