Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 23 / Mantra 40

65 Mantra
23/40
Devata- प्रजा देवता Rishi- प्रजापतिर्ऋषिः Chhand- अनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
ऋ॒तव॑स्तऽऋतु॒था पर्व॑ शमि॒तारो॒ विशा॑सतु।सं॒व॒त्स॒रस्य॒ तेज॑सा श॒मीभिः॑ शम्यन्तु त्वा॥४०॥

ऋ॒तवः॑। ते॒। ऋ॒तु॒थेत्यृ॑तु॒ऽथा। पर्व॑। श॒मि॒तारः॑। वि। शा॒स॒तु॒। सं॒व॒त्स॒रस्य॑। तेज॑सा। श॒मीभिः॑। श॒म्य॒न्तु॒। त्वा॒ ॥४० ॥

Mantra without Swara
ऋतवस्त्वाऽऋतुथा पर्व शमितारो वि शासतु । सँवत्सरस्य तेजसा शमीभिः शम्यन्तु त्वा ॥

ऋतवः। ते। ऋतुथेत्यृतुऽथा। पर्व। शमितारः। वि। शासतु। संवत्सरस्य। तेजसा। शमीभिः। शम्यन्तु। त्वा॥४०॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে বিদ্যার্থী ! যেমন (তে) তোমার (ঋতবঃ) বসন্তাদি ঋতু (ঋতুথা) ঋতু ঋতু গুণগুলির দ্বারা (পর্ব) পালন করিয়া (শমিতারঃ) তদ্রূপ পঠন-পাঠন রূপ যজ্ঞে শমদমাদি গুণগুলির প্রাপ্তিকারক অধ্যাপক অধ্যয়নকারীদেরকে (বি, শাসতু) বৈশিষ্ট্য পূর্বক উপদেশ করিবে (সংবৎসরস্য) এবং সংবতের (তেজসা) জল (শমীভিঃ) এবং কর্ম্ম দ্বারা (ত্বা) তোমাকে (শম্যন্তু) শান্তি প্রদান করিবে, তাহাদের তুমি সর্বদা সেবা কর ॥ ৪০ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যেমন ঋতু ক্রমপূর্বক নিজের নিজের চিহ্নগুলি প্রাপ্ত হয়, তদ্রূপ স্ত্রীপুরুষ ক্রমপূর্বক ব্রহ্মচর্য্য, গৃহস্থের ধর্ম, বানপ্রস্থ বনে থাকিয়া তপ করিয়া এবং সন্ন্যাস আশ্রম করিয়া ব্রাহ্মণ ও ব্রাহ্মণী পড়াইবে, ক্ষত্রিয় ও ক্ষত্রিয়া প্রজার রক্ষা করিবে, বৈশ্য ও বৈশ্যা কৃষি আদির উন্নতি করিবে এবং শূদ্র শূদ্রা উক্ত ব্রাহ্মণাদির সেবা করিতে থাকিবে ॥ ৪০ ॥
Subject
পুনঃ স্ত্রীপুরুষাঃ কথং বর্ত্তেরন্নিত্যাহ ॥ পুনঃ স্ত্রী পুুরুষ কীভাবে নিজের ব্যবহার করিবে, এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
ঋ॒তব॑স্তऽঋতু॒থা পর্ব॑ শমি॒তারো॒ বি শা॑সতু । সং॒ব॒ৎস॒রস্য॒ তেজ॑সা শ॒মীভিঃ॑ শম্যন্তু ত্বা ॥ ৪০ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ঋতব ইত্যস্য প্রজাপতির্ঋষিঃ । প্রজা দেবতা । অনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥