Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 23 / Mantra 38

65 Mantra
23/38
Devata- सभासदो देवताः Rishi- प्रजापतिर्ऋषिः Chhand- निचृत् त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
कु॒विद॒ङ्ग यव॑मन्तो॒ यव॑ञ्चि॒द्यथा॒ दान्त्य॑नुपू॒र्वं वि॒यूय॑।इ॒हेहै॑षां कृणुहि॒ भोज॑नानि॒ ये ब॒र्हिषो॒ नम॑ऽउक्तिं॒ यज॑न्ति॥३८॥

कु॒वित्। अ॒ङ्ग। यव॑मन्त इति॒ यव॑ऽमन्तः। यव॑म्। चि॒त्। यथा॑। दान्ति॑। अ॒नु॒पू॒र्वमित्य॑नुऽपू॒र्वम्। वि॒यूयेति॑ वि॒ऽयूय॑। इ॒हेहेती॒हऽइ॑ह। ए॒षा॒म्। कृ॒णु॒हि॒। भोज॑नानि। ये। ब॒र्हिषः॑। नम॑ऽउक्ति॒मिति॒ नमः॑ऽउक्तिम्। यज॑न्ति ॥३८ ॥

Mantra without Swara
कुविदङ्ग यवमन्तो वयञ्चिद्यथा दान्त्यनुपूर्वँवियूय । इहेहैषाङ्कृणुहि भोजनानि ये बर्हिषो नमऽउक्तिँयजन्ति ॥

कुवित्। अङ्ग। यवमन्त इति यवऽमन्तः। यवम्। चित्। यथा। दान्ति। अनुपूर्वमित्यनुऽपूर्वम्। वियूयेति विऽयूय। इहेहेतीहऽइह। एषाम्। कृणुहि। भोजनानि। ये। बर्हिषः। नमऽउक्तिमिति नमःऽउक्तिम्। यजन्ति॥३८॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (অঙ্গ) মিত্র ! (কুবিৎ) বহু বিজ্ঞানযুক্ত তুমি (ইহেহ) এই ব্যবহারে (এষাম্) এই সব মনুষ্যদিগের দ্বারা (য়থা) যেমন (য়বমন্তঃ) বহু যবাদি অন্ন যুক্ত কৃষিকারী (য়বম্) যবাদি শস্যের সমূহকে ভূষি ইত্যাদি হইতে (বিয়ূয়) পৃথক করিয়া (চিৎ) এবং (অনুপূর্বম্) ক্রমপূর্বক (দান্তি) ছেদন করে তাহাদের এবং (য়ে) যাহারা (বর্হিষঃ) জল বা (নমউক্তিম্) অন্ন সম্পর্কীয় বচনকে (য়জন্তি) বলিয়া সৎকার করে তাহাদের (ভোজনানি) ভোজন কে (কৃণুহি) কর ॥ ৩৮ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে উপমালঙ্কার আছে । হে অধ্যেতাও অধ্যাপকগণ ! তোমরা যেমন কৃষিজীবী একে অন্যের জমিকে পালাক্রমে কর্ত্তন কর এবং ভূষি হইতে অন্নকে পৃথক করিয়া অন্যদেরকে ভোজন করাইয়া তারপর স্বয়ং ভোজন কর তদ্রূপ এখানে বিদ্যার ব্যবহারে নিষ্কপট ভাবপূর্বক বিদ্যার্থীদের বিদ্যাবুদ্ধি করিয়া একে অন্যের পানাহার দ্বারা সৎকার করিয়া সকলে আনন্দভোগ করুক ॥ ৩৮ ॥
Subject
অথাऽধ্যাপকাऽধ্যেতারঃ কীদৃশঃ স্যুরিত্যাহ ॥ এখন অধ্যেতা ও অধ্যাপক কেমন হইবে, এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ।
Mantra (Bengali)
কু॒বিদ॒ঙ্গ য়ব॑মন্তো॒ য়ব॑ঞ্চি॒দ্যথা॒ দান্ত্য॑নুপূ॒র্বং বি॒য়ূয়॑ । ই॒হেহৈ॑ষাং কৃণুহি॒ ভোজ॑নানি॒ য়ে ব॒র্হিষো॒ নম॑ऽউক্তিং॒ য়জ॑ন্তি ॥ ৩৮ ॥
Rishi | Devata | Chhanda | Swara
কুবিদঙ্গেত্যস্য প্রজাপতির্ঋষিঃ । সভাসদো দেবতাঃ । নিচৃৎ ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥