Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 25 / Mantra 48

48 Mantra
25/48
Devata- विद्वान् देवता Rishi- गोतम ऋषिः Chhand- भुरिग्बृहती Swara- मध्यमः
Mantra with Swara
तं त्वा॑ शोचिष्ठ दीदिवः सु॒म्नाय॑ नू॒नमी॑महे॒ सखि॑भ्यः। स नो॑ बोधि श्रु॒धी हव॑मुरु॒ष्या णो॑ अघाय॒तः सम॑स्मात्॥४८॥
Mantra without Swara
तं त्वा शोचिष्ठ दीदिवः सुम्नाय नूनमीमहे सखिभ्यः। स नो बोधि श्रुधि हवमुरुष्या णो अघायतः समस्मात् ॥

तम्। त्वा। शोचिष्ठ। दीदिव इति दीदिऽवः। सुम्नाय। नूनम्। ईमहे। सखिभ्य इति सखिऽभ्यः। सः। नः। बोधि। श्रुधी। हवम्। उरुष्य। नः। अघायतः। अघयत इत्यघऽयतः। समस्मात्॥४८॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে (শোচিষ্ঠ) উত্তম গুণসমূহ দ্বারা প্রকাশমান (দীদিবঃ) বিদ্যাদি গুণসকল দ্বারা শোভাযুক্ত বিদ্বান্! আপনি (নঃ) আমাদিগকে (বোধি) বোধ করান (তম্) সেই (ত্বা) আপনাকে (সুম্নায়) সুখ ও (সখিভ্যঃ) মিত্রদিগের জন্য (নূনম্) নিশ্চয়পূর্বক আমরা (ঈমহে) যাঞ্চা করি (সঃ) সেই আপনি (নঃ) আমাদিগের (হবম্) আহ্বানকে (শ্রুধি) শ্রবণ করুন এবং (সমস্মাৎ) অধর্মতুল্য গুণকর্ম স্বভাব যুক্ত (অঘায়তঃ) আত্মার অধম আচরণকারী দুষ্ট ডাকাইত চোর লম্পট হইতে আমাদের (উরুষ্য) রক্ষা করুন ॥ ৪৮ ॥
Essence
ভাবার্থঃ–বিদ্যার্থীগণ অধ্যাপকদিগের প্রতি এমন বলিবে যে, আমরা যাহা পড়িয়াছি, আপনারা তাহা পরীক্ষা করুন এবং আমাদিগকে দুষ্ট আচরণ হইতে পৃথক রাখুন যাহাতে আমরা সকলের সহিত মিত্র সমান ব্যবহার রাখি ॥ ৪৮ ॥ এই অধ্যায়ে সংসারের পদার্থসকলের গুণের বর্ণনা, পশু আদি প্রাণিদেরকে শেখানো, পালন করা, নিজ-অঙ্গ রক্ষা, পরমেশ্বরের প্রার্থনা, যজ্ঞের প্রশংসা, বুদ্ধি দান, ধর্মে ইচ্ছা, অশ্বের গুণ বলা, তাহার চাল-চলন শেখান, আত্মার জ্ঞান এবং ধন-প্রাপ্তি হওয়ার স্থান বলা হইয়াছে । ইহাতে এই অধ্যায়ে কথিত অর্থের গত অধ্যায়ে কথিত অর্থ সহ একতা জানা উচিত । ইতি শ্রীমৎপরমহংসপরিব্রাজকাচার্য়াণাং পরমবিদুষাং শ্রীয়ুতবিরজানন্দসরস্বতীস্বামিনাং শিষ্যেণ পরমহংসপরিব্রাজকাচার্য়েণ শ্রীমদ্দয়ানন্দসরস্বতীস্বামিনা নির্মিতে সুপ্রমাণয়ুক্তে সংস্কৃতার্য়্যভাষাভ্যাং বিভূষিতে য়জুর্বেদভাষ্যে পঞ্চবিংশোऽধ্যায়ঃ সমাপ্তঃ ॥
Subject
পুনর্মনুষ্যৈরিহ কথং বর্ত্তিতব্যমিত্যাহ ॥ পুনঃ মনুষ্যদিগকে এই জগতে কীভাবে ব্যবহার করা উচিত, এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
তং ত্বা॑ শোচিষ্ঠ দীদিবঃ সু॒ম্নায়॑ নূ॒নমী॑মহে॒ সখি॑ভ্যঃ । স নো॑ বোধি শ্রু॒ধী হব॑মুরু॒ষ্যা ণো॑ অঘায়॒তঃ সম॑স্মাৎ ॥ ৪৮ ॥
Rishi | Devata | Chhanda | Swara
তন্ত্বেত্যস্য গোতম ঋষিঃ । বিদ্বান্ দেবতা । স্বরাড্ বৃহতী ছন্দঃ । মধ্যমঃ স্বরঃ ॥