Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 23 / Mantra 22

65 Mantra
23/22
Devata- राजप्रजे देवते Rishi- प्रजापतिर्ऋषिः Chhand- विराडनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
य॒कास॒कौ श॑कुन्ति॒काहल॒गिति॒ वञ्च॑ति। आह॑न्ति ग॒भे पसो॒ निग॑ल्गलीति॒ धार॑का॥२२॥

य॒का। अ॒स॒कौ। श॒कु॒न्ति॒का। आ॒हल॑क्। इति॑। वञ्च॑ति। आ। ह॒न्ति॒। ग॒भे। पसः॑। निग॑ल्गलीति। धार॑का ॥२२ ॥

Mantra without Swara
यकासकौ शकुन्तिकाहलगिति वञ्चति । आऽहन्ति गभे पसो निगल्गलीति धारका ॥

यका। असकौ। शकुन्तिका। आहलक्। इति। वञ्चति। आ। हन्ति। गभे। पसः। निगल्गलीति। धारका॥२२॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- যে (গভে) প্রজায় রাজা নিজের (পসঃ) রাজ্যকে (আহন্তি) জানুক বা প্রাপ্ত হউক সে (ধারকা) সুখকে ধারণকারিণী প্রজা (নিগল্লীতি) নিরন্তর সুখকে নিগরণ করে বলিয়া বর্ত্তমান হয় এবং যদ্দ্বারা (য়কা) যে (অসকৌ) এই প্রজা (শকুন্তিকা) ছোট পক্ষীর সমান দুর্বল, এই জন্য এই প্রজাকে (আহলম্) উত্তম প্রকার যাহা হল দ্বারা ভূমি বিলিখন করে তাহার প্রাপক অর্থাৎ হল দ্বারা কর্ষিত ভূমি হইতে করগ্রহীতা রাজা (বঞ্চতীতি) এমনভাবে ধন গ্রহণ করে যাহাতে প্রজা সুখ প্রাপ্ত হয় ॥ ২২ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যদি রাজা ন্যায়পূর্বক প্রজার রক্ষা না করে এবং প্রজা হইতে কর গ্রহণ করে তাহা হইলে যেমন প্রজা নষ্ট হয় সেইরূপ রাজাও নষ্ট হয় । যদি বিদ্যা ও বিনয় দ্বারা প্রজার ভালমত রক্ষা করে তাহা হইলে রাজা ও প্রজা সব দিক দিয়া বৃদ্ধি প্রাপ্ত হয় ॥ ২২ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
য়॒কাস॒কৌ শ॑কুন্তি॒কাহল॒গিতি॒ বঞ্চ॑তি । আহ॑ন্তি গ॒ভে পসো॒ নিগ॑ল্গলীতি॒ ধার॑কা ॥ ২২ ॥
Rishi | Devata | Chhanda | Swara
য়কাসকাবিত্যস্য প্রজাপতির্ঋষিঃ । রাজপ্রজে দেবতে । বিরাডনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥