Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 23 / Mantra 65

65 Mantra
23/65
Devata- ईश्वरो देवता Rishi- प्रजापतिर्ऋषिः Chhand- विराट् त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
प्रजा॑पते॒ न त्वदे॒तान्य॒न्यो विश्वा॑ रू॒पाणि॒ परि॒ ता ब॑भूव।यत्का॑मास्ते जुहु॒मस्तन्नो॑ऽअस्तु व॒यꣳ स्या॑म॒ पत॑यो रयी॒णाम्॥६५॥

प्रजा॑पत॒ इति॒ प्रजा॑ऽपते। न। त्वत्। ए॒तानि॑। अ॒न्यः। विश्वा॑। रू॒पाणि॑। परि॑। ता। ब॒भू॒व॒। यत्का॑मा॒ इति॒ यत्ऽका॑माः। ते॒। जु॒हु॒मः। तत्। नः॒। अ॒स्तु॒। व॒यम्। स्या॒म॒। पत॑यः। र॒यी॒णाम् ॥६५ ॥

Mantra without Swara
प्रजापते न त्वदेतान्यन्यो विश्वा रूपाणि परि ता बभूव । यत्कामास्ते जुहुमस्तन्नोऽअस्तु वयँस्याम पतयो रयीणाम् ॥

प्रजापत इति प्रजाऽपते। न। त्वत्। एतानि। अन्यः। विश्वा। रूपाणि। परि। ता। बभूव। यत्कामा इति यत्ऽकामाः। ते। जुहुमः। तत्। नः। अस्तु। वयम्। स्याम। पतयः। रयीणाम्॥६५॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে (প্রজাপতে) সকল প্রজার রক্ষক স্বামিন্ ঈশ্বর! কেহই (স্বৎ) আপনার হইতে (অন্যঃ) ভিন্ন (তা) সেই সব (এতানি) এই পৃথিব্যাদি ভূতসকল তথা (বিশ্বা) সকল (রূপাণি) স্বরূপযুক্ত বস্তুগুলির উপর (ন) নয় (পরি, বভূব) বলবান, (য়ৎকামাঃ) যে যে পদার্থের কামনাযুক্ত হইয়া (বয়ম্) আমরা আপনার (জুহুমঃ) প্রশংসা করি (তৎ) সেই সেই কামনার যোগ্য বস্তু (নঃ) আমাদেরকে (অস্তু) প্রাপ্ত হউক (তে) আপনার কৃপাবলে আমরা (রয়ীণাম্) বিদ্যা সুবর্ণাদি ধনগুলির (পতয়ঃ) রক্ষক, স্বামী (স্যাম) হইব ॥ ৬৫ ॥
Essence
ভাবার্থঃ–পরমেশ্বর হইতে উত্তম, বড়, ঐশ্বর্য্যযুক্ত, সর্বশক্তিমান পদার্থ কেহই নাই, তাহার তুল্যও কেহ নাই । যে সকলের আত্মা, সকলের রচয়িতা, সমস্ত ঐশ্বর্য্যের দাতা ঈশ্বর তাহার ভক্তিবিশেষ এবং স্বীয় পুরুষার্থ দ্বারা এই লোকের ঐশ্বর্য্য ও যোগাভ্যাসের সেবন দ্বারা পরলোকের সামর্থ্যকে আমরা প্রাপ্ত হইব ॥ ৬৫ ॥ এই অধ্যায়ে পরমাত্মার মহিমা, সৃষ্টির গুণ, যোগপ্রশংসা, প্রশ্নোত্তর, সৃষ্টির পদার্থগুলির প্রশংসা, রাজা-প্রজার গুণ, শাস্ত্রাদির উপদেশ, পঠন-পাঠন, স্ত্রী-পুরুষদিগের পরস্পর গুণ, পুনঃ প্রশ্নোত্তর, ঈশ্বরের গুণ, যজ্ঞের ব্যাখ্যা এবং রেখাগণিত আদির বর্ণনা করা হইয়াছে । ইহাতে এই অধ্যায়ের অর্থের পূর্ব অধ্যায়ের অর্থ সহিত সঙ্গতি জানা উচিত ॥ ইতি শ্রীমৎপরমহংসপরিব্রাজকাচার্য়াণাং পরমবিদুষাং শ্রীয়ুতবিরজানন্দসরস্বতীস্বামিনাং শিষ্যেণ পরমহংসপরিব্রাজকাচার্য়েণ শ্রীমদ্দয়ানন্দসরস্বতীস্বামিনা নির্মিতে সুপ্রমাণয়ুক্তে সংস্কৃতার্য়্যভাষাভ্যাং বিভূষিতে য়জুর্বেদভাষ্যে ত্রয়োবিংশোऽধ্যায়ঃ সমাপ্তঃ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ।
Mantra (Bengali)
প্রজা॑পতে॒ ন ত্বদে॒তান্য॒ন্যো বিশ্বা॑ রূ॒পাণি॒ পরি॒ তা ব॑ভূব । য়ৎকা॑মাস্তে জুহু॒মস্তন্নো॑ऽঅস্তু ব॒য়ꣳ স্যা॑ম॒ পত॑য়ো রয়ী॒ণাম্ ॥ ৬৫ ॥
Rishi | Devata | Chhanda | Swara
প্রজাপতে নেত্যস্য প্রজাপতির্ঋষিঃ । ঈশ্বরো দেবতা । বিরাট্ ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বর ॥