Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 23 / Mantra 48

65 Mantra
23/48
Devata- ब्रह्मादयो देवताः Rishi- प्रजापतिर्ऋषिः Chhand- अनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
ब्रह्म॒ सूर्य॑समं॒ ज्योति॒र्द्यौः स॑मु॒द्रस॑म॒ꣳसरः॑।इन्द्रः॑ पृथि॒व्यै वर्षी॑या॒न् गोस्तु मात्रा॒ न वि॑द्यते॥४८॥

ब्रह्म॑। सूर्य्य॑सम॒मिति॒ सूर्य्य॑ऽसमम्। ज्योतिः॑। द्यौः। स॒मु॒द्रस॑म॒मिति॑ समु॒द्रऽस॑मम्। सरः॑। इन्द्रः॑। पृ॒थि॒व्यै। वर्षी॑यान्। गोः। तु। मात्रा॑। न। वि॒द्य॒ते॒ ॥४८ ॥

Mantra without Swara
ब्रह्म सूर्यसमञ्ज्योतिर्द्याः समुद्रसमँ सरः । इन्द्रः पृथिव्यै वर्षीयान्गोस्तु मात्रा न विद्यते ॥

ब्रह्म। सूर्य्यसममिति सूर्य्यऽसमम्। ज्योतिः। द्यौः। समुद्रसममिति समुद्रऽसमम्। सरः। इन्द्रः। पृथिव्यै। वर्षीयान्। गोः। तु। मात्रा। न। विद्यते॥४८॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে জ্ঞান কামনাকারী ব্যক্তি! তুমি (সূর্য়্যসমম্) সূর্য্যের সমান (জ্যোতিঃ) স্বপ্রকাশস্বরূপ (ব্রহ্ম) সর্বাপেক্ষা বৃহৎ অনন্ত পরমেশ্বর (সমুদ্রসমম্) সমুদ্র সমান (সরঃ) জলাশয় (দৌঃ) অন্তরিক্ষ (পৃথিব্যৈ) পৃথিবী হইতে (বর্ষীয়ান্) বৃহৎ (ইন্দ্রঃ) সূর্য্য এবং (গো) বাণীর (তু) নিশ্চয়ই (মাত্রা) মান-পরিমাণ (ন) নেই (বিদ্যতে) বিদ্যমান, ইহা জানো ॥ ৪৮ ॥
Essence
ভাবার্থঃ–কেহই, স্বয়ং প্রকাশমান যে ব্রহ্ম, তাহার সমান জ্যোতি বিদ্যমান নয় অথবা সূর্য্যের প্রকাশ দ্বারা যুক্ত মেঘের সমান জল স্থিত হওয়ার স্থান অথবা সূর্য্যমন্ডল তুল্য লোকেশ বা বাণী তুল্য ব্যবহারকে প্রতিপন্নকারী কোন পদার্থ হয় না, ইহার নিশ্চয় সকলে করুক ॥ ৪৮ ॥
Subject
অথৈতেষামুত্তরাণ্যাহ ॥ এখন উক্ত প্রশ্নগুলির উত্তরকে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
ব্রহ্ম॒ সূর্য়॑সমং॒ জ্যোতি॒র্দ্যৌঃ স॑মু॒দ্রস॑ম॒ꣳসরঃ॑ । ইন্দ্রঃ॑ পৃথি॒ব্যৈ বর্ষী॑য়া॒ন্ গোস্তু মাত্রা॒ ন বি॑দ্যতে ॥ ৪৮ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ব্রহ্মেত্যস্য প্রজাপতির্ঋষিঃ । ব্রহ্মাদয়ো দেবতাঃ । অনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥