Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 23 / Mantra 50

65 Mantra
23/50
Devata- ईश्वरो देवता Rishi- प्रजापतिर्ऋषिः Chhand- निचृत त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
अपि॒ तेषु॑ त्रि॒षु प॒देष्व॑स्मि॒ येषु॒ विश्वं॒ भुव॑नमा वि॒वेश॑।स॒द्यः पर्ये॑मि पृथि॒वीमु॒त द्यामेके॒नाङ्गे॑न दि॒वोऽअ॒स्य पृ॒ष्ठम्॥५०॥

अपि॑। तेषु॑। त्रि॒षु। प॒देषु॑। अ॒स्मि॒। येषु॑। विश्व॑म्। भुव॑नम्। आ॒वि॒वेशेत्या॑ऽवि॒वेश॑। स॒द्यः। परि॑। ए॒मि॒। पृ॒थि॒वीम्। उ॒त। द्याम्। एके॑न। अङ्गे॑न। दि॒वः। अ॒स्य। पृ॒ष्ठम् ॥५० ॥

Mantra without Swara
अपि तेषु त्रिषु पदेष्वस्मि येषु विश्वम्भुवनमाविवेश । सद्यः पर्येमि पृथिवीमुत द्यामेकेनाङ्गेन दिवोऽअस्य पृष्ठम् ॥

अपि। तेषु। त्रिषु। पदेषु। अस्मि। येषु। विश्वम्। भुवनम्। आविवेशेत्याऽविवेश। सद्यः। परि। एमि। पृथिवीम्। उत। द्याम्। एकेन। अङ्गेन। दिवः। अस्य। पृष्ठम्॥५०॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে মনুষ্যগণ! যে জগতের রচয়িতা ঈশ্বর আমি (য়েষু) যে (ত্রিষু) তিন (পদেষু) প্রাপ্ত হইবার যোগ্য জন্ম-নাম-স্থানে (বিশ্বম্) সমস্ত (ভুবনম্) জগৎ (আবিবেশ) সব দিক দিয়া প্রবেশকে প্রাপ্ত হইতে ছে, (তেষু) সেই সব জন্ম, নাম ও স্থানে (অপি) ও আমি ব্যাপ্ত (অস্মি) আছি । (অস্য) এই (দিবঃ) প্রকাশমান সূর্য্যাদি লোকের (পৃষ্ঠম্) উপরের অংশ (পৃথিবীম্) ভূমি বা অন্তরিক্ষ (উত) এবং (দ্যাম্) সমস্ত প্রকাশকে (একেন) এক (অঙ্গেন) অতি মনোহর প্রাপ্ত হওয়ার যোগ্য ব্যবহার বা দেশ হইতে (সদ্যঃ) শীঘ্র (পরি, এমি) সব দিক দিয়া প্রাপ্ত আছি, সেই আমার উপাসনা তোমরা সবাই করিতে থাক ॥ ৫০ ॥
Essence
ভাবার্থঃ–যেমন সকল জীবের প্রতি ঈশ্বর উপদেশ করেন যে, আমি কার্য্য কারণাত্মক জগতে ব্যাপ্ত আছি, আমার ছাড়া একটা পরমাণুও অব্যাপ্ত নয় । সুতরাং যেখানে জগৎ নেই, সেখানেও আমি অনন্ত স্বরূপে পরিপূর্ণ । এই যে অতি বিস্তারযুক্ত জগৎকে আপনারা দেখেন উহা আমার সম্মুখে একটা অনুমাত্রও নহে, এই কথাটি তদ্রূপ বিদ্বান্ সকলকে জানাইবেন ॥ ৫০ ॥
Subject
অথৈতেষামুত্তরাণ্যাহ ॥ এখন উক্ত প্রশ্নগুলিরউত্তর পরবর্ত্তী মন্ত্রে দেওয়া হইয়াছে ॥
Mantra (Bengali)
অপি॒ তেষু॑ ত্রি॒ষু প॒দেষ্ব॑স্মি॒ য়েষু॒ বিশ্বং॒ ভুব॑নমাবি॒বেশ॑ । স॒দ্যঃ পর্য়ে॑মি পৃথি॒বীমু॒ত দ্যামেকে॒নাঙ্গে॑ন দি॒বোऽঅ॒স্য পৃ॒ষ্ঠম্ ॥ ৫০ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অপীত্যস্য প্রজাপতির্ঋষিঃ । ঈশ্বরো দেবতা । নিচৃৎ ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥