Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 25 / Mantra 18

48 Mantra
25/18
Devata- ईश्वरो देवता Rishi- गोतम ऋषिः Chhand- निचृज्जगती Swara- निषादः
Mantra with Swara
तमीशा॑नं॒ जग॑तस्त॒स्थुष॒स्पतिं॑ धियञ्जि॒न्वमव॑से हूमहे व॒यम्।पू॒षा नो॒ यथा॒ वेद॑सा॒मस॑द् वृ॒धे र॑क्षि॒ता पा॒युरद॑ब्धः स्व॒स्तये॑॥१८॥

तम्। ईशा॑नम्। जग॑तः। त॒स्थुषः॑। पति॑म्। धि॒यं॒जि॒न्वमिति॑ धियम्ऽजि॒न्वम्। अव॑से। हू॒म॒हे॒। व॒यम्। पू॒षा। नः॒। यथा॑। वेद॑साम्। अस॑त्। वृ॒धे। र॒क्षि॒ता॒। पा॒युः। अद॑ब्धः। स्व॒स्तये॑ ॥१८ ॥

Mantra without Swara
तमीशानञ्जगतस्तस्थुषस्पतिञ्धियञ्जिन्वमवसे हूमहे वयम् । पूषा नो यथा वेदसामसद्वृधे रक्षिता पायुरदब्धः स्वस्तये ॥

तम्। ईशानम्। जगतः। तस्थुषः। पतिम्। धियंजिन्वमिति धियम्ऽजिन्वम्। अवसे। हूमहे। वयम्। पूषा। नः। यथा। वेदसाम्। असत्। वृधे। रक्षिता। पायुः। अदब्धः। स्वस्तये॥१८॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে মনুষ্যগণ! (বয়ম্) আমরা (অবসে) রক্ষাদির জন্য (জগতঃ) চর ও (তস্থুষঃ) অচর জগতের (পতিম্) রক্ষক (ধিয়ংজিন্বম্) বুদ্ধিকে তৃপ্ত প্রসন্ন বা শুদ্ধকারী (তম্) সেই অখণ্ড (ঈশানম্) সকলকে বশে রাখে এমন সকলের স্বামী পরমাত্মার (হূমহে) স্তুতি করি তিনি (য়থা) যেমন (নঃ) আমাদের (বেদসাম্) ধন সমূহের (বৃধে) বৃদ্ধি হেতু (পূষা) পুষ্টিকর্ত্তা তথা (রক্ষিতা) রক্ষক (স্বস্তয়ৈ) সুখের জন্য (পায়ুঃ) সকলের রক্ষক (অদব্ধঃ) অহিংসক (অসৎ) হইবেন তদ্রূপ তোমরাও তাঁহার স্তুতি কর এবং তিনি তোমাদের জন্যও রক্ষাদি করিবেন ॥ ১৮ ॥
Essence
ভাবার্থঃ–সব বিদ্বান্গণ সকল মনুষ্যদিগের প্রতি এমন উপদেশ করিবেন যে, যে সর্বশক্তিমান নিরাকার সর্বত্র ব্যাপক পরমেশ্বরের উপাসনা আমরা করি তথা তাহাকে সুখ ও ঐশ্বর্য্যের বৃদ্ধিকারী জানি, তাহারই উপাসনা তোমরাও কর এবং তাহাকেই সকলের উন্নতিকারী জানিবে ॥ ১৮ ॥
Subject
পুনরীশ্বরঃ কীদৃশঃ কিমর্থ উপাসনীয় ইত্যাহ ॥ পুনঃ ঈশ্বর কেমন এবং কীজন্য উপাসনার যোগ্য এইবিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
তমীশা॑নং॒ জগ॑তস্ত॒স্থুষ॒স্পতিং॑ ধিয়ঞ্জি॒ন্বমব॑সে হূমহে ব॒য়ম্ । পূ॒ষা নো॒ য়থা॒ বেদ॑সা॒মস॑দ্ বৃ॒ধে র॑ক্ষি॒তা পা॒য়ুরদ॑ব্ধঃ স্ব॒স্তয়ে॑ ॥ ১৮ ॥
Rishi | Devata | Chhanda | Swara
তমীশানমিত্যস্য গোতম ঋষিঃ । ঈশ্বরো দেবতা । নিচৃজ্জগতী ছন্দঃ । নিষাদঃ স্বরঃ ॥