Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 23 / Mantra 56

65 Mantra
23/56
Devata- समाधाता देवता Rishi- प्रजापतिर्ऋषिः Chhand- स्वराडुष्णिक् Swara- ऋषभः
Mantra with Swara
अ॒जारे॑ पिशङ्गि॒ला श्वा॒वित्कु॑रुपिशङ्गि॒ला।श॒शऽआ॒स्कन्द॑मर्ष॒त्यहिः॒ पन्थां॒ वि स॑र्पति॥५६॥

अ॒जा। अ॒रे॒। पि॒श॒ङ्गि॒ला। श्वा॒वित्। श्व॒विदिति॑ श्व॒ऽवित्। कु॒रु॒पिश॒ङ्गि॒लेति॑ कुरुऽपिशङ्गि॒ला। श॒शः। आ॒स्कन्द॒मित्या॒ऽस्कन्द॑म्। अ॒र्ष॒ति॒। अहिः॑। पन्था॑म्। वि। स॒र्प॒ति॒ ॥५६ ॥

Mantra without Swara
अजारे पिशङ्गिला श्वावित्कुरुपिशङ्गिला । शशऽआस्कन्दमर्षत्यहिः पन्थाँविसर्पति ॥

अजा। अरे। पिशङ्गिला। श्वावित्। श्वविदिति श्वऽवित्। कुरुपिशङ्गिलेति कुरुऽपिशङ्गिला। शशः। आस्कन्दमित्याऽस्कन्दम्। अर्षति। अहिः। पन्थाम्। वि। सर्पति॥५६॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–(অরে) হে মনুষ্যগণ! (অজা) জন্মরহিত প্রকৃতি (পিশঙ্গিলা) বিশ্বের রূপকে প্রলয় সময়ে নিগীরণকারী (শ্বাবিৎ) সজারু (কুরুপিশঙ্গিলা) কৃত জমি আদির অবয়বের নাশ করে (শশঃ) খরগোশ তুল্য বেগযুক্ত কৃষি আদিতে শুকিয়ে দেওয়া বায়ু (আস্কন্দম্) উত্তম প্রকার লম্ফ দিয়া চলে অর্থাৎ এক পদার্থ হইতে অন্য পদার্থকে শীঘ্র (অর্ষতি) প্রাপ্ত হয় এবং (অহিঃ) মেঘ (পন্থাম্) মার্গে (বি, সর্পতি) বিবিধ প্রকারে যায়, ইহা তুমি জান ॥ ৫৬ ॥
Essence
ভাবার্থঃ–হে মনুষ্যগণ! যে প্রকৃতি সব কার্য্যরূপ জগতের প্রলয়কারিণী কার্য্যকারণ রূপ স্বীয় কার্য্যকে নিজের মধ্যে লয়কারিণী, যে সজারু খেতাদির বিনাশ করে, যে বায়ু খরগোশের সমান চলিয়া সকলকে শুষ্ক করে এবং যে মেঘ সর্প সমান পৃথিবীর উপর দিয়া গমন করে, সেই সকলকে জান ॥ ৫৬ ॥
Subject
পূর্বপ্রশ্নানামুত্তরাণ্যাহ ॥ পূর্ব মন্ত্রে কথিত প্রশ্নগুলির উত্তর পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
অ॒জারে॑ পিশঙ্গি॒লা শ্বা॒বিৎকু॑রুপিশঙ্গি॒লা । শ॒শऽআ॒স্কন্দ॑মর্ষ॒ত্যহিঃ॒ পন্থাং॒ বি স॑র্পতি ॥ ৫৬ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অজার ইত্যস্য প্রজাপতির্ঋষিঃ । সমাধাতা দেবতা । স্বরাডুষ্ণিক্ ছন্দঃ । ঋষভঃ স্বরঃ ॥