Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 23 / Mantra 8

65 Mantra
23/8
Devata- वाय्वादयो देवताः Rishi- प्रजापतिर्ऋषिः Chhand- निचृदत्यष्टिः Swara- गान्धारः
Mantra with Swara
व॑सवस्त्वाञ्जन्तु गाय॒त्रेण॒ छन्द॑सा रु॒द्रास्त्वा॑ञ्जन्तु॒ त्रैष्टु॑भेन॒ छन्द॑सादि॒त्यास्त्वा॑ञ्जन्तु॒ जाग॑तेन॒ छन्द॑सा। भूर्भुवः॒ स्वर्लाजी३ञ्छाची३न्यव्ये॒ गव्य॑ऽए॒तदन्न॑मत्त देवाऽए॒तदन्न॑मद्धि प्रजापते॥८॥

वस॑वः। त्वा॒। अ॒ञ्ज॒न्तु॒। गा॒य॒त्रेण॑। छन्द॑सा। रु॒द्राः। त्वा॒। अ॒ञ्ज॒न्तु॒। त्रैष्टु॑भेन। त्रैस्तु॑भे॒नति॒ त्रैऽस्तु॑भेन। छन्द॑सा। आ॒दि॒त्याः। त्वा॒। अ॒ञ्ज॒न्तु॒। जाग॑तेन। छन्द॑सा। भूः। भुवः॑। स्वः॑। लाजी३न्। शाची३न्। यव्ये॑। गव्ये॑। ए॒तत्। अन्न॑म्। अ॒त्त॒। दे॒वाः॒। ए॒तत्। अन्न॑म्। अ॒द्धि॒। प्र॒जा॒प॒त॒ इति॑ प्रजाऽपते ॥८ ॥

Mantra without Swara
वसवस्त्वाञ्जन्तु गायत्रेण च्छन्दसा रुद्रास्त्वाञ्जन्तु त्रैष्टुभेन च्छन्दसाऽआदित्यास्त्वाञ्जन्तु जागतेन च्छन्दसा । भूर्भुवः स्वर्लाजी३ञ्छाची३न्यव्ये गव्यऽएतदन्नमत्त देवाऽएतदन्नमद्धि प्रजापते ॥

वसवः। त्वा। अञ्जन्तु। गायत्रेण। छन्दसा। रुद्राः। त्वा। अञ्जन्तु। त्रैष्टुभेन। त्रैस्तुभेनति त्रैऽस्तुभेन। छन्दसा। आदित्याः। त्वा। अञ्जन्तु। जागतेन। छन्दसा। भूः। भुवः। स्वः। लाजी३न्। शाची३न्। यव्ये। गव्ये। एतत्। अन्नम्। अत्त। देवाः। एतत्। अन्नम्। अद्धि। प्रजापत इति प्रजाऽपते॥८॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (প্রজাপতে) প্রজাগণের পালক রাজন্ ! (বসবঃ) প্রথম শ্রেণির বিদ্বান্ (গায়ত্রেণ) গায়ত্রী ছন্দ দ্বারা বলিবার যোগ্য (ছন্দসা) স্বচ্ছন্দ অর্থ দ্বারা যে (ত্বা) আপনাকে (অঞ্জন্তু) কামনা করে (রুদ্রাঃ) মধ্যম শ্রেণির বিদ্বান্ (ত্রৈষ্টুভেন) ত্রিষ্টুপ্ছন্দ দ্বারা প্রকাশিত (ছন্দসা) স্বচ্ছন্দ অর্থ দ্বারা যে (ত্বা) আপনাকে (অঞ্জন্তু) কামনা করে অথবা (আদিত্যাঃ) উত্তম শ্রেণীর বিদ্বান্ (জাগতেন) জগতী ছন্দ দ্বারা প্রকাশিত (ছন্দসা) স্বচ্ছন্দ অর্থ দ্বারা যে (ত্বা) আপনাকে (অজন্তু) কামনা করে, সুতরাং আপনি (এতৎ) এই (অন্নম্) অন্নকে (অদ্ধি) ভক্ষণ করুন । হে (দেবাঃ) বিদ্বান্গণ ! তোমরা (য়ব্যে) যবের ক্ষেত্রে উৎপন্ন (গব্যে) গাভির দুগ্ধ, দধি ইত্যাদি উত্তম পদার্থে মিশ্রিত (এতম্) এই (অন্নম্) অন্নকে (অত্ত) ভক্ষণ কর তথা (লাজীন্) স্ব স্ব শ্রেণীতে গমনরত (শাচীন্) প্রকট (ভূঃ) এই প্রত্যক্ষ লোক (ভুবঃ) অন্তরিক্ষস্থ লোক এবং (স্বঃ) প্রকাশে স্থির সূর্য্যাদি লোককে প্রাপ্ত হও ॥ ৮ ॥
Essence
ভাবার্থঃ- যে সব বিদ্বান্ অঙ্গ ও উপাঙ্গ দ্বারা যুক্ত চারি বেদকে মনুষ্যদিগকে অধ্যাপন করেন, তাঁহারা ধন্যবাদের পাত্র হইয়া থাকেন ॥ ৮ ॥
Subject
পুনর্বিদ্বাংসঃ কিং কুর্বন্তীত্যাহ ॥ এখন বিদ্বান্গণ কী করেন, এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ।
Mantra (Bengali)
বস॑বস্ত্বাঞ্জন্তু গায়॒ত্রেণ॒ ছন্দ॑সা রু॒দ্রাস্ত্বা॑ঞ্জন্তু॒ ত্রৈষ্টু॑ভেন॒ ছন্দ॑সাদি॒ত্যাস্ত্বা॑ঞ্জন্তু॒ জাগ॑তেন॒ ছন্দ॑সা । ভূর্ভুবঃ॒ স্ব᳕র্লাজী৩ঞ্ছাচী৩ন্যব্যে॒ গব্য॑ऽএ॒তদন্ন॑মত্ত দেবাऽএ॒তদন্ন॑মদ্ধি প্রজাপতে ॥ ৮ ॥
Rishi | Devata | Chhanda | Swara
বসব ইত্যস্য প্রজাপতির্ঋষিঃ । বায়্বাদয়ো দেবতাঃ । নিচৃদত্যষ্টিশ্ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥