Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 26 / Mantra 20

26 Mantra
26/20
Devata- विद्वान् देवता Rishi- मेधातिथिर्ऋषिः Chhand- गायत्री Swara- षड्जः
Mantra with Swara
अग्ने॒ पत्नी॑रि॒हा व॑ह दे॒वाना॑मुश॒तीरुप॑। त्वष्टा॑र॒ꣳ सोम॑पीतये॥२०॥

अग्ने॑। पत्नीः॑। इ॒ह। आ। व॒ह॒। दे॒वाना॑म्। उ॒श॒तीः। उप॑। त्वष्टा॑रम्। सोम॑पीतय॒ इति॒ सोम॑ऽपीतये ॥२० ॥

Mantra without Swara
अग्ने पत्नीरिहा वह देवानामुशतीरुप । त्वष्टारँ सोमपीतये ॥

अग्ने। पत्नीः। इह। आ। वह। देवानाम्। उशतीः। उप। त्वष्टारम्। सोमपीतय इति सोमऽपीतये॥२०॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে (অগ্নে) অধ্যাপক বা অধ্যাপিকে! তুমি (ইহ) এই গৃহাশ্রমে স্বীয়তুল্য গুণযুক্ত পতিদের অথবা (উশতীঃ) কামনাযুক্ত (দেবানাম্) বিদ্বান্দিগের (পত্নীঃ) স্ত্রীদিগকে এবং (সোমপীতয়ে) উত্তম ওষধিসকলের রস পান হেতু (ত্বষ্টারম্) তেজস্বী পুরুষকে (উপ, আ, বহ) সম্যক প্রকার সামীপ্য প্রাপ্ত কর বা করিবে ॥ ২০ ॥
Essence
ভাবার্থঃ–যে সব মনুষ্য কন্যাদেরকে উত্তম শিক্ষা দিয়া বিদুষী করিয়া এবং স্বয়ম্বর দ্বারা প্রিয় পতিদেরকে প্রাপ্ত করাইয়া প্রেমপূর্বক সন্তানদিগকে উৎপন্ন করাইবে তাহা হইলে সেই সব সন্তান অত্যন্ত প্রশংসিত হয় ॥ ২০ ॥
Subject
কথমপত্যানি প্রশস্তানি স্যুরিত্যাহ ॥ সন্তান কীভাবে উত্তম হইবে, এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
অগ্নে॒ পত্নী॑রি॒হা ব॑হ দে॒বানা॑মুশ॒তীরুপ॑ । ত্বষ্টা॑র॒ꣳ সোম॑পীতয়ে ॥ ২০ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অগ্ন ইত্যস্য মেধাতিথির্ঋষিঃ । বিদ্বান্ দেবতা । গায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥