Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 26 / Mantra 2

26 Mantra
26/2
Devata- ईश्वरो देवता Rishi- लौगाक्षिर्ऋषिः Chhand- स्वराडत्यष्टिः Swara- गान्धारः
Mantra with Swara
यथे॒मां वाचं॑ कल्या॒णीमा॒वदा॑नि॒ जने॑भ्यः। ब्र॒ह्म॒रा॒ज॒न्याभ्या शूद्राय॒ चार्या॑य च॒ स्वाय॒ चार॑णाय च। प्रि॒यो दे॒वानां॒ दक्षि॑णायै दा॒तुरि॒ह भू॑यासम॒यं मे॒ कामः॒ समृ॑ध्यता॒मुप॑ मा॒दो न॑मतु॥२॥

यथा॑। इ॒माम्। वाच॑म्। क॒ल्या॒णीम्। आ॒वदा॒नीत्या॒ऽवदा॑नि। जने॑भ्यः। ब्र॒ह्म॒रा॒ज॒न्या᳖भ्याम्। शूद्राय॑। च॒। अर्या॑य। च॒। स्वाय॑। च॒। अर॑णाय। प्रि॒यः। दे॒वाना॑म्। दक्षि॑णायै। दा॒तुः। इ॒ह। भू॒या॒स॒म्। अ॒यम्। मे॒। कामः॑। सम्। ऋ॒ध्य॒ता॒म्। उप॑। मा॒। अ॒दः। न॒म॒तु ॥२ ॥

Mantra without Swara
यथेमाँवाचङ्कल्याणीमावदानि जनेभ्यः । ब्रह्मराजन्याभ्याँ शूद्राय चार्याय च स्वाय चारणाय । प्रियो देवानान्दक्षिणायै दातुरिह भूयासमयम्मे कामः समृध्यतामुप मादो नमतु ॥

यथा। इमाम्। वाचम्। कल्याणीम्। आवदानीत्याऽवदानि। जनेभ्यः। ब्रह्मराजन्याभ्याम्। शूद्राय। च। अर्याय। च। स्वाय। च। अरणाय। प्रियः। देवानाम्। दक्षिणायै। दातुः। इह। भूयासम्। अयम्। मे। कामः। सम्। ऋध्यताम्। उप। मा। अदः। नमतु॥२॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে মনুষ্যগণ! আমি ঈশ্বর (য়থা) যেমন (ব্রহ্মরাজন্যাভ্যাম্) ব্রাহ্মণ, ক্ষত্রিয় (অর্য়ায়) বৈশ্য (শূদ্রায়) শূদ্র (চ) এবং (স্বায়) নিজের স্ত্রী সেবকাদি (চ) এবং (অরণায়) এবং উত্তম লক্ষণযুক্ত অন্ত্যজের জন্য (চ)(জনেভ্যঃ) এই সব উক্ত মনুষ্যদিগের জন্য (ইহ) এই সংসারে (ইমাম্) প্রত্যক্ষকৃত (কল্যাণীম্) কল্যাণকারিণী (বাচম্) চারি বেদরূপ বাণীর (আবদানি) উপদেশ করি সেইরূপ আপনারাও উত্তম প্রকার উপদেশ করিবেন । যেমন আমি (দাতুঃ) দানদাতার সঙ্গে সংশ্লিষ্ট (দেবানাম্) বিদ্বান্দিগের (দক্ষিণায়ৈ) দক্ষিণা অর্থাৎ দানাদির জন্য (প্রিয়ঃ) মনোহর প্রিয় (ভূয়াসম্) হইব এবং (মে) আমার (অয়ম্) এই (কাম) কামনা (সমৃধ্যতাম্) উত্তমতা পূর্বক বৃদ্ধি হউক তথা (মা) আমাকে (অদঃ) সেই পরোক্ষ সুখ (উপ, নমতু) প্রাপ্ত হউক সেইরূপ আপনারাও হইবেন এবং সেই কামনা তথা সুখ আপনিও প্রাপ্ত হউন ॥ ২ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে উপমালঙ্কার আছে । পরমাত্মা সকল মনুষ্যদিগের প্রতি এই উপদেশ করেন যে, সেই চারিবেদরূপ কল্যাণকারিণী বাণী সকল মনুষ্যদিগের হিতের জন্য আমি উপদেশ করিয়াছি, ইহাতে কাহারও অনধিকার নেই । যেমন আমি পক্ষপাত ত্যাগ করিয়া সকল মনুষ্য মধ্যে বর্ত্তমান থাকিয়া প্রিয় সেইরূপ তোমরাও হও । এমন করিলে তোমাদের সকল কর্ম্ম সিদ্ধ হইবে ॥ ২ ॥
Subject
অথেশ্বরঃ সর্বেভ্যো মনুষ্যেভ্যো বেদপঠনশ্রবণাধিকারং দদাতীত্যাহ ॥ এখন ঈশ্বর সর্ব মনুষ্যদিগের জন্য বেদ পড়া ও শোনার অধিকার প্রদান করেন, এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
য়থে॒মাং বাচং॑ কল্যা॒ণীমা॒বদা॑নি॒ জনে॑ভ্যঃ । ব্র॒হ্ম॒রা॒জ॒ন্যা᳖ভ্যাᳬं শূ॒দ্রায়॒ চার্য়া॑য় চ॒ স্বায়॒ চার॑ণায় । প্রি॒য়ো দে॒বানাং॒ দক্ষি॑ণায়ৈ দা॒তুরি॒হ ভূ॑য়াসম॒য়ং মে॒ কামঃ॒ সমৃ॑ধ্যতা॒মুপ॑ মা॒দো ন॑মতু ॥ ২ ॥
Rishi | Devata | Chhanda | Swara
য়থেমামিত্যস্য লৌগাক্ষির্ঋষিঃ । ঈশ্বরো দেবতা । নিচৃদত্যষ্টিশ্ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥