Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 26 / Mantra 8

26 Mantra
26/8
Devata- वैश्वनरो देवता Rishi- कुत्स ऋषिः Chhand- जगती Swara- निषादः
Mantra with Swara
वै॒श्वा॒न॒रो न॑ ऊ॒तय॒ऽआ प्र या॑तु परा॒वतः॑। अ॒ग्निरु॒क्थेन॒ वाह॑सा। उ॒प॒या॒मगृ॑हीतोऽसि वैश्वान॒राय॑ त्वै॒ष ते॒ योनि॑र्वैश्वान॒राय॑ त्वा॥८॥

वै॒श्वा॒न॒रः। नः॒। ऊ॒तये॑। आ। प्र। या॒तु। प॒रा॒वतः॑। अ॒ग्निः। उ॒क्थेन॑। वाह॑सा। उ॒प॒या॒मगृ॑हीत इत्यु॑पया॒मऽगृ॑हीतः। अ॒सि॒। वै॒श्वा॒न॒राय॑। त्वा॒। ए॒षः। ते॒। योनिः॑। वै॒श्वा॒न॒राय॑। त्वा॒ ॥८ ॥

Mantra without Swara
वैश्वानरो नऽऊतयऽआ प्र यातु परावतः । अग्निरुक्थेन वाहसा । उपयामगृहीतोसि वैश्वानराय त्वैष ते योनिर्वैश्वानराय त्वा ॥

वैश्वानरः। नः। ऊतये। आ। प्र। यातु। परावतः। अग्निः। उक्थेन। वाहसा। उपयामगृहीत इत्युपयामऽगृहीतः। असि। वैश्वानराय। त्वा। एषः। ते। योनिः। वैश्वानराय। त्वा॥८॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–যেমন (বৈশ্বানরঃ) সমস্ত নায়ক গণের মধ্যে প্রকাশমান বিদ্বান্ (পরাবতঃ) দূর দেশ হইতে (নঃ) আমাদের (ঊতয়ে) রক্ষা হেতু (আ, প্র, য়াতু) উত্তম প্রকার আসিবেন, সেইরূপ (অগ্নিঃ) অগ্নি সমান তেজস্বী মনুষ্য (উক্থেন) প্রশংসনীয় (বাহসা) ব্যবহার সহ প্রাপ্ত হউক যাহা আপনি (বৈশ্বানারায়) প্রকাশমান হেতু (উপয়ামগৃহীতঃ) বিদ্যা বিচারে যুক্ত (অসি) আছেন সেই (ত্বা) আপনাকে তথা যে (তে) আপনার (এষঃ) এই গৃহ (বৈশ্বানরায়) সমস্ত নায়কদিগের মধ্যে উত্তম হেতু (য়োনিঃ) আছে সেই (ত্বা) আপনাকেও আমরা স্বীকার করি ॥ ৮ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যেমন সূর্য্য দূর দেশ হইতে স্বীয় প্রকাশ দ্বারা দূরস্থ পদার্থগুলিকে প্রকশিত করে সেইরূপ বিদ্বান্গণ স্বীয় সুন্দর উপদেশ দ্বারা দূরস্থ জিজ্ঞাসুদেরকে প্রকাশিত করে ॥ ৮ ॥
Subject
পুনর্মনুষ্যাঃ কিংবৎ কিং কুর্য়ুরিত্যাহ ॥ পুনঃ মনুষ্য কাহার সমান কী করিবে, এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
বৈ॒শ্বা॒ন॒রো ন॑ ঊ॒তয়॒ऽআ প্র য়া॑তু পরা॒বতঃ॑ । অ॒গ্নিরু॒ক্থেন॒ বাহ॑সা । উ॒প॒য়া॒মগৃ॑হীতোऽসি বৈশ্বান॒রায়॑ ত্বৈ॒ষ তে॒ য়োনি॑র্বৈশ্বান॒রায়॑ ত্বা ॥ ৮ ॥
Rishi | Devata | Chhanda | Swara
বৈশ্বানর ইত্যস্য কুৎস ঋষিঃ । বৈশ্বানরো দেবতা । জগতী ছন্দঃ । নিষাদঃ স্বরঃ ॥