Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 27 / Mantra 10

45 Mantra
27/10
Devata- सूर्यो देवता Rishi- अग्निर्ऋषिः Chhand- विराडनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
उद्व॒यन्तम॑स॒स्परि॒ स्वः पश्य॑न्त॒ऽ उत्त॑रम्।दे॒वं दे॑व॒त्रा सूर्य॒मग॑न्म॒ ज्योति॑रुत्त॒मम्॥१०॥

उत्। व॒यम्। तम॑सः। परि॑। स्व᳖रिति॒ स्वः᳖। पश्य॑न्तः। उत्त॑र॒मित्यु॑त्ऽत॑रम्। दे॒वम्। दे॒व॒त्रेति॑ देव॒ऽत्रा। सूर्य॑म्। अग॑न्म। ज्योतिः॑। उ॒त्त॒ममित्यु॑त्ऽत॒मम् ॥१० ॥

Mantra without Swara
उद्वयन्तमसस्परि स्वः पश्यन्तऽउत्तरम् । देवन्देवत्रा सूर्यमगन्म ज्योतिरुत्तमम् ॥

उत्। वयम्। तमसः। परि। स्वरिति स्वः। पश्यन्तः। उत्तरमित्युत्ऽतरम्। देवम्। देवत्रेति देवऽत्रा। सूर्यम्। अगन्म। ज्योतिः। उत्तममित्युत्ऽतमम्॥१०॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে মনুষ্যগণ! যেমন (বয়ম্) আমরা (তমসঃ) অন্ধকার হইতে পৃথক বর্ত্তমান (জ্যোতিঃ) প্রকাশমান সূর্য্যমণ্ডলকে (পশ্যন্তঃ) দেখিতে থাকিয়া (স্বঃ) সুখের সাধক ((উত্তমম্) সকল ব্যক্তিদেরকে দুঃখ হইতে উত্তীর্ণকারী (দেবত্রা) দিব্য পদার্থসকল বা বিদ্বান্দের মধ্যে বর্ত্তমান (উত্তমম্) অতিশ্রেষ্ঠ (সূর্য়ম্) চরাচরের আত্মা (দেবম্) প্রকাশমান জগদীশ্বরকে (পরি, উৎ, অগন্ম) সকল দিক দিয়া উৎকর্ষপূর্বক প্রাপ্ত হই, সেইরূপ সেই ঈশ্বরকে তোমরাও প্রাপ্ত হও ॥ ১০ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যে সব মনুষ্য সূর্য্যের সমান অবিদ্যারূপ অন্ধকার হইতে পৃথক হইয়া স্বয়ং প্রকাশিত বৃহৎ দেবতা সর্বাপেক্ষা উত্তম সকলের অন্তর্যামী পরমাত্মারই উপাসনা করেন তাহারা মুক্তির সুখকেও অবশ্য নির্বিঘ্ন প্রীতিপূর্বক প্রাপ্ত হয়েন ॥ ১০ ॥
Subject
অথেশ্বরোপাসনাবিষয়মাহ ॥ এখন ঈশ্বরের উপাসনার বিষয় পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
উদ্ব॒য়ন্তম॑স॒স্পরি॒ স্বঃ᳖ পশ্য॑ন্ত॒ऽ উত্ত॑রম্ । দে॒বং দে॑ব॒ত্রা সূর্য়॒মগ॑ন্ম॒ জ্যোতি॑রুত্ত॒মম্ ॥ ১০ ॥
Rishi | Devata | Chhanda | Swara
উদ্বয়মিত্যস্যাগ্নির্ঋষিঃ । সূর্য়ো দেবতা । বিরাডনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥