Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 25 / Mantra 16

48 Mantra
25/16
Devata- विश्वेदेवा देवताः Rishi- प्रजापतिर्ऋषिः Chhand- जगती Swara- निषादः
Mantra with Swara
तान् पूर्व॑या नि॒विदा॑ हूमहे व॒यं भगं॑ मि॒त्रमदि॑तिं॒ दक्ष॑म॒स्रिध॑म्।अ॒र्य॒मणं॒ वरु॑ण॒ꣳ सोम॑म॒श्विना॒ सर॑स्वती नः सु॒भगा॒ मय॑स्करत्॥१६॥

तान्। पूर्व॑या। नि॒विदेति॑ नि॒ऽविदा॑। हू॒म॒हे॒। व॒यम्। भग॑म्। मि॒त्रम्। अदि॑तिम्। दक्ष॑म्। अ॒स्रिध॑म्। अ॒र्य॒मण॑म्। वरु॑णम्। सोम॑म्। अ॒श्विना॑। सर॑स्वती। नः॒। सु॒भगेति॑ सु॒ऽभगा॑। मयः॑। क॒र॒त्॥१६ ॥

Mantra without Swara
तान्पूर्वया निविदा हूमहे वयम्भगम्मित्रमदितिन्दक्षमस्रिधम् । अर्यमणँवरुणँ सोममश्विना सरस्वती नः सुभगा मयस्करत् ॥

तान्। पूर्वया। निविदेति निऽविदा। हूमहे। वयम्। भगम्। मित्रम्। अदितिम्। दक्षम्। अस्रिधम्। अर्यमणम्। वरुणम्। सोमम्। अश्विना। सरस्वती। नः। सुभगेति सुऽभगा। मयः। करत्॥१६॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে মনুষ্যগণ! যেমন (বয়ম্) আমরা (পূর্বয়া) পূর্ব স্বীকৃত (নিবিদা) বেদবাণী দ্বারা (দক্ষম্) দক্ষ (অর্য়মণম্) প্রজাপালক (অস্রিধম্) বিনাশ না করিবার যোগ্য (ভগম্) ঐশ্বর্য্যকারক (মিত্রম্) সকলের মিত্র (অদিতিম্) যাহার বুদ্ধি অখণ্ডিত সেই (বরুণম্) শ্রেষ্ঠ (সোমম্) ঐশ্বর্য্যবান্ তথা (অশ্বিনা) অধ্যাপক-উপদেশককে (হূমহে) পরস্পর স্পর্দ্ধা করিয়া কামনা করি । যেমন (সুভগা) সুন্দর ঐশ্বর্য্যবতী (সরস্বতী) সমস্ত বিদ্যা সমূহের দ্বারা পূর্ণ বেদবাণী (নঃ) আমাদের এবং তোমাদের জন্য (ময়ঃ) সুখকে (করৎ) করিবে তদ্রূপ (তান্) সেই সব উক্ত সজ্জনদিগকে তোমরাও কামনা কর ও সুখ কর ॥ ১৬ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । মনুষ্যদিগের উচিত যাহা যাহা বেদোক্ত কর্ম্ম তাহার তাহারই অনুষ্ঠান করিবে । যেমন উত্তম বিদ্যার্থী অপরের সহিত প্রতিদ্বন্দিতা করিয়া বিদ্যার বৃদ্ধি করে সেইরূপ সকলকে বিদ্যা বৃদ্ধি করা উচিত । যেমন পরিপূর্ণ বিদ্যাযুক্ত মাতা নিজ সন্তানগণকে উত্তম শিক্ষা দিয়া, বিদ্যাসকলকে প্রাপ্ত করাইয়া, তাহাদের বিদ্যা বৃদ্ধি করে তদ্রূপ সকলকে সকলের জন্য সুখ প্রদান করিয়া সকলের বৃদ্ধি করা উচিত ॥ ১৬ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেইবিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
তান্ পূর্ব॑য়া নি॒বিদা॑ হূমহে ব॒য়ং ভগং॑ মি॒ত্রমদি॑তিং॒ দক্ষ॑ম॒স্রিধ॑ম্ । অ॒র্য়॒মণং॒ বর॑ুণ॒ꣳ সোম॑ম॒শ্বিনা॒ সর॑স্বতী নঃ সু॒ভগা॒ ময়॑স্করৎ ॥ ১৬ ॥
Rishi | Devata | Chhanda | Swara
তান্পূর্বয়েত্যস্য প্রজাপতির্ঋষিঃ । বিশ্বেদেবা দেবতাঃ । জগতী ছন্দঃ । নিষাদঃ স্বরঃ ॥