Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 23 / Mantra 62

65 Mantra
23/62
Devata- समाधाता देवता Rishi- प्रजापतिर्ऋषिः Chhand- विराडनुष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
इ॒यं वेदिः॒ परो॒ऽअन्तः॑ पृथि॒व्याऽअ॒यं य॒ज्ञो भुव॑नस्य॒ नाभिः॑।अ॒यꣳ सोमो॒ वृष्णो॒ऽअश्व॑स्य॒ रेतो॑ ब्र॒ह्मायं वा॒चः प॑र॒मं व्यो॑म॥६२॥

इ॒यम्। वेदिः॑। परः॑। अन्तः॑। पृ॒थि॒व्याः। अ॒यम्। य॒ज्ञः। भुव॑नस्य। नाभिः॑। अ॒यम्। सोमः॑। वृष्णः॑। अश्व॑स्य। रेतः॑। ब्र॒ह्मा। अ॒यम्। वा॒चः। प॒र॒मम्। व्यो॒मेति॒ विऽओ॑म ॥६२ ॥

Mantra without Swara
इयँवेदिः परोऽअन्तः पृथिव्याऽअयँयज्ञो यत्र भुवनस्य नाभिः । अयँ सोमो वृष्णोऽअश्वस्य रेतः ब्रह्मायँवाचः परमँव्योम ॥

इयम्। वेदिः। परः। अन्तः। पृथिव्याः। अयम्। यज्ञः। भुवनस्य। नाभिः। अयम्। सोमः। वृष्णः। अश्वस्य। रेतः। ब्रह्मा। अयम्। वाचः। परमम्। व्योमेति विऽओम॥६२॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে জিজ্ঞাসু ব্যক্তি! (ইয়ম্) এই (বেদিঃ) মধ্যরেখা (পৃথিব্যা) ভূমির (পরঃ) পরভাগের (অন্তঃ) সীমা, (অয়ম্) এই প্রত্যক্ষ গুণযুক্ত (য়জ্ঞঃ) সকলের পূজনীয় পরমেশ্বর (ভুবনস্য) সংসারের (নাভিঃ) নিয়ত স্থিতির বন্ধন, (অয়ম্) এই (সোমঃ) ওষধিসমূহের মধ্যে উত্তম অংশুমান্ আদি সোম, (বৃষ্ণঃ) পরাক্রমকর্ত্তা (অশ্বস্য) বলবান্ ব্যক্তির (রেতঃ) পরাক্রম এবং (অয়ম্) এই (ব্রহ্মা) চারি বেদের জ্ঞাতা (বাচঃ) তিন বেদরূপ বাণীর (পরমম্) উত্তম (ব্যোম্) স্থান, তুমি ইহাকে জান ॥ ৬২ ॥
Essence
ভাবার্থঃ–হে মনুষ্যগণ! যে এই ভূগোলের মধ্যরেখাকে জানিবে, সে উপরের ভূমির অন্তকে প্রাপ্ত করিয়া ব্যাসসংজ্ঞক হয় । ইহাই ভূমির সীমা । সকল লোকদের মধ্য আকর্ষণকর্ত্তা জগদীশ্বর । সকল প্রাণিদিগকে পরাক্রমকর্ত্তা ওষধিসকল মধ্যে উত্তম অংশুমান্ আদি সোম এবং বেদপারগ পুরুষ বাণীর পারঙ্গত হয়, ইহা তুমি জান ॥ ৬২ ॥
Subject
পূর্বপ্রশ্নানামুত্তরাণ্যাহ ॥ পূর্ব মন্ত্রে কথিত প্রশ্নগুলির উত্তর পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
ই॒য়ং বেদিঃ॒ পরো॒ऽঅন্তঃ॑ পৃথি॒ব্যাऽঅ॒য়ং য়॒জ্ঞো ভুব॑নস্য॒ নাভিঃ॑ । অ॒য়ꣳ সোমো॒ বৃষ্ণো॒ऽঅশ্ব॑স্য॒ রেতো॑ ব্র॒হ্মায়ং বা॒চঃ প॑র॒মং ব্যো॑ম ॥ ৬২ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ইয়মিত্যস্য প্রজাপতির্ঋষিঃ । সমাধাতা দেবতা । বিরাড্ ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥