Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 25 / Mantra 23

48 Mantra
25/23
Devata- द्यौरित्यादयो देवताः Rishi- प्रजापतिर्ऋषिः Chhand- त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
अदि॑ति॒र्द्यौरदितिर॒न्तरि॑क्ष॒मदि॑तिर्मा॒ता स पि॒ता स पु॒त्रः।विश्वे॑ दे॒वाऽअदि॑तिः॒ पञ्च॒ जना॒ऽअदि॑तिर्जा॒तमदि॑ति॒र्जनि॑त्वम्॥२३॥

अदि॑तिः। द्यौः। अदि॑तिः। अ॒न्तरि॑क्षम्। अदि॑तिः। मा॒ता। सः। पि॒ता। सः। पु॒त्रः। विश्वे॑। दे॒वाः। अदि॑तिः। पञ्च॑। जनाः॑। अदि॑तिः। जा॒तम्। अदि॑तिः। जनि॑त्व॒मिति॒ जनि॑ऽत्वम् ॥२३ ॥

Mantra without Swara
अदितिर्द्यारदितिरन्तरिक्षमदितिर्माता स पिता स पुत्रः । विश्वे देवाऽअदितिः पञ्च जनाऽअदितिर्जातमदितिर्जनित्वम् ॥

अदितिः। द्यौः। अदितिः। अन्तरिक्षम्। अदितिः। माता। सः। पिता। सः। पुत्रः। विश्वे। देवाः। अदितिः। पञ्च। जनाः। अदितिः। जातम्। अदितिः। जनित्वमिति जनिऽत्वम्॥२३॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে মনুষ্যগণ! (দ্যৌঃ) কারণরূপে যাহা প্রকাশ উহা (অদিতিঃ) অখণ্ডিত (অন্তরিক্ষম্) অন্তরিক্ষ (অদিতিঃ) অবিনাশী (মাতা) সর্ব জগতের উৎপন্নকারিণী প্রকৃতি (সঃ) সেই পরমেশ্বর (পিতা) নিত্যপালক এবং (সঃ) উহা (পুত্রঃ) ঈশ্বরের পুত্র সমান বর্ত্তমান (অদিতিঃ) কারণরূপে অবিনাশী সংসার (বিশ্বে) সমস্ত (দেবাঃ) দিব্যগুণযুক্ত পৃথিবী আদি পদার্থ (অদিতিঃ) কারণরূপে বিনাশরহিত (পঞ্চ) পঞ্চ (জনাঃ) মনুষ্য বা প্রাণ (অদিতিঃ) কারণরূপে অবিনাশী তথা (জাতম্) যাহা কিছু উৎপন্ন হওয়া কার্য্যরূপ জগৎ এবং (জনিত্বম্) যাহা উৎপন্ন হইবে উহা সমস্ত (অদিতিঃ) কারণরূপে নিত্য, তোমাকে ইহা জানা উচিত ॥ ২৩ ॥
Essence
ভাবার্থঃ–হে মনুষ্যগণ! তোমরা যত কিছু কার্য্যরূপ জগৎকে দেখ উহা অদৃষ্ট কারণরূপ জানিবে, জগতের নির্মাতা পরমাত্মা, জীব, পৃথিবী আদি তত্ত্ব যাহা উৎপন্ন হইয়াছিল বা যাহা হইবে এবং যাহা প্রকৃতি উহা সব স্বরূপে নিত্য, কখনও ইহার অভাব হয় না এবং ইহাও জানা দরকার যে, অভাব হইতে ভাবের উৎপত্তি কখনও হয় না ॥ ২৩ ॥
Subject
অথাদিতিশব্দস্যানেকাऽর্থা সন্তীত্যাহ ॥ পুনঃ অদিতি শব্দের অনেক অর্থ, এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
অদি॑তি॒র্দ্যৌরদি॑তির॒ন্তরি॑ক্ষ॒মদি॑তির্মা॒তা স পি॒তা স পু॒ত্রঃ । বিশ্বে॑ দে॒বাऽঅদি॑তিঃ॒ পঞ্চ॒ জনা॒ऽঅদি॑তির্জা॒তমদি॑তি॒র্জনি॑ত্বম্ ॥ ২৩ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অদিতিরিত্যস্য প্রজাপতির্ঋষিঃ । দ্যৌরিত্যাদয়ো দেবতাঃ । ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥