Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 23 / Mantra 26

65 Mantra
23/26
Devata- श्रीर्देवता Rishi- प्रजापतिर्ऋषिः Chhand- अनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
ऊ॒र्ध्वामे॑ना॒मुच्छ्रा॑पय गि॒रौ भा॒रꣳ हर॑न्निव। अथा॑स्यै॒ मध्य॑मेधता शी॒ते वाते॑ पु॒नन्नि॑व॥२६॥

ऊ॒र्ध्वाम्। ए॒ना॒म्। उत्। श्रा॒प॒य॒। गि॒रौ। भा॒रम्। हर॑न्नि॒वेति॒ हर॑न्ऽइव। अथ॑। अ॒स्यै॒। मध्य॑म्। ए॒ध॒ता॒म्। शी॒ते। वाते॑ पु॒नन्नि॒वेति॑ पु॒नन्ऽइ॑व ॥२६ ॥

Mantra without Swara
ऊर्ध्वमेनामुच्छ्रापय गिरौ भारँ हरन्निव । अथास्य मध्यमेधताँ शीते वाते पुनन्निव ॥

ऊर्ध्वाम्। एनाम्। उत्। श्रापय। गिरौ। भारम्। हरन्निवेति हरन्ऽइव। अथ। अस्यै। मध्यम्। एधताम्। शीते। वाते पुनन्निवेति पुनन्ऽइव॥२६॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে রাজন্ ! (গিরৌ) পর্বতোপরি (ভারম্) ভার (হরন্নিব) পৌঁছানোর সমান (এনাম্) এই রাজ্যলক্ষ্মীযুক্ত (ঊর্ধ্বাম্) উত্তম শ্রেণিযুক্ত প্রজাকে (উচ্ছ্রাপয়) সর্বদা অধিক অধিক উন্নতি করিতে থাকুন (অথ) এখন (অস্যৈ) এই প্রজার (মধ্যম্) মধ্যভাগ লক্ষ্মীকে পাইয়া (শীতে) শীতল (বাতে) পবনে (পুনন্নিব) কৃষি কর্মকারীদের ক্রিয়া দ্বারা যেমন অন্নাদি শুদ্ধ হয় অথবা পবনের যোগ দ্বারা জল স্বচ্ছ হয়, সেইরূপ আপনি (এধতাম্) বৃদ্ধি প্রাপ্ত হউন ॥ ২৬ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে দুইটি উপমালঙ্কার আছে । রাজা যেমন কোন ভারবাহী নিজ শির বা পিঠের উপর ভার উঠাইয়া পর্বতোপরি চড়িয়া সেই ভারকে উপরে স্থাপন করে সেইরূপ লক্ষ্মীর উন্নতি উপস্থিত করাইয়া বা যেমন কৃষিকর্মকারী ভূষি আদিকে অন্ন হইতে পৃথক করিয়া সেই অন্নকে খাইয়া বৃদ্ধি পায় সেইরূপ সত্য ন্যায় দ্বারা সত্যাসত্যকে পৃথক করিয়া ন্যায়কারী রাজা নিত্য বৃদ্ধি পায় ॥ ২৬ ॥
Subject
পুনা রাজপুরুষঃ কামুৎকৃষ্টাং কুর্য়ুরিত্যাহ ॥ পুনঃ রাজপুরুষ কাহার উন্নতি করিবে, এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
ঊ॒র্ধ্বামে॑না॒মুচ্ছ্রা॑পয় গি॒রৌ ভা॒রꣳ হর॑ন্নিব । অথা॑স্যৈ॒ মধ্য॑মেধতাᳬं শী॒তে বাতে॑ পু॒নন্নি॑ব ॥ ২৬ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ঊর্ধ্বমিত্যস্য প্রজাপতির্ঋষিঃ । শ্রীর্দেবতা । অনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥