Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 23 / Mantra 5

65 Mantra
23/5
Devata- परमेश्वरो देवता Rishi- प्रजापतिर्ऋषिः Chhand- गायत्री Swara- षड्जः
Mantra with Swara
यु॒ञ्जन्ति॑ ब्र॒ध्नम॑रु॒षं चर॑न्तं॒ परि॑ त॒स्थुषः॑। रोच॑न्तेरोच॒ना दि॒वि॥५॥

यु॒ञ्जन्ति॑। ब्र॒ध्नम्। अ॒रु॒षम्। चर॑न्तरम्। परि॑। त॒स्थुषः॑। रोच॑न्ते। रो॒च॒नाः। दि॒वि ॥५ ॥

Mantra without Swara
युञ्जन्ति ब्रध्नमरुषञ्चरन्तम्परि तस्थुषः । रोचन्ते रोचना दिवि ॥

युञ्जन्ति। ब्रध्नम्। अरुषम्। चरन्तरम्। परि। तस्थुषः। रोचन्ते। रोचनाः। दिवि॥५॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- যে পুরুষ (পরি) সব দিক্ দিয়া (তম্থূষঃ) স্থাবর জীবদিগকে (চরন্তম্) প্রাপ্ত হইয়া বিদ্যুতের সমান বর্ত্তমান (অরুষম্) প্রাণীদিগের মর্মস্থল যাহাতে পীড়া হইলে প্রাণের বিয়োগ শীঘ্র হইয়া যায়, সেই সব স্থানগুলির রক্ষা করিবার জন্য স্থির হইয়া (ব্রধ্নম্) সর্বাপেক্ষা মহান্ সর্বোপরি বিরাজমান পরমাত্মাকে স্বীয় আত্মা সহ (য়ুঞ্জন্তি) যুক্ত করে, তাহারা (দিবি) সূর্য্যে (রোচনাঃ) কিরণগুলির সমান (রোচন্তে) পরমাত্মায় প্রকাশমান হয় ॥ ৫ ॥
Essence
ভাবার্থঃ- হে মনুষ্যগণ ! যেমন প্রত্যেক ব্রহ্মাণ্ডে সূর্য্য প্রকাশমান, সেইরূপ সর্ব জগতে পরমাত্মা প্রকাশমান । যাহারা যোগশাস্ত্র দ্বারা সেই অন্তর্যামী পরমেশ্বরকে স্বীয় আত্মা সহিত যুক্ত করে, তাহারা সব দিক দিয়া প্রকাশ প্রাপ্ত হয় ॥ ৫ ॥
Subject
পুনরীশ্বরঃ কীদৃশোऽস্তীত্যাহ ॥ পুনঃ ঈশ্বর কেমন, এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ।
Mantra (Bengali)
য়ু॒ঞ্জন্তি॑ ব্র॒ধ্নম॑রু॒ষং চর॑ন্তং॒ পরি॑ ত॒স্থুষঃ॑ । রোচ॑ন্তেরোচ॒না দি॒বি ॥ ৫ ॥
Rishi | Devata | Chhanda | Swara
য়ুঞ্জন্তীত্যস্য প্রজাপতির্ঋষিঃ । পরমেশ্বরো দেবতা । গায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥