Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 25 / Mantra 10

48 Mantra
25/10
Devata- हिरण्यगर्भो देवता Rishi- प्रजापतिर्ऋषिः Chhand- त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
हि॒र॒ण्य॒ग॒र्भः सम॑वर्त्त॒ताग्रे॑ भू॒तस्य॑ जा॒तः पति॒रेक॑ऽआसीत्। स दा॑धार पृथि॒वीं द्यामु॒तेमां कस्मै॑ दे॒वाय॑ ह॒विषा॑ विधेम॥१०॥

हि॒र॒ण्य॒ग॒र्भ इति॑ हिरण्यऽग॒र्भः। सम्। अ॒व॒र्त्त॒त॒। अग्रे॑। भू॒तस्य॑। जा॒तः। पतिः॑। एकः॑। आ॒सी॒त्। सः। दा॒धा॒र॒। पृ॒थि॒वीम्। द्याम्। उ॒त। इ॒माम्। कस्मै॑। दे॒वाय॑। ह॒विषा॑। वि॒धे॒म॒ ॥१० ॥

Mantra without Swara
हिरण्यगर्भः समवर्तताग्रे भूतस्य जातः पतिरेकऽआसीत् । स दाधार पृथिवीन्द्यामुतेमाङ्कस्मै देवाय हविषा विधेम ॥

हिरण्यगर्भ इति हिरण्यऽगर्भः। सम्। अवर्त्तत। अग्रे। भूतस्य। जातः। पतिः। एकः। आसीत्। सः। दाधार। पृथिवीम्। द्याम्। उत। इमाम्। कस्मै। देवाय। हविषा। विधेम॥१०॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে মনুষ্যগণ! যেমন আমরা যে (হিরণ্যগর্ভঃ) সূর্য্যাদি তেজ যুক্ত পদার্থ যাহার ভিতর সে পরমাত্মা (জাতঃ) প্রাদুর্ভূত এবং (ভূতস্য) উৎপন্ন জগতের (একঃ) সহায়হীন এক (অগ্রে) ভূমি আদি সৃষ্টি হইতে প্রথমেও (পতিঃ) পালক (আসীৎ) এবং সকলের প্রকাশক (অবর্ত্তত) বর্ত্তমান (সঃ) সে (পৃথিবীম্) নিজ আকর্ষণ শক্তি বলে পৃথিবী (উত) এবং (দ্যাম) প্রকাশকে (সম্ দাধার) উত্তম প্রকার ধারণ করে তথা যে (ইমাম্) এই সৃষ্টিকে নির্মাণ করিয়া অর্থাৎ যিনি সৃষ্টি করিয়াছেন সেই (কস্মৈ) সুখদায়ক (দেবায়) প্রকাশমান পরমাত্মার জন্য (হবিষা) হোম করিবার যোগ্য পদার্থ দ্বারা (বিধেম) সেবনের বিধান করে সেইরূপ তোমরাও সেবনের বিধান কর ॥ ১০ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । হে মনুষ্যগণ! যে পরমাত্মা নিজ সামর্থ্য বলে সূর্য্যাদি সমস্ত জগৎ নির্মাণ করিয়াছেন এবং ধারণ করিয়াছেন তাহারই উপাসনা করিতে থাক ॥ ১০ ॥
Subject
অথ পরমাত্মা কীদৃশোऽস্তীত্যাহ ॥ এখন পরমাত্মা কেমন এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
হি॒র॒ণ্য॒গ॒র্ভঃ সম॑বর্ত্ত॒তাগ্রে॑ ভূ॒তস্য॑ জা॒তঃ পতি॒রেক॑ऽআসীৎ । স দা॑ধার পৃথি॒বীং দ্যামু॒তেমাং কস্মৈ॑ দে॒বায়॑ হ॒বিষা॑ বিধেম ॥ ১০ ॥
Rishi | Devata | Chhanda | Swara
হিরণ্যগর্ভ ইত্যস্য প্রজাপতির্ঋষিঃ । হিরণ্যগর্ভো দেবতা । ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥