Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 25 / Mantra 11

48 Mantra
25/11
Devata- ईश्वरो देवता Rishi- प्रजापतिर्ऋषिः Chhand- त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
यः प्रा॑ण॒तो नि॑मिष॒तो म॑हि॒त्वैक॒ऽइद्राजा॒ जग॑तो ब॒भूव॑।य ईशे॑ऽअ॒स्य द्वि॒पद॒श्चत॒ु॑ष्पदः॒ कस्मै॑ दे॒वाय॑ ह॒विषा॑ विधेम॥११॥

यः। प्रा॒ण॒तः। नि॒मि॒ष॒त इति॑ निऽमिष॒तः। म॒हि॒त्वेति॑ महि॒ऽत्वा। एकः॑। इत्। राजा॑। जग॑तः। ब॒भूव॑। यः। ईशे॑। अ॒स्य। द्वि॒पद॒ इति॑ द्वि॒ऽपदः॑। चतु॑ष्पदः। चतुः॑पद॒ इति॑ चतुः॑ऽपदः। कस्मै॑। दे॒वाय॑। ह॒विषा॑। वि॒धे॒म॒ ॥११ ॥

Mantra without Swara
यः प्राणतो निमिषतो महित्वैक इद्राजा जगतो बभूव । य ईशे अस्य द्विपदश्चतुष्पदः कस्मै देवाय हविषा विधेम ॥

यः। प्राणतः। निमिषत इति निऽमिषतः। महित्वेति महिऽत्वा। एकः। इत्। राजा। जगतः। बभूव। यः। ईशे। अस्य। द्विपद इति द्विऽपदः। चतुष्पदः। चतुःपद इति चतुःऽपदः। कस्मै। देवाय। हविषा। विधेम॥११॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে মনুষ্যগণ! যেমন আমরা (য়ঃ) যে সূর্য্য (প্রাণতঃ) শ্বাস গ্রহণকারী প্রাণী এবং (নিমিষতঃ) চেষ্টা করিতে থাকিয়া (জগতঃ) সংসারের (মহিত্বা) মহত্ত্ব দ্বারা (একঃ) সহায়হীন এক (ইৎ)(রাজা) প্রকাশক (বভূব) হয় (য়ঃ) তথা যে (অস্য) এই (দ্বিপদঃ) দুই পদ যুক্ত মনুষ্যাদি এবং (চতুষ্পদঃ) চারি পদযুক্ত গাভি আদি পশুরূপ জগতের (ঈশে) প্রকাশ করে সেই (কস্মৈ) সুখদায়ক (দেবায়) প্রকাশক জগদীশ্বরের জন্য (হবিষা) গ্রহণীয় পদার্থ বা ব্যবহারের দ্বারা (বিধেম) সেবন করি সেইরূপ তোমরাও অনুষ্ঠান করিতে থাক ॥ ১১ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । সূর্য্য না থাকিলে স্থাবর বৃক্ষাদি এবং জঙ্গম মনুষ্যাদি জগৎ নিজ নিজ কর্ম্ম করিতে সক্ষম হইবে না । যিনি সর্বাপেক্ষা বৃহৎ, সকলের প্রকাশক এবং ঐশ্বর্য্য প্রাপ্তির হেতু সেই ঈশ্বর সকলকে যুক্তি সহ সেবন করিবার যোগ্য ॥ ১১ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
য়ঃ প্রা॑ণ॒তো নি॑মিষ॒তো ম॑হি॒ত্বৈক॒ऽইদ্রাজা॒ জগ॑তো ব॒ভূব॑ । য় ঈশে॑ऽঅ॒স্য দ্বি॒পদ॒শ্চতু॒॑ষ্পদঃ॒ কস্মৈ॑ দে॒বায়॑ হ॒বিষা॑ বিধেম ॥ ১১ ॥
Rishi | Devata | Chhanda | Swara
য়ঃ প্রাণত ইত্যস্য প্রজাপতির্ঋষিঃ । ঈশ্বরো দেবতা । ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥