Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 27 / Mantra 1

45 Mantra
27/1
Devata- अग्निर्देवता Rishi- अग्निर्ऋषिः Chhand- त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
समा॑स्त्वाऽग्न ऋ॒तवो॑ वर्द्धयन्तु संवत्स॒राऽऋष॑यो॒ यानि॑ स॒त्या। सं दि॒व्येन॑ दीदिहि रोच॒नेन॒ विश्वा॒ऽ आ भा॑हि प्र॒दिश॒श्चत॑स्रः॥१॥

समाः॑। त्वा॒। अ॒ग्ने॒। ऋ॒तवः॑। व॒र्द्घ॒य॒न्तु। सं॒व॒त्स॒राः। ऋष॑यः। यानि॑। स॒त्या। सम्। दि॒व्येन॑। दी॒दि॒हि॒। रो॒च॒नेन॑। विश्वाः॑। आ। भा॒हि॒। प्र॒दिश॒ इति॑ प्र॒ऽदिशः॑। चत॑स्रः ॥१ ॥

Mantra without Swara
सास्त्वाग्नऽऋतवो वर्धयन्तु सँवत्सराऽऋषयो यानि सत्या । सन्दिव्येन दीदिहि रोचनेन विश्वाऽआभाहि प्रदिशश्चतस्रः ॥

समाः। त्वा। अग्ने। ऋतवः। वर्द्घयन्तु। संवत्सराः। ऋषयः। यानि। सत्या। सम्। दिव्येन। दीदिहि। रोचनेन। विश्वाः। आ। भाहि। प्रदिश इति प्रऽदिशः। चतस्रः॥१॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে (অগ্নে) বিদ্বন্! (সমাঃ) বর্ষ (ঋতবঃ) শরদাদি ঋতু (সংবৎসরাঃ) প্রভবাদি সংবৎসর (ঋষয়ঃ) মন্ত্রার্থবিদ্ বিদ্বান্ এবং (য়ানি) যে (সত্যা) কর্ম্মগুলি আছে সেগুলি (ত্বা) আপনাকে (বর্দ্ধয়ন্তু) বৃদ্ধি করুক । যেমন অগ্নি (দিব্যেন) শুদ্ধ (রোচনেন) প্রকাশ দ্বারা (বিশ্বাঃ) সমস্ত (প্রদিশঃ) উত্তম গুণযুক্ত (চতস্রঃ) চতুর্দিক প্রকাশিত করে সেইরূপ বিদ্যার (সং, দীদিহি) সুন্দর প্রকার কামনা করুন এবং ন্যায়যুক্ত ধর্মের (আ, ভাহি) উত্তম প্রকার প্রকাশ করুন ॥ ১ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । আপ্তপুরুষদিগের উচিত যে, সকল কালে সত্য বিদ্যা এবং উত্তম কর্ম্মের উপদেশ করিয়া সব শরীরধারীদিগের আরোগ্য, পুষ্টি, বিদ্যা ও সুশীলতা বৃদ্ধি করাইবে যেমন সূর্য্য নিজের সম্মুখের পদার্থগুলিকে প্রকাশিত করায় তদ্রূপ সকল মনুষ্যদিগকে শিক্ষা দ্বারা সদৈব আনন্দিত করিতে থাক ॥ ১ ॥
Subject
॥ ও৩ম্ ॥ অথ সপ্তবিংশোऽধ্যায় আরভ্যতেও৩ম্ বিশ্বা॑নি দেব সবিতর্দুরি॒তানি॒ পরা॑ সুব । য়দ্ভ॒দ্রং তন্ন॒ऽআ সু॑ব ॥ য়জুঃ৩০.৩ ॥ অথাপ্তৈঃ কথমাচরণীয়মিত্যাহ ॥ এখন সাতাইশতম অধ্যায়ের আরম্ভ । ইহার প্রথম মন্ত্রে আপ্তদিগের সহিত কেমন আচরণ করা উচিত, এই বিষয় বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
সমা॑স্ত্বাऽগ্ন ঋ॒তবো॑ বর্দ্ধয়ন্তু সংবৎস॒রাऽঋষ॑য়ো॒ য়ানি॑ স॒ত্যা । সং দি॒ব্যেন॑ দীদিহি রোচ॒নেন॒ বিশ্বা॒ऽ আ ভা॑হি প্র॒দিশ॒শ্চত॑স্রঃ ॥ ১ ॥
Rishi | Devata | Chhanda | Swara
সমা ইত্যস্যাগ্নির্ঋষিঃ । অগ্নির্দেবতা । ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥