Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 26 / Mantra 11

26 Mantra
26/11
Devata- अग्निर्देवता Rishi- नोधा गोतम ऋषिः Chhand- बृहती Swara- मध्यमः
Mantra with Swara
तं वो॑ द॒स्ममृ॑ती॒षहं॒ वसो॑र्मन्दा॒नमन्ध॑सः। अ॒भि व॒त्सं न स्वस॑रेषु धे॒नव॒ऽइन्द्रं॑ गी॒र्भिर्न॑वामहे॥११॥

तम्। वः॒। द॒स्मम्। ऋ॒ती॒षह॑म्। ऋ॒ति॒सह॒मित्यृति॒ऽसह॑म्। वसोः॑। म॒न्दा॒नम्। अन्ध॑सः। अ॒भि। व॒त्सम्। न। स्वस॑रेषु। धे॒नवः॑। इन्द्र॑म्। गी॒र्भिरिति॑ गी॒ऽभिः। न॒वा॒म॒हे॒ ॥११ ॥

Mantra without Swara
तँवो दस्ममृतीषहँवसोर्मन्दानमन्धसः । अभि वत्सन्न स्वसरेषु धेनवऽइन्द्रङ्गीर्भिर्नवामहे ॥

तम्। वः। दस्मम्। ऋतीषहम्। ऋतिसहमित्यृतिऽसहम्। वसोः। मन्दानम्। अन्धसः। अभि। वत्सम्। न। स्वसरेषु। धेनवः। इन्द्रम्। गीर्भिरिति गीऽभिः। नवामहे॥११॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে মনুষ্যগণ! আমরা (স্বসরেষু) দিনগুলিতে (ধেনবঃ) গাভিসকল (বৎসম্) যেমন বৎসকে (ন) তদ্রূপ যে (দস্মম্) দুঃখবিনাশক (ঋতীষহম্) গতিকে সহ্যকারী (বসোঃ) ধন ও (অন্ধসঃ) অন্নের (মন্দানম্) আনন্দকে প্রাপ্ত (ইন্দ্রম্) পরমৈশ্বর্য্যবান্ সভাপতির (বঃ) তোমাদের জন্য (গীর্ভিঃ) বাণী দ্বারা (অভি, নবামহে) সকল দিক দিয়া স্তুতি করি তদ্রূপ (তম্) সেই সভাপতির তোমরা সর্বদা প্রীতিভাবপূর্বক স্তুতি কর ॥ ১১ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে উপমালঙ্কার আছে । যেমন গাভিসকল প্রতিদিন নিজ বৎসের পালন করে, সেইরূপ প্রজাগণের রক্ষাকারী পুরুষ প্রজার নিত্য রক্ষা করিবে এবং প্রজার জন্য ধন ও অন্নাদি পদার্থগুলি দ্বারা সুখকে নিত্য বৃদ্ধি করিতে থাকিবে ॥ ১১ ॥
Subject
পুনা রাজা কিং কুর্য়াদিত্যাহ ॥ পুনঃ রাজা কী করিবে, এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
তং বো॑ দ॒স্মমৃ॑তী॒ষহং॒ বসো॑র্মন্দা॒নমন্ধ॑সঃ । অ॒ভি ব॒ৎসং ন স্বস॑রেষু ধে॒নব॒ऽইন্দ্রং॑ গী॒র্ভির্ন॑বামহে ॥ ১১ ॥
Rishi | Devata | Chhanda | Swara
তং ব ইত্যস্য নোধা গোতম ঋষিঃ । অগ্নির্দেবতা । বৃহতী ছন্দঃ । মধ্যমঃ স্বরঃ ॥