Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 25 / Mantra 14

48 Mantra
25/14
Devata- यज्ञो देवता Rishi- प्रजापतिर्ऋषिः Chhand- निचृतज्जगती Swara- निषादः
Mantra with Swara
आ नो॑ भ॒द्राः क्रत॑वो यन्तु वि॒श्वतोऽद॑ब्धासो॒ऽअप॑रीतासऽउ॒द्भिदः॑।दे॒वा नो॒ यथा॒ सद॒मिद् वृ॒धेऽअस॒न्नप्रा॑युवो रक्षि॒तारो॑ दि॒वेदि॑वे॥१४॥

आ। नः॒। भ॒द्राः। क्रत॑वः। य॒न्तु॒। वि॒श्वतः॑। अद॑ब्धासः। अप॑रीतास॒ इत्यप॑रिऽइतासः। उ॒द्भिद॒ इत्यु॒त्ऽभिदः॑। दे॒वाः। नः॒। यथा॑। सद॑म्। इत्। वृ॒धे। अस॑न्। अप्रा॑युव॒ इत्यप्र॑ऽआयुवः। र॒क्षि॒तारः॑। दि॒वेदि॑व॒ऽइति॑ दि॒वेदि॑वे ॥१४ ॥

Mantra without Swara
आ नो भद्राः क्रतवो यन्तु विश्वतो दब्धासोऽअपरीतासऽउद्भिदः । देवा नो यथा सदमिद्वृधेऽअसन्नप्रायुवो रक्षितारो दिवेदिवे ॥

आ। नः। भद्राः। क्रतवः। यन्तु। विश्वतः। अदब्धासः। अपरीतास इत्यपरिऽइतासः। उद्भिद इत्युत्ऽभिदः। देवाः। नः। यथा। सदम्। इत्। वृधे। असन्। अप्रायुव इत्यप्रऽआयुवः। रक्षितारः। दिवेदिवऽइति दिवेदिवे॥१४॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে মনুষ্যগণ! যেমন (নঃ) আমাদিগকে (বিশ্বতঃ) সকল দিক দিয়া (ভদ্রাঃ) কল্যাণকারীগণ (অদব্ধাসঃ) যাহা বিনাশ প্রাপ্ত হয় নাই (অপরীতাসঃ) অন্যেরা যাহা ব্যাপ্ত করে নাই অর্থাৎ সকল কর্ম্ম হইতে উত্তম (উদ্ভিদঃ) যাহারা দুঃখ বিনাশ করে তাহারা (ক্রতবঃ) যজ্ঞ বা বুদ্ধি বল (আ, য়ন্তু) উত্তম প্রকার প্রাপ্ত হউক (যথা) যেমন (নঃ) আমাদিগের (সদম্) সেই সভাকে যাহাতে স্থিত হয়, প্রাপ্ত হইয়াছে (অপ্রায়ুবঃ) যাহাদের অবস্থা নষ্ট হয় না তাহারা (দেবাঃ) পৃথিবী আদি পদার্থের সমান বিদ্বান ব্যক্তি (ইৎ)(দিবে দিবে) প্রতিদিন (বৃধে) বৃদ্ধি হেতু (রক্ষিতারঃ) পালক (অসন্) হউক তদ্রূপ আচরণ কর ॥ ১৪ ॥
Essence
ভাবার্থঃ–সকল মনুষ্যদিগকে পরমেশ্বরের বিজ্ঞান এবং বিদ্বান্দিগের সঙ্গ দ্বারা বহু বুদ্ধি প্রাপ্ত হইয়া সকল দিক দিয়া ধর্মের আচরণ করিয়া নিত্য সকলের রক্ষক হওয়া উচিত ॥ ১৪ ॥
Subject
পুনর্মনুষ্যৈঃ কিমেষ্টব্যমিত্যাহ ॥ পুনঃ মনুষ্যদিগকে কাহার ইচ্ছা করা উচিত, এইবিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
আ নো॑ ভ॒দ্রাঃ ক্রত॑বো য়ন্তু বি॒শ্বতোऽদ॑ব্ধাসো॒ऽঅপ॑রীতাসऽউ॒দ্ভিদঃ॑ । দে॒বা নো॒ য়থা॒ সদ॒মিদ্ বৃ॒ধেऽঅস॒ন্নপ্রা॑য়ুবো রক্ষি॒তারো॑ দি॒বেদি॑বে ॥ ১৪ ॥
Rishi | Devata | Chhanda | Swara
আ ন ইত্যস্য প্রজাপতির্ঋষিঃ । য়জ্ঞো দেবতা । নিচৃজ্জগতী ছন্দঃ । নিষাদঃ স্বরঃ ॥